• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 9, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

কাউখালীতে ৪ বছরেও শেষ হয়নি ১ কোটি ৩১ লাখ টাকার সড়ক ও কালভার্ট নির্মাণকাজ

notesofatik by notesofatik
June 6, 2026
in সারাদেশ
0
কাউখালীতে ৪ বছরেও শেষ হয়নি ১ কোটি ৩১ লাখ টাকার সড়ক ও কালভার্ট নির্মাণকাজ

Oplus_131072

0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার সামনে নির্মাণাধীন বক্স কালভার্ট ও ৯০০ মিটার সড়কের কাজ দীর্ঘদিনেও সম্পন্ন না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় চার বছর আগে শুরু হওয়া প্রকল্পটির কাজ এখনো শেষ না হওয়ায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, জিয়ানগর উপজেলার মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ১ কোটি ৩১ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ বাস্তবায়নের দায়িত্ব পায়। ২০২২ সালের ১৯ অক্টোবর কাজ শুরু হয়ে ২০২৩ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সড়কের পিচ ঢালাই ও বক্স কালভার্ট নির্মাণকাজ শুরু হয়নি। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

আরো পড়ুন

ফসল উৎপাদনে জৈব-কীটনাশকের বর্তমান অবস্থা নিয়ে বাপার আলোচনা সভা

ইতালিতে বাঁধনের ওপর হামলা, নিন্দা জানালেন আসিফ মাহমুদ ও সারজিস

সরেজমিনে দেখা যায়, কালভার্টটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো মানুষ।

স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষ যাতায়াত করেন। সড়কের পাশে রয়েছে কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসা, ভূমি অফিস, সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরানী মাদ্রাসা, হাফিজি মাদ্রাসাসহ দুটি সরকারি আবাসন এলাকার প্রবেশপথ। অথচ দীর্ঘদিন ধরে সড়ক ও কালভার্টটির উন্নয়নকাজ বন্ধ রয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এস এম দুলাল হোসেন বলেন, অনেকদিন ধরে সড়ক ও কালভার্টটির কোনো সংস্কার হয়নি। বৃষ্টির সময় পানি জমে চলাচল খুবই কষ্টকর হয়ে পড়ে। ঠিকাদার কাজ শুরুর আগেই পুরনো ইট তুলে নেওয়ায় মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ বলেন, আমাদের মাদ্রাসাটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাকেন্দ্র। কালভার্টটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।এর দায়ভার কে নেবে?

চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু বলেন, ঝুঁকিপূর্ণ এই সড়ক ও কালভার্টের বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কিন্তু এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে কাউখালী উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল জানান, বারবার নোটিশ প্রদান করেও ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে কোনো জবাব পাওয়া যায়নি। তাই পিরোজপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছে চুক্তি বাতিলের সুপারিশ করা হয়েছে।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃ আসাদুজ্জামানের জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্থানীয় জনগণের ভোগান্তির বিষয়টি আমরা অবগত আছি। সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ফসল উৎপাদনে জৈব-কীটনাশকের বর্তমান অবস্থা নিয়ে বাপার আলোচনা সভা
সারাদেশ

ফসল উৎপাদনে জৈব-কীটনাশকের বর্তমান অবস্থা নিয়ে বাপার আলোচনা সভা

September 8, 2026
3
ইতালিতে বাঁধনের ওপর হামলা, নিন্দা জানালেন আসিফ মাহমুদ ও সারজিস
সারাদেশ

ইতালিতে বাঁধনের ওপর হামলা, নিন্দা জানালেন আসিফ মাহমুদ ও সারজিস

September 8, 2026
3
১৫ মাসের শিশুসহ ৭ দিন কারাগারে ছিলেন ফাতেমা, পুলিশের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন
সারাদেশ

১৫ মাসের শিশুসহ ৭ দিন কারাগারে ছিলেন ফাতেমা, পুলিশের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন

September 8, 2026
3
লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
Uncategorized

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

September 4, 2026
4
বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩
সারাদেশ

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

September 4, 2026
4
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
4
Next Post
দুমকিতে দুই বাসের ক্রসিংয়ে দুর্ঘটনা, রাস্তার পাশে ছিটকে পড়ল গাড়ি

দুমকিতে দুই বাসের ক্রসিংয়ে দুর্ঘটনা, রাস্তার পাশে ছিটকে পড়ল গাড়ি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In