• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, October 19, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

ধূসর বিবর্ণ লবণাক্ত জমিতে সূর্যমুখির আবাদে কলাপাড়ার চার হাজার কৃষক স্বস্তিতে

notesofatik by notesofatik
May 7, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
ধূসর বিবর্ণ লবণাক্ত জমিতে সূর্যমুখির আবাদে কলাপাড়ার চার হাজার কৃষক স্বস্তিতে
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: ধূসর-বিবর্ণ অনাবাদী থাকা লবণাক্ত জমিতে সূর্যমুখির আবাদ করে কৃষকরা এই জনপদের চেহারাই পাল্টে দিয়েছে। জলবায়ূর দ্রুত পরিবর্তনজনিত কারণে কৃষিতে বিরূপ প্রভাব কাটাতে যেন অভিনব উপায় বের করেছেন এসব কৃষক। আমন ধান পাকার পরপরই যেসব জমি থাকত অনাবাদী। ঘাস পর্যন্ত থাকত না। সেইসব জমিতে সূর্যমুখির আবাদ করে ব্যাপক লাভের মুখ দেখল চাষীরা।

পটুয়াখালীর কলাপাড়ায় অন্তত চার হাজার চাষী লবণাক্ত এসব জমি থেকে সূর্যমুখির বাম্পার ফলন ঘরে তুলে কৃষক নিজে লাভবান হয়েছেন। অপরদিকে দেশের ভোজ্যতেলের যোগান দিয়েছেন। সাগরপারের জনপদ কলাপাড়ার চাষীরা যেন বদলে দিয়েছেন ধূসর-বিবর্ণ জনপদের চেহারা। হলুদ-সবুজের সমারোহে বিমোহিত করেছেন মাইলের পর মাইলজুড়ে। সূর্যমুখির আবাদ করে কৃষকরা বাড়তি আয়ের পাশাপাশি সারা বছরের ভোজ্য তেলের যোগান দিতে পেরে খুবই উৎফুল্ল রয়েছেন। সাত হাজার একর জমিতে প্রায় নয় লাখ লিটার তেলের যোগান দিতে পারবেন বলে কৃষকের দাবি।

আরো পড়ুন

বাউফলে কেশবপুর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ঘিরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

পটুয়াখালীতে জেন্ডার বৈষম্য, জননিরাপত্তা ও অপতথ্য প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

সুপার সাইক্লোন সিডরে ভয়াল তান্ডবের পর থেকেই কৃষকের জমিতে লবণ পানির প্লাবণ বয়ে যায়। এরপর থেকে কৃষকরা বহুলাংশে শুধুমাত্র আমন চাষাবাদ নির্ভর হয়ে পড়েন। কৃষকরা তারপরও বাড়তি উপার্জনের লক্ষ্যে ছোট্ট পরিসরে লবণসহিষ্ণু জাতের শস্য সূর্যমূখির আবাদ করছিলেন। কিন্তু ভালো জাতের বীজের ছিল প্রবল সংকট।

২০১৩-২০১৪ সালে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে কৃষিবিভাগের পরামর্শে কৃষককে সূর্যমুখির হাইসান-৩৩ জাতের বীজ সরবরাহ শুরু করেন। এরপর থেকেই কৃষকরা সূর্যমুখির আবাদে ঝুঁকে পড়েন। কৃষককে সূর্যমুখির আবাদ থেকে শুরু করে তেল ভানাই করার শিখন কার্যক্রম সম্পন্ন করেন। শুরু করেন কৃষকরা বাণিজ্যিক ভিত্তিতে সূর্যমুখির আবাদ। পাশাপাশি উপজেলা কৃষিবিভাগও কৃষককে প্রতিবছর সূর্যমুখির চাষে উদ্ধুদ্ধ করেন।

এ বছরও কৃষি বিভাগ অন্তত ৩৬টি প্রদর্শনী চাষাবাদের ব্যবস্থা করে দেন। যেখানে বিনামূল্যে বীজ, সার প্রদান করেন। চাষাবাদের টাকাও দেন। ব্যাপক যোগান দেয় উপজেলা কৃষিবিভাগ। কৃষকরা এখন সূর্যমুখির আবাদের পাশাপাশি বীজ শোধন প্রক্রিয়া, বপন পদ্ধতি, পরিচর্যা, রোগবালাই ব্যবস্থাপনা ও ফসল ঘরে তোলার পরের কার্যকরী পদক্ষেপগুলোও ভালোভাবে রপ্ত করতে পেরেছেন।

নীলগঞ্জের হলদিবাড়িয়ার কৃষক আফজাল হোসেন জানান, ৬৬ শতক জমিতে সূর্যমূখির আবাদ করেছেন। ফলনও ভালো পেয়েছেন। চিটা নেই বললেই চলে। ব্র্যাকের লোকজন, কৃষিবিভাগ সার্বক্ষণিক পরামর্শ দিয়েছেন। কৃষক মোশাররফ হোসেন জানান, বিঘা প্রতি আট মণ ফলন পেয়েছেন। দামও ভালো, এবছর ২৫ শ’ টাকা মণ দরে বিক্রি করতে পারছেন।

ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির কর্মসূচি প্রধান আবু সাদাত মনিরুজ্জামান খান বলেন, ভালো মানের সূর্যমুখী ফসলের বীজ সহজলভ্য করতে পারলে, সূর্যমুখী তেলের উৎপাদন ও ব্যবহার বাড়বে, সয়াবিনের আমদানি কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং দক্ষিণের কৃষকের জীবন-মান উন্নত হবে। সূর্যমুখী তেলে আছে মানবদেহের জন্য উপকারী ওমেগা ৯ ও ওমেগা ৬, আছে ফলিক অ্যাসিডও। সূর্যমুখীর তেলে আছে শতভাগ উপকারী ফ্যাট। আরও আছে কার্বোহাইড্রেট, প্রোটিন ও পানি। এই তেল ক্ষতিকর কোলেস্টেরলমুক্ত। এতে আছে ভিটামিন ই, ভিটামিন কে ও মিনারেল। এ ছাড়া হৃদ্‌রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনির রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য সূর্যমুখী তেল নিরাপদ।

কলাপাড়ার কুয়াকাটা সড়ক লাগোয়া সিকদার সানফ্লাওয়ার অ্যান্ড রাইস মিলের মালিক মো. খোকন সিকদার জানান, ক্ষুদ্র ঋণ নিয়ে বীজ ভাঙানোর বড় মেশিন বসিয়েছেন। এক কেজি বীজ ভাঙাতে খরচ নেন ৮ টাকা। কেউ যদি খৈল রেখে যায় তাহলে ভাঙানোর টাকা দিতে হয় না তাকে। খোকন বলেন, এখন সূর্যমুখীর মৌসুমে তেল ভাঙানোর ভালো চাপ থাকে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এবার কলাপাড়ায় উৎপাদিত সূর্যমূখির বীজ থেকে ৮ লাখ ৯৬ হাজার লিটার তেল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে ৯০ শতাংশ কৃষক ফসল ঘরে তুলেছেন। ভানাইয়ের কাজও প্রায় শেষ করেছেন। গড়ে এক মণ বীজ থেকে ১৪-১৬ কেজি তেল পেয়েছেন অধিকাংশ কৃষক। ২৫০ টাকা কেজি দরে এই তেল বিক্রি হয়। এক বিঘা জমিতে সূর্যমুখী চাষ করতে খরচ হয় ৮ থেকে ১০ হাজার টাকা। ফলনও পেয়েছেন প্রতি হেক্টর জমিতে অন্তত এক দশুমিক ৯ টন। ভালো ফলন ও নিরাপদ ফসল কাটা নিশ্চিত করতে হলে, সূর্যমুখী ডিসেম্বরের মধ্যে জমিতে বপন করতে হয়। ২-৩ টি সেচের ব্যবস্থা করলে ভালো হয়। এপ্রিলে তাপমাত্রা বেড়ে যাওয়া এবং ঘূর্ণিঝড় মৌসুম শুরু আগে ফসল‌ কাটার উপযুক্ত সময়। তবে কৃষকরা জানান, এবছর অনাবৃষ্টিতে গাছের উচ্চতা একটু কম ছিল। তাই ফলন একটু কম হয়েছে।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন বলেন, সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ব্র্যাকের সহযোগিতায় কলাপাড়ায় চলতি অর্থবছরে দুই হাজার ৮৮১ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ‌ হয়েছে। উন্নত মানে বীজে ফলন ভালো হয়েছে। এতে কৃষকেরা আর্থিক ও সামাজিকভাবে সমৃদ্ধ হবেন। তাদের সাফল্য দেখে আশেপাশের আরও কৃষক সূর্যমুখির আবাদে এগিয়ে আসতে শুরু করেছে।

আরও পড়ুন

বাউফলে কেশবপুর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ঘিরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
পটুয়াখালী

বাউফলে কেশবপুর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ঘিরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

October 19, 2026
3
পটুয়াখালীতে জেন্ডার বৈষম্য, জননিরাপত্তা ও অপতথ্য প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান
পটুয়াখালী

পটুয়াখালীতে জেন্ডার বৈষম্য, জননিরাপত্তা ও অপতথ্য প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

October 19, 2026
11
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোশাররফের পাশে এমপি মাসুদ, ভিডিও কলে নিলেন খোঁজখবর
পটুয়াখালী

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোশাররফের পাশে এমপি মাসুদ, ভিডিও কলে নিলেন খোঁজখবর

October 19, 2026
4
পটুয়াখালী পৌরসভার উন্নয়ন ও নাগরিক সমস্যা নিয়ে এমপি আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময়
পটুয়াখালী

পটুয়াখালী পৌরসভার উন্নয়ন ও নাগরিক সমস্যা নিয়ে এমপি আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময়

October 19, 2026
1
পটুয়াখালীতে সার ডিলারশিপ পেতে কৃষক লীগের নাম বদলে কৃষক দলের কমিটিতে অন্তর্ভুক্তির অভিযোগ
পটুয়াখালী

পটুয়াখালীতে সার ডিলারশিপ পেতে কৃষক লীগের নাম বদলে কৃষক দলের কমিটিতে অন্তর্ভুক্তির অভিযোগ

October 19, 2026
5
শিশু রাইয়ান হত্যা মামলার প্রধান আসামি আল-আমিন কৃষক দল থেকে বহিষ্কার: পাঁচ দিনের রিমান্ডে
কলাপাড়া

শিশু রাইয়ান হত্যা মামলার প্রধান আসামি আল-আমিন কৃষক দল থেকে বহিষ্কার: পাঁচ দিনের রিমান্ডে

October 19, 2026
5
Next Post
‎বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

‎বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In