• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, June 7, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

রামপালে দরিদ্র ভ্যান চালকের মৎস্যঘের দখল চেষ্টার অভিযোগ; প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
April 23, 2026
in সারাদেশ
0
রামপালে দরিদ্র ভ্যান চালকের মৎস্যঘের দখল চেষ্টার অভিযোগ; প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাগেরহাট প্রতিনিধি: রামপালে এক দরিদ্র ভ্যান চালকের মৎস্যঘের লুটপাট ও দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শেখর চন্দ্র মন্ডল প্রতিকার চেয়ে লিখিত ভাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার সিংগড়বুনিয়া গ্রামের মৃত মুকুন্দ বিহারী মন্ডলের ছেলে শেখর চন্দ্র মন্ডল তার আপন ভাই মনিন্দ্র নাথ মন্ডলের কাছ থেকে ৩ বিঘা জমি লিজ নেন। ভাই মনিন্দ্রর কাছে পাওনা ২১ হাজার টাকার দাবি করে একই গ্রামের মৃত হাসেম আকু্ঞ্জীর ছেলে ওহিদুজ্জামান আকু্ঞ্জী ছোট ভাই শেখরের কাছে লিজ দেওয়া ঘেরটি দখলের চেষ্টা চালায়।

আরো পড়ুন

কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে শটগান উদ্ধার

সুন্দরবনের ফাঁদে আটকা পড়া বাঘটিকে চিকিৎসা শেষে ফেরানো হচ্ছে সুন্দরবনে

দখলবাজ ওহিদুজ্জামান গত ১৪ এপ্রিল রাত অনুমান ৮ টার সময় লোকজন নিয়ে শেখরের ঘেরে গিয়ে মাছ লুট করে।

এসময় শেখর বাঁধা দিলে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে ঘেরটি ছেড়ে দিতে বলে। দখলবাজ ওহিদ বলে, তোর ভাই মনিন্দ্রর কাছে ২১ হাজার টাকা পাবো। তার বদলে এই ঘের দখলে নিবো। এতে ভুক্তভোগী শেখর ভয়ে ভীত হয়ে বলেন, টাকা পেলে বড় ভাইয়ের কাছে পাবা, সে আমার কাছে ঘের বিক্রি করেছে। সব লেখাপড়া আছে। তখন ওহিদ বলে কোন লেখাপড়া ডকুমেন্ট থাকলেও কাজ হবে না।

এ ঘটনার প্রতিকার চেয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বরাবরও লিখিত অভিযোগ করেন।

প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে স্থানীয় নেতা মোতাহার আলীকে ফোন করে ঘেরে যেতে নিষেধ করেন। প্রতিমন্ত্রীর আদেশ অমান্য করে ওহিদ ঘেরে মাছ ছাড়ার চেষ্টা করে ও প্রতিরাতে মাছ ধরে নিয়ে যাচ্ছে বলে ভুক্তভোগী শেখর অভিযোগ করেন। তিনি আরো অভিযোগ করেন, ওহিদ বলছে তুই যার কাছে অভিযোগ করিস না কেন ঘের আমি দখল করবোই।

অভিযোগের বিষয়ে ওহিদুজ্জামানের সাথে কথা হলে সে জানায়, শেখরের বড় ভাই মনিন্দ্রর কাছে ২১ হাজার টাকা পাবো। সে বাবদ তার ঘের দখল নিবো। তার কাছে প্রশ্ন করা হয়, তার ভাই তো ছোট ভাইকে ঘের লিখে দিয়েছে, উত্তরে ওহিদ বলে কাজ হবে না।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

অপর অভিযুক্ত মোতাহার আলীর ফোনে কথা হলে সেও একই কথা বলে। তিনি বলেন মনিন্দ্রর সাথে লেনদেন আছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি সুব্রত কুমারের সাথে কথা হলে তিনি বলেন, উভয় পক্ষের কাগজপত্র দেখে প্রমাণিত হয় শেখরের বড় ভাই মনিন্দ্র ভারতে চিকিৎসা নিতে যাওয়ার সময় ২ বছরের জন্য ছোটভাই শেখরকে ঘেরটি লিখে দেন। বিষয়টি প্রতিমন্ত্রী দেখবেন বলে জানালেও প্রতিপক্ষ সেটি মানছে না। এতে ভয়ে ভীত হয়ে পড়েছে পরিবারটির সদস্যরা।

আরও পড়ুন

কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে শটগান উদ্ধার
সারাদেশ

কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে শটগান উদ্ধার

June 7, 2026
3
সুন্দরবনের ফাঁদে আটকা পড়া বাঘটিকে চিকিৎসা শেষে ফেরানো হচ্ছে সুন্দরবনে
সারাদেশ

সুন্দরবনের ফাঁদে আটকা পড়া বাঘটিকে চিকিৎসা শেষে ফেরানো হচ্ছে সুন্দরবনে

June 7, 2026
4
যুবদল কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে আনন্দ মিছিল
সারাদেশ

যুবদল কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে আনন্দ মিছিল

June 7, 2026
4
দেশের দুই গুরুত্বপূর্ণ পদে শিবচরের দুই কৃতী সন্তান
সারাদেশ

দেশের দুই গুরুত্বপূর্ণ পদে শিবচরের দুই কৃতী সন্তান

June 7, 2026
10
বাকেরগঞ্জে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সিজন গাজী আটক
সারাদেশ

বাকেরগঞ্জে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সিজন গাজী আটক

June 7, 2026
4
তালতলীতে বজ্রপাতে জেলের মৃত্যু
সারাদেশ

তালতলীতে বজ্রপাতে জেলের মৃত্যু

June 7, 2026
3
Next Post
‎দশমিনায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

‎দশমিনায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
22
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
10
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In