• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 2, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

রাঙ্গাবালীতে আ’লীগ নেতার বাবার ঘের লিজকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৭

notesofatik by notesofatik
April 21, 2026
in পটুয়াখালী, রাঙ্গাবালী
0
রাঙ্গাবালীতে আ’লীগ নেতার বাবার ঘের লিজকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৭
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

রাঙ্গাবালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে একটি মাছের ঘেরের লিজ ও দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাদারবুনিয়া চরে এ সংঘর্ষে এক নারীসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। গুরুতর আহত চারজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর হাতছাড়া হওয়া একটি ঘেরকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাঙ্গাবালী উপজেলা সাধারণ সম্পাদক মু. সাইদুজ্জামান মামুন খানের বাবা আলম খান আওয়ামী লীগের গত ১৭ বছর ধরে মাদারবুনিয়া চরের ওই ঘের ভোগদখলে রাখেন। তবে গত ৫ আগস্টের পর স্থানীয় একটি পক্ষ জমির মালিকানা দাবি করে ঘেরটির নিয়ন্ত্রণ নেয়।

আরো পড়ুন

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে গুড় তৈরির উপকরণ বিতরণ

গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু

এর মধ্যে প্রায় দুই মাস আগে আলম খান ঘেরটি এক বছরের জন্য সদর ইউনিয়নের কাজীর হাওলা গ্রামের রত্তন হাওলাদারসহ চারজনের কাছে ‘একসনা’ লিজ দেন। লিজগ্রহীতারা গত ১৯ এপ্রিল রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘের দখলে থাকা লোকজনদের বিরুদ্ধে মামলা করেন। এই মামলা করে মঙ্গলবার দুপুরে তারা ঘেরটির দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সংঘর্ষে জমির মালিকানা দাবি করে দখলে থাকা পক্ষের শাহ জামাল (৪৫), শেফালী বেগম (৩০), রাজ্জাক শিকদার (৬৫), রহিম খান (৫৫) ও ওহাব মাতুব্বর (৫০) আহত হন। অপরদিকে লিজগ্রহীতা পক্ষের রত্তন হাওলাদার (৫৫) ও মোখলেছুর রহমান (৪৫) আহত হয়েছেন।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় শাহ জামাল, শেফালী বেগম, রাজ্জাক শিকদার ও রহিম খানকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জমির মালিকানা দাবি করা পক্ষের ওহাব মাতুব্বর অভিযোগ করেন, ‘২০ একরের এই ঘেরে আলম খানের জমি দেড় একরেরও কম। বাকি মালিকরা দীর্ঘ ১৭ বছর বঞ্চিত ছিলেন। ৫ আগস্টের পর আমরা আমাদের জমি বুঝে নিয়েছি। কিন্তু একদল লোক ঘেরটি আমাদের কাছ থেকে দখল করে নিয়ে যাওয়ার পায়তারা করতেছে।

আজ মঙ্গলবার দুপুরে সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোখলেছুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক শুকুর ফরাজী ও ৭ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক হিরণ সরদারের নেতৃত্বে একদল লোক ঘেরটি দখলে নিতে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এমনকি বাড়ি বাড়ি গিয়েও হামলা করা হয়েছে।’

তবে লিজগ্রহীতা রত্তন হাওলাদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা আড়াই লাখ টাকায় ঘেরটি লিজ নিয়েছি এবং সেখানে ৫৩ মণ মাছ চাষ করেছি। কিন্তু কিছু লোক মামলা সাজিয়ে এবং মারধর করে জোর করে মাছ ধরে নিয়ে গেছে। আমরা আইনের আশ্রয় নিয়ে আজ সেখানে গিয়েছিলাম। তারা আমাদের ওপর হামলা করেছে।’

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে  গুড় তৈরির উপকরণ বিতরণ
কলাপাড়া

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে গুড় তৈরির উপকরণ বিতরণ

September 2, 2026
4
গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু
গলাচিপা

গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু

September 2, 2026
4
পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান
দুমকি

পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান

September 2, 2026
2
পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি

September 2, 2026
21
দশমিনায় জলাবদ্ধতায় ৩৬ হেক্টর ফসলি জমি, রাস্তা কেটে পানি নিষ্কাশন
দশমিনা

দশমিনায় জলাবদ্ধতায় ৩৬ হেক্টর ফসলি জমি, রাস্তা কেটে পানি নিষ্কাশন

September 2, 2026
10
মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম
পটুয়াখালী

মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম

September 2, 2026
7
Next Post
আমতলীতে ১২ হাজার ৬০ জন  কৃষক পেল সার ও বীজ

আমতলীতে ১২ হাজার ৬০ জন কৃষক পেল সার ও বীজ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In