মু. খালিদ হোসেন মিল্টন, গলাচিপা: গলাচিপা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়। প্রাক-বাজেট সভা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে পৌরসভার শহর সমন্বয় কমিটির (টি,এল,সি,সি) সিটিজেন প্রতিনিধি দায়িত্বপ্রাপ্ত ০৯ (নয়) টি ওয়ার্ডের সরকারি অফিসার ও কাউন্সিলর হিসেবে অংশ নেয়।
আগামী ২০২৬-২০২৭ অর্থ বছরে সম্ভাব্য উন্নয়ন খাতে রাজস্ব ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৪১ কোটি ৬১ লক্ষ ৯০ হাজার ৫ শত ৫৭ টাকা এবং ব্যায় খাতে উন্নয়ন ও রাজস্ব ৪১ কোটি ২৩ লক্ষ ৩৭ হাজার ৭ শত ৭২ টাকা ব্যায় ধরা হয়েছে এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ৩৮ লক্ষ ৫২ হাজার ৭ শত ৪১ টাকা। রাজস্ব আয় খাতে ভূমি কর, পানি সাপ্লাই, ইমারত নির্মান, স্থাবর সম্পত্তি হস্তান্তর, হাট ইজারা সহ নানাবিধ আয় দেখানো হয়েছে। ব্যায় খাতে রাস্তা, ব্রিজ, কালভার্ট, ড্রেন, পয়ঃনিষ্কাসন ব্যবস্থা ও পৌর কর্তৃপক্ষের বেতন ভাতা ইত্যাদি রাখা হয়েছে।
প্রাক-বাজেট সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেজবাহউদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার গোলাম সগীর, সমাজসেবা কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম, গণ-অধিকারের উপজেলা আহবায়ক মোঃ হাফিজুর রহমান, পৌর বিএনপির আহবায়ক মোঃ রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সাহেব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রাক-বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, পৌর প্রকৌশলী মোঃ আঃ কাইউম। সার্বিক উন্নয়ন ও রাজস্ব খাত সমূহের আয়-ব্যায় তুলে ধরেন পৌর কোষাধ্যক্ষ বাবু সবুজ পাল।
এছাড়া সভায় পৌর কর্মকর্তা ও কর্মচারী সহ সুধি সমাজ, সাংবাদিক অংশ নেয়। নাগরিকদের পক্ষে প্রাক বাজেটে বক্তব্য রাখেন সিনিয়র সিটিজেন ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন।
সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বলেন, সমাজ ব্যবস্থায় পৌরসভার উন্নত সুবিধা পাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের কল্যানে, জনগণের কল্যানে সকল প্রকার পৌরকর আদায়ে পৌর কর্তৃপক্ষ সহ সকলের সহযোগিতা কামনা করেন।









