• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

গাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপন

notesofatik by notesofatik
April 25, 2026
in সারাদেশ
0
গাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপন
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উৎসাহ-উদ্দীপনা, প্রাণবন্ত অংশগ্রহণ এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের উদ্যোগে এবং আর্মি ফার্মা, জেনট্রি ফার্মা, ব্রিজ বায়োসায়েন্স বিডি, ইনসেপ্টা, নাভানা ফার্মা, সেঞ্চুরি, কেমিস্ট এবং অ্যাবন ফার্মার সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে দিবসটির তাৎপর্য ও ভেটেরিনারি পেশার বহুমাত্রিক গুরুত্ব তুলে ধরা হয়।

এবারের প্রতিপাদ্য ছিল ‘ভেটেরিনারিয়ানরা: খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক’, যা প্রাণিস্বাস্থ্য, জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও গবেষণায় ভেটেরিনারি পেশাজীবীদের অপরিহার্য অবদানকে নতুনভাবে সামনে নিয়ে আসে।

আরো পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

দিবসটি উপলক্ষে ২৫ এপ্রিল (শনিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ভেটেরিনারি অনুষদীয় কমপ্লেক্স থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিভ্রমণ শেষে ভেটেরিনারি টিচিং হসপিটাল (ভিটিএইচ) চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নানা স্লোগান, প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ভেটেরিনারিয়ানদের বহুমুখী দায়িত্ব ও অবদান তুলে ধরেন। পরে সকাল সাড়ে ১০টায় ভেটেরিনারি টিচিং হসপিটালের সামনে দিবসটি উপলক্ষে একটি ফলপ্রসূ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তৈমুর ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এবং ভিটিএইচ এর পরিচালক প্রফেসর ড. অনুপ কুমার তালুকদার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ভিটিএইচ এর সহযোগী পরিচালক প্রফেসর ড. জীবন চন্দ্র দাস। পরে অনুষদের দেশি-বিদেশি শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন। তারা ভেটেরিনারি শিক্ষার আন্তর্জাতিক সম্ভাবনা, পেশাটির গুরুত্ব, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ ভেটেরিনারি চিকিৎসা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং গাকৃবি প্রশাসনের সহযোগিতা নিয়ে ভেটেরিনারি টিচিং হসপিটাল ও সংশ্লিষ্ট ল্যাবসমূহকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ট্রেজারার বিনামূল্যে পশু চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এতে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক ও খামারিরা সরাসরি সেবা গ্রহণ করেন।

এ কর্মসূচির আওতায় ৪৩টি গরু, ৫৪টি ছাগল-ভেড়া, ১৬২টি হাঁস-মুরগি, ২৭টি বিড়াল, ৪টি কুকুর, ১১টি কবুতর এবং ৪টি পোষা-পাখিকে চিকিৎসা সেবা দেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অন্যদিকে দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে ভবিষ্যৎ পরিবেশবান্ধব পশুচিকিৎসা, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং ভেটেরিনারি উদ্ভাবন বিষয়ক ফটোগ্রাফিক প্রতিযোগিতার অংশ হিসেবে পোস্টার প্রদর্শনী এবং শিক্ষার্থীদের তৈরি উদ্ভাবনী নানা খাদ্যের স্টল পরিদর্শন করেন ট্রেজারার ও অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য, ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে বিশ্ব ভেটেরিনারি দিবস, যা প্রতি বছর এপ্রিলের শেষ শনিবার উদযাপিত হয়।

আরও পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
Uncategorized

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

September 4, 2026
3
বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩
সারাদেশ

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

September 4, 2026
2
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
3
কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
সারাদেশ

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

August 31, 2026
7
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সারাদেশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

August 31, 2026
4
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ
সারাদেশ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026
13
Next Post
বাগেরহাটে চেক জালিয়াতিসহ অংশিদারিত্ব ব্যাবসা একক দখলের অভিযোগ

বাগেরহাটে চেক জালিয়াতিসহ অংশিদারিত্ব ব্যাবসা একক দখলের অভিযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In