• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, August 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দুমকি

এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে পবিপ্রবির ভিসির মতবিনিময়

notesofatik by notesofatik
June 18, 2026
in দুমকি, পটুয়াখালী
0
এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে পবিপ্রবির ভিসির মতবিনিময়
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষদীয় অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন প্রফেসর ড. মো. আহসানুর রেজা।

আরো পড়ুন

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ের ধকল থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণির শিশু

অপরিকল্পিত উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনে হুমকিতে কলাপাড়া: বসতভিটাসহ জীবিকা হারানোর ঝুঁকিতে ২০ হাজার পরিবার

সভায় প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অপার সম্ভাবনা। বিগত সময়ে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ও সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, কোনো ধরনের অন্যায়, অনিয়ম কিংবা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায়ভিত্তিক প্রশাসন নিশ্চিত করেই আমরা এগিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ইতিবাচক কর্মপরিবেশের মাধ্যমে আমরা পবিপ্রবিকে একটি বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন।”

ভাইস-চ্যান্সেলর বলেন, “গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করবে।”

বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মামুন অর রশিদ বলেন, বর্তমান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এর নেতৃত্বে পবিপ্রবি শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক উৎকর্ষের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় আরও বক্তব্য দেন প্রফেসর ড. আবদুল মতিন, প্রফেসর ড. একেএম মোস্তফা আনোয়ার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল হোসেন এবং কর্মচারী প্রতিনিধি জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (এনএফএস) অনুষদের ডিন প্রফেসর মো. শহিদুল ইসলাম এবং ওশানোগ্রাফি অনুষদের ডিন প্রফেসর ড. এ বি এম সাইফুল ইসলাম।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথি প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মামুন অর রশিদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মতবিনিময় সভায় অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং একটি জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক প্রশাসনিক পরিবেশ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি মো: আবুবকর সিদ্দিক,সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, ভিসির একান্ত সচিব মো:আরিফুর রহমান, ভিসি দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ, সহকারী অধ্যাপক আব্দুর রহিম, ডা: মহিবুল্লাহ রুবেল, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন, শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ের ধকল থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণির শিশু
কলাপাড়া

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ের ধকল থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণির শিশু

August 4, 2026
14
অপরিকল্পিত উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনে হুমকিতে কলাপাড়া: বসতভিটাসহ জীবিকা হারানোর ঝুঁকিতে ২০ হাজার পরিবার
কলাপাড়া

অপরিকল্পিত উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনে হুমকিতে কলাপাড়া: বসতভিটাসহ জীবিকা হারানোর ঝুঁকিতে ২০ হাজার পরিবার

August 4, 2026
12
বাংলাদেশে পানিতে ডুবে মৃত্যুর সর্বোচ্চ ঝুঁকিতে বরিশাল অঞ্চল: কলাপাড়ায় বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস পালিত
কলাপাড়া

বাংলাদেশে পানিতে ডুবে মৃত্যুর সর্বোচ্চ ঝুঁকিতে বরিশাল অঞ্চল: কলাপাড়ায় বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস পালিত

August 4, 2026
38
জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে
কলাপাড়া

জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে

August 4, 2026
10
মির্জাগঞ্জে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক জাহাঙ্গীর আলম
মির্জাগঞ্জ

মির্জাগঞ্জে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক জাহাঙ্গীর আলম

August 4, 2026
9
পবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
দুমকি

পবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

August 4, 2026
7
Next Post
আমতলীতে পালিত কুকুর ধরলো গরু চোর!

আমতলীতে পালিত কুকুর ধরলো গরু চোর!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In