• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 2, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

মির্জাগঞ্জে দুই হিন্দু নারীসহ ৩ জনকে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

notesofatik by notesofatik
April 20, 2026
in পটুয়াখালী, মির্জাগঞ্জ
0
মির্জাগঞ্জে দুই হিন্দু নারীসহ ৩ জনকে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
0
SHARES
196
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জের দক্ষিন গাবুয়া গ্রামে একটি বিরোধপূর্ণ জমিতে গাছের ডাল-পালা কাটা নিয়ে বিরোধ মিটাতে গিয়ে জমির মালিকানা দাবীকারীর পক্ষ নিয়ে দুই হিন্দু নারী ও একজন পুরুষসহ তিনজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

গত শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিন গাবুয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিএনপি নেতা মোঃ মজিবর রহমান উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি সদস্য। এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

দশমিনায় জলাবদ্ধতায় ৩৬ হেক্টর ফসলি জমি, রাস্তা কেটে পানি নিষ্কাশন

মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম

নির্যাতনের শিকার সবিতা রানী, স্বামী সমীর চন্দ্র হাওলাদার ও তার কন্যা ঝিলিক রানী। তারা অভিযোগ করে বলেন, উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিন গাবুয়া গ্রামে সমীর চন্দ্র হাওলাদারের বসত ঘরের সামনে স্বর্গীয় কান্তি চরন গোস্বামী (সমীর চন্দ্র হাওলাদার এর দাদা) কর্তৃক দানকৃত জমিতে নির্মিত একটি মন্দির সংলগ্ন একটি চাম্বল গাছের ডাল কাটার সময় সমীর চন্দ্রের ভাই শংকর চন্দ্র গাছের মালিকানা দাবী করে বাঁধা দেয়।

এসময় দুজনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে শংকর চন্দ্র স্থানীয় সাবেক ইউপি সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মজিবর রহমানকে খবর দেন। বিএনপি নেতা মজিবর রহমান লোকজন নিয়ে ঐ বাড়ীতে হাজির হয়ে জমির মালিকানা দাবীদার শংকর চন্দ্র হাওলাদারের পক্ষ নিয়ে সমীর চন্দ্রকে লাঠিপেটা করতে থাকে,এসময় তার মেয়ে ঝিলিক রানী(২২) ও স্ত্রী সবিতা রানী (৫০) সমীর চন্দ্র হাওলাদারকে বাঁচাতে এগিয়ে আসলে বিএনপি নেতা মোঃ মজিবর রহমানের নেতৃত্বে তার সাথে থাকা লোকজন তাদেরকে বেপরোয়া লাঠিপেটা করে রক্তাক্ত জখম করে আহত করে।

ঘটনার দিন বিকালে আহত সবিতা রানী, ঝিলিক রানী ও সমীর চন্দ্র হাওলাদার মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এবং চিকিৎসা শেষে রবিবার বিকালে তারা ছাড়পত্র নিয়ে বাড়িতে যান, বর্তমানে তারা বাড়ীতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

নির্যাতনের শিকার সবিতা রানী ও ঝিলিক রানী আরও অভিযোগ করে বলেন, বিএনপি নেতা মোঃ মজিবর রহমান ইতোপূর্বে এর আগেও আমারদেরকে বাড়ী থেকে উৎখাত করতে কয়েকবার মারধর করে আহত করেন। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতার ভুগছি।

অভিযুক্ত মজিবর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এ ঘটনার সাথে জড়িত নই। একটি মহল আমাকে সামাজিক ভাবে হেয় করতে ষড়যন্ত্র করে তাদেরকে দিয়ে অভিযোগ করছে। একটি মন্দিরের জমি ও গাছ নিয়ে তাদের আভ্যন্তরীন বিবাদ হলে সংবাদ পেয়ে স্থানীয় লোকজন নিয়ে বাড়ীতে গিয়ে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হই।

তিনি আরও বলেন, আমি যাওয়ার আগেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়,সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়। আমি ও আমার সাথে থাকা লোকজন কাউকে মারধর করিনি।

এ বিষয়ে জমির অপর মালিকানা দাবীদার শংকর চন্দ্র হাওলাদারের সাথে কথা বলতে তার মুঠোফোনে (০১৭৮৫-৫১৫১০২) একাধিকবার কল করলেও তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু বলেন, হিন্দু সম্প্রদায়ের পরিবারের উপর এহেন কাজ নিন্দনীয় ও দুঃখজনক। তবে অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে। সে দলের যে নেতাই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুস সালাম বলেন, হিন্দু পরিবারের লোকজনের থানায় এসেছেন ও তাদের কথা শুনেছি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন

দশমিনায় জলাবদ্ধতায় ৩৬ হেক্টর ফসলি জমি, রাস্তা কেটে পানি নিষ্কাশন
দশমিনা

দশমিনায় জলাবদ্ধতায় ৩৬ হেক্টর ফসলি জমি, রাস্তা কেটে পানি নিষ্কাশন

September 2, 2026
6
মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম
পটুয়াখালী

মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম

September 2, 2026
4
কলাপাড়ায় থেরাপি দেওয়ার কথা বলে নবজাতকের পা ভাঙলেন নার্স
কলাপাড়া

কলাপাড়ায় থেরাপি দেওয়ার কথা বলে নবজাতকের পা ভাঙলেন নার্স

September 2, 2026
6
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে গলাচিপায় দুই গ্রুপের সংঘর্ষ।
গলাচিপা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে গলাচিপায় দুই গ্রুপের সংঘর্ষ।

September 1, 2026
2
দুমকিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
দুমকি

দুমকিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

September 1, 2026
5
গলাচিপায় পুলিশি নিরাপত্তায় বিএনপির দুই গ্রুপের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গলাচিপা

গলাচিপায় পুলিশি নিরাপত্তায় বিএনপির দুই গ্রুপের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

September 1, 2026
4
Next Post
আমতলীতে মামলায় স্বাক্ষী দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে আহত করেছে আসামীরা, হাসপাতালে ভর্তি

আমতলীতে মামলায় স্বাক্ষী দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে আহত করেছে আসামীরা, হাসপাতালে ভর্তি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In