• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, July 28, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

বাউফলকে আধুনিক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত জনপদ গড়ার প্রত্যয় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের

notesofatik by notesofatik
June 12, 2026
in পটুয়াখালী, বাউফল
0
বাউফলকে আধুনিক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত জনপদ গড়ার প্রত্যয় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মু. আবু সুফিয়ান, বাউফল: পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “বাউফলের জনগণের প্রত্যাশা ও নাগরিক ভাবনার আলোকে আমরা একটি আধুনিক, উন্নত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত বাউফল গড়তে সক্ষম হব।”

শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে ‘জাতীয় বাজেটে বাউফলের উন্নয়ন ও নাগরিক ভাবনা’ শীর্ষক এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকায় অভিযান: চুরি-ছিনতাই ও মাদকসেবনের অভিযোগে ৩ জন আটক

দশমিনায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে তালা ভেঙে চুরি, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথি খোয়া

ড. মাসুদ বলেন, “বাউফলে যেমন মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তেমনি দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা আছে। একজন সংসদ সদস্যের সমালোচনা করা যায়, তার বিরুদ্ধে মিছিলও করা যায়। গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখেই আমরা উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি জানান, জাতীয় বাজেটে বাউফলের উন্নয়নের জন্য কী কী বিষয় অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়ে জনগণের মতামত ও পরামর্শ গ্রহণের উদ্দেশ্যেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনি উন্নয়নের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোর বিষয়ে উপস্থিত বিশিষ্টজনদের মতামত কামনা করেন।

বগা সেতু প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, “শুধু বাউফল নয়, পাঁচটি উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি বগা সেতু। ইতোমধ্যে এ প্রকল্প বাস্তবায়নে সরকারের সঙ্গে চীনের চুক্তি স্বাক্ষর হয়েছে। আশা করছি আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যেই সেতুর নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।”

নদীভাঙন সমস্যাকে বাউফলবাসীর অন্যতম প্রধান উদ্বেগের বিষয় উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা নিরসনেও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য কাজ চলছে।

বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়েও সংসদে আলোচনা হয়েছে জানিয়ে ড. মাসুদ বলেন, পায়রা বন্দরকে কেন্দ্র করে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনা নিয়ে সরকার কাজ করছে, যা বাস্তবায়িত হলে এ অঞ্চলে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী বিশিষ্টজনেরা বাউফলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। তারা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংকট নিরসনে জাতীয়করণের দাবি সংসদে উপস্থাপনের আহ্বান জানান। পাশাপাশি ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও মিড-ডে মিল চালুর দাবি জানান, যাতে শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর হয়।

বক্তারা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে অগ্রাধিকারভিত্তিতে খাসজমি বরাদ্দ, মাদক নির্মূলে কার্যকর অভিযান, বাউফল সদরের যানজট নিরসনে বিকল্প সড়ক নির্মাণ, উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এছাড়া তরুণদের খেলাধুলার সুযোগ বৃদ্ধিতে একটি মিনি স্টেডিয়াম এবং শিশুদের বিনোদনের জন্য একটি আধুনিক শিশু পার্ক নির্মাণের দাবিও উত্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অধ্যক্ষ এস. এম. আব্দুল হাই, বাউফল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জলিলুর রহমান, এবিএম মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলামসহ অন্যান্য বিশিষ্টজন।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতিকুর রহমান নজরুল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাউফলের উন্নয়ন পরিকল্পনায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করার এই উদ্যোগকে উপস্থিত বক্তারা সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

আরও পড়ুন

পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকায় অভিযান: চুরি-ছিনতাই ও মাদকসেবনের অভিযোগে ৩ জন আটক
পটুয়াখালী

পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকায় অভিযান: চুরি-ছিনতাই ও মাদকসেবনের অভিযোগে ৩ জন আটক

July 28, 2026
3
দশমিনায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে তালা ভেঙে চুরি, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথি খোয়া
দশমিনা

দশমিনায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে তালা ভেঙে চুরি, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথি খোয়া

July 28, 2026
3
কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় টেকসই ও সহনশীল সমাজ গঠনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কলাপাড়া

কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় টেকসই ও সহনশীল সমাজ গঠনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

July 28, 2026
2
মাদক নিয়ন্ত্রণ নয়, মাদকের কবর রচনা করতে হবে’ — বাউফলে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
পটুয়াখালী

মাদক নিয়ন্ত্রণ নয়, মাদকের কবর রচনা করতে হবে’ — বাউফলে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

July 28, 2026
1
পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র দ্বি- বার্ষিক সম্মেলন, কমিটি ঘোষনা
পটুয়াখালী

পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র দ্বি- বার্ষিক সম্মেলন, কমিটি ঘোষনা

July 28, 2026
2
কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হামলার ঘটনায় দুই আসামি গ্রেফতার
কলাপাড়া

কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হামলার ঘটনায় দুই আসামি গ্রেফতার

July 28, 2026
6
Next Post
পটুয়াখালীতে আর্জেন্টিনার হাজারো সমর্থকের বর্ণাঢ্য র‍্যালী

পটুয়াখালীতে আর্জেন্টিনার হাজারো সমর্থকের বর্ণাঢ্য র‍্যালী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
11

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In