• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

পঞ্চগড়ে সীমান্ত পাহারার পাশাপাশি কৃষিতে বাজিমাত, লটকন চাষে সফল বিজিবি সদস্য রাসেল

notesofatik by notesofatik
June 19, 2026
in সারাদেশ
0
পঞ্চগড়ে সীমান্ত পাহারার পাশাপাশি কৃষিতে বাজিমাত, লটকন চাষে সফল বিজিবি সদস্য রাসেল
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পঞ্চগড় প্রতিনিধি:

দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি কৃষিতেও সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্য বাদশা ওরফে রাসেল। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ৩ বিঘা জমিতে গড়ে তুলেছেন মিশ্র ফলের বাগান ও নার্সারি ‘এবি এগ্রো’। সেখানে বাণিজ্যিকভাবে লটকন চাষ করে সাফল্য পেয়েছেন তিনি।
প্রায় ছয় বছর আগে শখের বশে বাগান গড়ার উদ্যোগ নেন বিজিবি সদস্য রাসেল। সরকারি চাকরির পাশাপাশি ছুটি ও অবসর সময়ে বাগানের পরিচর্যা ও তদারকি করেন তিনি। অন্যান্য সময়ে শ্রমিকদের মাধ্যমে পরিচালিত হয় বাগানের কার্যক্রম। বাগানের সার্বিক দেখাশোনা করেন তার স্ত্রী জান্নাতুল আক্তার পাপড়ি।
বর্তমানে বাগানে মোট ৩০০টি লটকন গাছ রয়েছে। এর মধ্যে ১২০টি গাছে ফল এসেছে। গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে পাকা লটকন। উদ্যোক্তার আশা, এবার প্রায় ১৫০ মণ লটকন উৎপাদন হবে। প্রতি গাছে গড়ে প্রায় ৪০ কেজি পর্যন্ত ফলন পাওয়া যাবে বলে তিনি মনে করছেন।

আরো পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ

সম্প্রতি দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের চতুরাডাঙ্গী আদাবাড়ি গ্রামে রাসেলের বাগানে গিয়ে দেখা যায়, সারিবদ্ধ সুপারি গাছের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে থাকা লটকন গাছগুলো ফলের ভারে নুয়ে পড়েছে। সবুজ পাতার আড়াল থেকে উঁকি দিচ্ছে হলুদাভ রঙের পাকা লটকন। কোনো কোনো থোকায় শতাধিক ফল ঝুলতে দেখা যায়। বাগানের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে মনোমুগ্ধকর এক প্রাকৃতিক দৃশ্য। গাছে গাছে ঝুলে থাকা লটকনের সমারোহ দেখতে প্রতিদিনই স্থানীয়দের ভিড় বাড়ছে। ইতোমধ্যে ফল সংগ্রহ ও বাজারজাতের প্রস্তুতি শুরু করেছেন উদ্যোক্তা।

লটকনের পাশাপাশি বাগানে রয়েছে ১ হাজার ৭০০টি সুপারি, ২০০টি ব্যানানা ম্যাংগো, ৩০০টি পেয়ারা, ৭০টি মাল্টা, ১০০টি দার্জিলিং জাতের কমলা, ৭০টি পেঁপে, ২০ জাতের আঙুরসহ দেশি-বিদেশি প্রায় ৫০ জাতের ফলের গাছ। এছাড়া উন্নতমানের ফলের চারা উৎপাদন এবং অর্গানিক ভার্মি কম্পোস্ট সার প্রস্তুত ও বিপণন করা হয় এখান থেকে।
বিজিবি সদস্য রাসেল জানান, বাগান করতে শুরুতে প্রায় ১ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। বর্তমানে বাগানটিতে প্রায় ১০ জন শ্রমিক কাজ করেন। গত বছর সুপারি ও লটকন বিক্রি করে প্রায় ৫ লাখ টাকা লাভ হয়েছে। উৎপাদিত ফল স্থানীয় বাজারের পাশাপাশি জেলার বাইরেও সরবরাহ করা হয়।
তিনি বলেন, “শখের বশে প্রায় ছয় বছর আগে বাগান শুরু করি। সরকারি চাকরির পাশাপাশি ছুটি ও অবসর সময়ে বাগানের পরিচর্যা করেছি। শুরুতে ব্যক্তিগত আগ্রহ থেকে কাজ করলেও কয়েক বছর পর ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় বাণিজ্যিকভাবে চাষে আরও মনোযোগী হই। বর্তমানে আমার বাগানের ১২০টি লটকন গাছে ফল এসেছে। সঠিক পরিচর্যা অব্যাহত রাখতে পারলে এ বছর লটকন বিক্রি করে ভালো আয় হবে বলে আশা করছি।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কৃষি বিভাগের তথ্যমতে, পঞ্চগড় জেলায় বর্তমানে প্রায় ৬৬০ হেক্টর জমিতে সুপারি এবং ৪৫ হেক্টর জমিতে লটকনের আবাদ রয়েছে। জেলার মাটি ও আবহাওয়া লটকন চাষের জন্য বেশ উপযোগী।
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাঈম মোর্শেদ বলেন, “চাকরির পাশাপাশি বিজিবি সদস্য রাসেলের বাণিজ্যিক লটকন চাষ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। দেবীগঞ্জের অনুকূল মাটি ও আবহাওয়ার সঙ্গে সঠিক পরিচর্যার সমন্বয়ে তিনি ভালো ফলন পেয়েছেন। এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি এলাকায় বাণিজ্যিক ফল চাষের সম্ভাবনাকেও আরও শক্তিশালী করছে।”

স্থানীয়দের মতে, চাকরির পাশাপাশি রাসেলের এমন কৃষি উদ্যোগ এলাকার তরুণদের কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করছে। তার সাফল্য প্রমাণ করেছে, সঠিক পরিকল্পনা, অধ্যবসায় ও আধুনিক কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিতেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্ভব।

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের
বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের

October 17, 2026
2
নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ
সারাদেশ

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ

October 16, 2026
0
যবিপ্রবির প্যাথলজি ল্যাব ১০ মাস ধরে বন্ধ, ডেঙ্গু পরীক্ষা করাতে ভোগান্তিতে শিক্ষার্থীরা
সারাদেশ

যবিপ্রবির প্যাথলজি ল্যাব ১০ মাস ধরে বন্ধ, ডেঙ্গু পরীক্ষা করাতে ভোগান্তিতে শিক্ষার্থীরা

October 15, 2026
1
পাবনায় ভেজাল দুধের বিরুদ্ধে জিরো টলারেন্স, সিন্ডিকেট ভাঙার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
সারাদেশ

পাবনায় ভেজাল দুধের বিরুদ্ধে জিরো টলারেন্স, সিন্ডিকেট ভাঙার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

October 14, 2026
2
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষের বিকল্প নেই: যবিপ্রবি উপাচার্য
বিশ্ববিদ্যালয়

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষের বিকল্প নেই: যবিপ্রবি উপাচার্য

October 14, 2026
10
নাগেশ্বরী কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ
সারাদেশ

নাগেশ্বরী কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

October 13, 2026
7
Next Post
কাউখালীতে সামাজিক বনায়নের লক্ষাধিক টাকার গাছ কেটে লোপাটের অভিযোগ

কাউখালীতে সামাজিক বনায়নের লক্ষাধিক টাকার গাছ কেটে লোপাটের অভিযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In