• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 2, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

হামের প্রকোপে পটুয়াখালীতে হাসপাতালগুলোর শয্যা সংকট, হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা

notesofatik by notesofatik
April 20, 2026
in পটুয়াখালী
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালী জেলাজুড়ে সংক্রামক ব্যাধি হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েছে। গত কয়েক সপ্তাহ ধরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে শিশুরাই এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে, তবে অনেক ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদেরও আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) সরেজমিনে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের মাত্র ৩১টি শয্যার বিপরীতে সেখানে ৮ জন প্রাপ্তবয়স্ক ও ১০৭ জন শিশুসহ মোট ১১৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। শয্যা সংকটের কারণে প্রতি সিটে ৪-৫ শিশুকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এমনকি হাসপাতালের মেঝেতেও অনেক রোগীকে অবস্থান করতে দেখা গেছে।

আরো পড়ুন

কলাপাড়ায় থেরাপি দেওয়ার কথা বলে নবজাতকের পা ভাঙলেন নার্স

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে গলাচিপায় দুই গ্রুপের সংঘর্ষ।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকেই হামের রোগীর সংখ্যা বাড়তে শুরু করলেও এপ্রিল মাসে এসে এটি প্রকট আকার ধারণ করে। গত ২৪ ঘণ্টায় জেলায় উল্লেখযোগ্য সংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে। অনেক রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার (১৯ এপ্রিল) রাত ৯ টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ৪৩১ জন, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪০৬ জন, হাসপাতাল থেকে ছুটি পাওয়া রোগীর সংখ্যা ৩০২ জন, নমুনা ঢাকায় পাঠানোর সংখ্যা ১১৪ জন এবং পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামের রোগী ৯ জন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ও বায়ুবাহিত রোগ। একজন আক্রান্ত ব্যক্তি থেকে প্রায় ১৮ জন সংক্রমিত হতে পারে। সময়মতো যথাযথভাবে হামের টিকা (এমআর টিকা) গ্রহণ না করাই এই প্রাদুর্ভাবের অন্যতম প্রধান কারণ বলে মনে করছেন চিকিৎসকরা। তারা অভিভাবকদের পরামর্শ দিচ্ছেন যে, যদি কোনো শিশুর তীব্র জ্বর এবং শরীরে লালচে দানা বা র‍্যাশ দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা: মোহাম্মদ খালেদুর রহমান মিয়া জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উপজেলায় কো-অর্ডিনেশন সভা করা হচ্ছে। যেসব এলাকায় প্রকোপ বেশি, সেখানে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে এবং আক্রান্ত রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চলছে।

​হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্ত শিশুদের আলাদা রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

আরও পড়ুন

কলাপাড়ায় থেরাপি দেওয়ার কথা বলে নবজাতকের পা ভাঙলেন নার্স
কলাপাড়া

কলাপাড়ায় থেরাপি দেওয়ার কথা বলে নবজাতকের পা ভাঙলেন নার্স

September 2, 2026
0
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে গলাচিপায় দুই গ্রুপের সংঘর্ষ।
গলাচিপা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে গলাচিপায় দুই গ্রুপের সংঘর্ষ।

September 1, 2026
2
দুমকিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
দুমকি

দুমকিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

September 1, 2026
4
গলাচিপায় পুলিশি নিরাপত্তায় বিএনপির দুই গ্রুপের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গলাচিপা

গলাচিপায় পুলিশি নিরাপত্তায় বিএনপির দুই গ্রুপের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

September 1, 2026
4
বাউফলে যথাযোগ্য মর্যাদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পটুয়াখালী

বাউফলে যথাযোগ্য মর্যাদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

September 1, 2026
5
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
কলাপাড়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

September 1, 2026
13
Next Post
কলাপাড়ায় চার ফার্মেসি মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা

কলাপাড়ায় চার ফার্মেসি মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In