• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, September 5, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

স্বাধীনতার ৫৫ বছরেও সংস্কার হয়নি সড়ক, দুর্ভোগে চার গ্রামের মানুষ

notesofatik by notesofatik
April 26, 2026
in পটুয়াখালী, বাউফল
0
স্বাধীনতার ৫৫ বছরেও সংস্কার হয়নি সড়ক, দুর্ভোগে চার গ্রামের মানুষ
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

দেশ এগিয়েছে, বদলেছে সময়; পাল্টেছে সরকার—কিন্তু বদলায়নি পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের বামনিকাঠীর একটি সড়কের ভাগ্য। স্বাধীনতার পর থেকে আজও কাঁচা পড়ে আছে প্রায় ২ কিলোমিটার এই সড়ক। উন্নয়নের নানা গল্পের মাঝেও এই সড়ক যেন অবহেলার এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

‎বামনিকাঠী কে.সি.কে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে দেবেন্দ্র হাওলাদারের বাড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কটি চারটি গ্রামের—বামনিকাঠী, কায়না, কৌখালী ও দক্ষিণ কৌখালীর মানুষের একমাত্র যাতায়াতের পথ। প্রতিদিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, মসজিদের মুসল্লি এবং শত শত সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু বর্ষা এলেই সড়কটি হাঁটুসমান কাদায় ডুবে যায়। তখন ভ্যান, অটোরিকশা, সাইকেল বা মোটরসাইকেল চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ে।

আরো পড়ুন

দশমিনায় কশোরগ্যাং এর হামলায় ২ জন আহত, আটক ৫

কলাপাড়ায় দুই অভিযানে ৪৬ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

‎সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে শিক্ষার্থীরা। কাদা-পানিতে ভিজে নষ্ট হয় তাদের পোশাক, অনেকেই সময়মতো বিদ্যালয়ে যেতে পারে না। দূরের শিক্ষার্থীরা সাইকেল নিয়ে বের হলেও মাঝপথেই ফিরে যেতে বাধ্য হয়।

‎জরুরি পরিস্থিতিতে এই সড়ক হয়ে ওঠে এক ভয়াবহ বাধা। অসুস্থ রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নিতে হলে অনেক সময় কাঁধে করে পাকা সড়কে পৌঁছাতে হয়।

‎সড়কটির আইডি নম্বর ৫৭৮৩৮৫১৫৮। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এ এলাকায় প্রায় ৫-৬ হাজার মানুষের বসবাস। ২০২১-২২ অর্থবছরে (বিবিজি) ২,৯৮,১০০ টাকা ব্যয়ে সড়কের মাঝখানে আংশিক ইটের সলিং করা হলেও দুই পাশ এখনো কাঁচাই রয়ে গেছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কটি আবার কাদা ও পানিতে একাকার হয়ে পড়ে।

‎স্থানীয় বাসিন্দা লালমিয়া মাঝি, খালেক মাঝি, বয়তুল রাড়ী, জয়নাল মাঝি, নজরুল রাড়ী, সুলতান মাঝি ও শেমল মিস্ত্রি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা চরম অবহেলিত এলাকার মানুষ। ৫৫ বছর ধরে শুনছি রাস্তার টেন্ডার পাশ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ চোখে দেখিনি। বয়স্ক মানুষ আর রোগীদের কাঁধে করে পাকা রাস্তায় নিতে হয়। বর্ষায় কাদা আর পানিতে চলাচল একেবারেই অসম্ভব হয়ে পড়ে। এ কারণে অনেক শিশু স্কুলে যেতেও চায় না।’

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

‎বামনিকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খালেক মাঝি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার পাল বলেন, ‘সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসতে পারে না। বর্ষাকালে কাদায় ভিজে তাদের ইউনিফর্ম নষ্ট হয়, অনেক সময় অসুস্থও হয়ে পড়ে। দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানান তারা।’

‎এলাকাবাসীর অভিযোগ, সরকার ও জনপ্রতিনিধি পরিবর্তন হলেও তাদের এই সড়কের ভাগ্যে উন্নয়নের ছোঁয়া লাগেনি।

‎এ বিষয়ে ইউপি সদস্য গনি মল্লিক বলেন, ‘রাস্তার কারণে এলাকাবাসী ও শিক্ষার্থীরা কষ্ট পাচ্ছে। উপজেলা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত সংস্কারের চেষ্টা করবো।’

‎উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আরজুরুল হক জানান, ‘সড়কটির উন্নয়নের জন্য প্রয়োজনীয় আবেদনপত্র, স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ, পূর্ণ ঠিকানা এবং রাস্তার আইডিসহ কাগজপত্র জমা দিতে হবে। নতুন প্রকল্প গ্রহণ করা হলে বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

দশমিনায় কশোরগ্যাং এর হামলায় ২ জন আহত, আটক ৫
দশমিনা

দশমিনায় কশোরগ্যাং এর হামলায় ২ জন আহত, আটক ৫

September 4, 2026
11
কলাপাড়ায় দুই অভিযানে ৪৬ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪
কলাপাড়া

কলাপাড়ায় দুই অভিযানে ৪৬ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

September 4, 2026
10
গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ
গলাচিপা

গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ

September 4, 2026
5
তেঁতুলিয়ার তীরে ৫ কিলোমিটার মানববন্ধন, বেড়িবাঁধ ও সেতুর দাবি
পটুয়াখালী

তেঁতুলিয়ার তীরে ৫ কিলোমিটার মানববন্ধন, বেড়িবাঁধ ও সেতুর দাবি

September 4, 2026
14
জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা
পটুয়াখালী সদর

জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা

September 4, 2026
9
ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬
কলাপাড়া

ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬

September 4, 2026
11
Next Post
বাউফলে ইংরেজি পরীক্ষায় নকলের দায়ে ৮ পরীক্ষার্থীসহ ২ শিক্ষক বহিষ্কার

বাউফলে ইংরেজি পরীক্ষায় নকলের দায়ে ৮ পরীক্ষার্থীসহ ২ শিক্ষক বহিষ্কার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In