এস এইচ রতন, বাগেরহাট: সরকার ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে রামপালে বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপরে রামপাল উপজেলা পরিষদ চত্তরে সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’ নেটওয়ার্ক সদস্য ও প্রেসক্লাব রামপাল এর সাবেক সভাপতি এম, এ সবুর রানা, বাগেরহাট সামাজিক বন বিভাগের ফরেস্টার মো. আ. রাজ্জাক প্রমুখ।
বৃক্ষরোপণ কালে প্রধান অথিতির বক্তব্যে সহকারী কমিশনার অভিজিৎ চক্রবর্তী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষ রোপন করতেই হবে।
বিশেষ করে রামপাল উপকূলীয় উপজেলা হওয়ায় এখানে মানুষ সরাসরি জলবায়ু অভিঘাতের শিকার। এ কারণে মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কারণে বেশী করে বৃক্ষ রোপন করতে হবে।








