• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কুয়াকাটায় সাগরে গোসল এখন বিপজ্জনক: কংক্রিটের ভগ্নাংশে প্রতিনিয়ত আহত হচ্ছেন পর্যটক

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া

notesofatik by notesofatik
May 29, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কুয়াকাটায় সাগরে গোসল এখন বিপজ্জনক: কংক্রিটের ভগ্নাংশে প্রতিনিয়ত আহত হচ্ছেন পর্যটক
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরো পড়ুন

পটুয়াখালীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে নানা আয়োজন

পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন

কুয়াকাটা সৈকতের শুন্যপয়েন্টের আশেপাশে পড়ে আছে কংক্রিটের ধ্বংসস্তুপ। বিধ্বস্ত দেয়াল ও গাইডওয়াল। এসব কংক্রিটের ভাঙা অংশের জং ধরা রড পর্যন্ত বের হয়ে আছে। জোয়ারের সময় গোসলে নেমে পর্যটকরা প্রতিনিয়ত নিজের অজান্তেই রক্তাক্ত জখম হচ্ছেন। এমনকি দেড় বছর আগে এক পর্যটক কংক্রিটের আঘাতে অচেতন হয়ে ঘুর্ণিস্রোতের মধ্যে ডুবে মৃত্যু হয়। প্রতিনিয়তে পর্যটক আহতের ঘটনা ঘটলেও কুয়াকাটা সীবিচ ম্যানেজমেন্ট কমিটি এসব কংক্রিটের ভগ্নাংশ অপসারণে কোন উদ্যোগ নেয়নি। এমনকি গোসলের জন্য এই স্পট বিপজ্জনক এমন নির্দেশনা সংবলিত সাইনবোর্ড পর্যন্ত দেয়া হয়নি। এই ভগ্নাংশের পাশে ট্যুরিস্ট পুলিশ বক্স থাকলেও তারাও নির্বিকার থাকছেন। ফলে পর্যটকের জন্য কুয়াকাটা সৈকতে গোসল এখন বিপজ্জনক হয়ে গেছে।
২০০৭ সালের সিডর এবং ২০০৯ সালের আইলার ভয়াবহ তান্ডবে কুয়াকাটা সৈকতের বেলাভূমে নির্মিত এলজিইডির বাংলোটি বিধ্বস্ত হয়। ওই ভবনটি পরে অপসারণ করা হয়। কিন্তু বালুর নিচে থেকে গাইডওয়াল ও পিলারের ভগ্নাংশ এখনো রয়ে গেছে। একইভাবে সাগরে বিলীন হওয়া পাবলিক টয়লেটের ধ্বংসাবশেষ পড়ে আছে। বিভিন্ন ধরনের কংক্রিটের ভগ্নাংশ গাইডওয়াল বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। একইভাবে ট্যুরিজম পার্কের পূর্বদিকে জাতীয় উদ্যানের গেট, টাওয়ার, চেয়ার-বেঞ্চি, বাউন্ডারি দেয়াল সাগরে বিলীন হয়ে গেছে। ওই সমস্ত ছোট-বড় স্থাপনার ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এসব ভাটার সময় দেখা গেলেও জোয়ারের সময় ডুবে থাকছে। ফলে পর্যটকরা গোসলে নেমে ঘটছে হতাহতের ঘটনা। আহত হওয়ার খবর এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।
প্রতিদিন শুন্যপয়েন্টেসহ আশপাশে হাজার হাজার পর্যটক জোয়ারের সময় গোসলে নামেন। উত্তাল ঢেউয়ের সময় এরা মত্ত হয়ে ওঠেন। কাটান স্মরণীয় করে রাখার আমুদে সময়। কিন্তু নিজের অজান্তেই কংক্রিটের ধ্বংসস্তুপের ওপর ছিটকে পড়ছে। ঘটছে দুর্ঘটনা। আনন্দঘন মুহুর্তটি বিষাদে পরিণত হয়।
পর্যটকরা জানান, কুয়াকাটার সৌন্দর্য মানুষকে বিমুগ্ধ করে, তাই বার বার ছুটে আসেন। কিন্তু কুয়াকাটা শুন্যপয়েন্টের দুইদিকে অন্তত দেড় শ’ মিটার এলাকায় জোয়ারের সময় পর্যটকরা গোসলে মত্ত থাকেন। আমুদে সময় কাটান এখানে। জোয়ারের ঢেউয়ের সঙ্গে মাতামাতিতে মত্ত থাকেন। কিন্তু কংক্রিটের অসংখ্য ভগ্নাংশ পড়ে আছে। যা ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা তৈরি করছে। জেয়ারের সময় ঢেউয়ে ঘুর্ণিস্রোতের সৃষ্টি হয়। সেখানে পর্যটকের আহত হয়ে ডুবে যাওয়ার প্রবল শঙ্কা রয়েছে। দেড় বছর আগে ওই স্পটে ডুবে মিয়া সামাদ সিদ্দিকী ওরফে পারভেজ (১৭) নামের এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বাড়ি মাগুরা জেলার হাজীপুর পশ্চিম বাড়িয়াল এলাকায়। পর্যটকের পরামর্শ, হয়তো ওই স্পটের কংক্রিটের ভগ্নাংশ অপসারণ করা হোক। নয়তো ওখানে গোসল করতে নিষেধাজ্ঞা দেওয়া হোক।
কোরবানির দিনের বিকালে বেড়াতে আসা স্থানীয় দর্শনার্থী ফিরোজ হাওলাদার জানান, এই বিপজ্জনক ঘটনা এড়াতে এখনই পদক্ষেপ নেওয়া দরকার। চায়ের দোকানি সোলায়মান জানান, প্রতিদিন এখান থেকে পর্যটক ওঠানামা করতে গিয়ে শ্যাওলা ধরা জিও টিউবে পা পিছলে অসংখ্য পর্যটকের পায়ের নখে ক্ষত হচ্ছে। কেটে যাচ্ছে। আর জোয়ারে তো ভয়াবহ সমস্যায় পড়তে হয়। কোরবানিতে আজ বিকাল থেকে পর্যটকের ভিড় বাড়তে থাকবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি দেওয়ার দাবি সোলায়মানের।
কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, শুন্যপয়েন্টসহ ওইসব স্পটে জোয়ারের সময় গোসল করতে সতর্কীকরণ নোটিশ সংবলিত সাইনবোর্ড দেওয়া হবে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরও পড়ুন

পটুয়াখালীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে নানা আয়োজন
পটুয়াখালী

পটুয়াখালীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে নানা আয়োজন

October 17, 2026
7
পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন
পটুয়াখালী

পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন

October 17, 2026
2
পটুয়াখালীতে ১০ স্কুলে শেষ হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার
পটুয়াখালী

পটুয়াখালীতে ১০ স্কুলে শেষ হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার

October 17, 2026
6
দুর্গোৎসব  সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে        — এমপি আলতাফ হোসেন চৌধুরী
পটুয়াখালী

দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী

October 17, 2026
7
দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
দুমকি

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

October 17, 2026
5
দুমকিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা-ইলিশ শিকারের ধুম প্রশাসনের অভিযানের খবর আগেই পাচ্ছেন জেলেরা: জনবল ও অর্থসংকটের কথা বলছে মৎস্য বিভাগ
দুমকি

দুমকিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা-ইলিশ শিকারের ধুম প্রশাসনের অভিযানের খবর আগেই পাচ্ছেন জেলেরা: জনবল ও অর্থসংকটের কথা বলছে মৎস্য বিভাগ

October 17, 2026
5
Next Post
ঈদকে ঘিরে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকের আনাগোনা বেড়েছে

ঈদকে ঘিরে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকের আনাগোনা বেড়েছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In