• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, October 18, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

পাবনার ফরিদপুর পৌর শিশু পার্কের জায়গা বরাদ্দ ও গাছ কাটা নিয়ে সমালোচনা ঝড়

notesofatik by notesofatik
April 19, 2026
in সারাদেশ
0
পাবনার ফরিদপুর পৌর শিশু পার্কের জায়গা বরাদ্দ ও গাছ কাটা নিয়ে সমালোচনা ঝড়
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পাবনার ফরিদপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের পাশে অবস্থিত পৌর শিশু পার্কের জায়গা তৃতীয় লিঙ্গের মানুষকে দোকান করতে বরাদ্দ দেওয়া ও সেখানকার দুটি গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে। যদিও এ ঘটনার সাথে স্থানীয় দুজন বিএনপি নেতার চাঁদা দাবির বিষয়টি আলোচনায় উঠলেও অনুসন্ধানে তার সত্যতা পাওয়া যায়নি। সাধারণ মানুষের সমালোচনার পর জায়গা বরাদ্দ স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি সরেজমিনে পরিদর্শণ করে ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, ফরিদপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের পাশে চলতি বছরের জানুয়ারী মাসে অল্প পরিসরে শিশু পার্কটি গড়ে তোলা হয়। যেখানে কয়েকটি গাছ রয়েছে, যা রোদ থেকে ছায়া দেয়। যেখানে শিশুদের বসার জন্য তিনটি ইট সিমেন্টের বেঞ্চ বানানো হয়েছে। প্রবেশমুখে রয়েছে উদ্বোধন ফলক। যেখানে লেখা রয়েছে উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ নিয়ে আশাবাদী হয়ে উঠেন পৌর সদরের বাসিন্দারা। তারা এ উদ্যোগকে সাধুবাদ জানান।

আরো পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ

গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে স্থানীয়রা দেখতে পান পার্কের এক পাশে থাকা দুটি গাছ রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও লেখা পোস্ট হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। পার্কের মধ্যে ছায়াদানকারী দুটি গাছ কেটে ফেলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে পৌর বাসিন্দারা। এর মধ্যে পরদিন সকালে গাছ কেটে ফেলা জায়গায় দোকান ঘর তোলার কাজ শুরু করেন কয়েকজন মিস্ত্রি। এ সময় শিশু পার্কের জায়গায় ঘর তোলা দেখে বাধা দেন স্থানীয়রা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এটি কোনো হাট বা পেরিফেরির জায়গা নয়; বরং উপজেলা পরিষদের প্রবেশমুখে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন শিশু পার্ক। যা জেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধন করা হয়েছিল। সেখানে দোকান ঘরের জন্য জায়গা বরাদ্দ দেওয়া সমীচীন হয়নি। পৌরসভার মধ্যে অনেক খাস জায়গা আছে। সেখান থেকে দেওয়া যেত।

পরবর্তীতে জানা যায়, বনওয়ারীনগর ইউনিয়নের গোপালনগর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ও তৃতীয় লিঙ্গের ব্যক্তি জহুরুল ইসলাম ওরফে বিজলী খাতুনকে ওই জায়গাটি বরাদ্দ দিয়েছে উপজেলা প্রশাসন। তিনি সেখানে গাছ কেটে দোকান ঘর নির্মাণ করছিলেন। স্থানীয়দের বাধার পর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব আমিন উদ্দিন সাবেরী বলেন, আরো তো জায়গা আছে, শিশু পার্কের জায়গায় কেন বরাদ্দ দিতে হবে। আমরা স্থানীয়দের নিয়ে সেটার প্রতিবাদ করেছি। চাঁদা দাবির অভিযোগ একেবারেই ভিত্তিহীন মিথ্যা। মূলত অনিয়মের প্রতিবাদ করার কারণে এই মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছে। এটা আমাদের স্থানীয় নেতৃবৃন্দেরও একটা ষড়যন্ত্র। শুধু এটাই না। এসিল্যান্ড অফিসের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী বিপুল অংকের টাকা নিয়ে জমি বরাদ্দ পাইয়ে দিচ্ছেন।

উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, এসি ল্যান্ড অফিসের নাজির ও সার্ভেয়ারের যোগসাজসে টাকার বিনিময়ে পৌরসভার বাজারর মধ্যে অনেক জায়গা বরাদ্দ পাইয়ে দিয়েছে কয়েকজন নেতাকে। শিশু পার্কের জায়গা বরাদ্দ বাতিল করতে হবে। না হলে আমরা আরো কঠোর কর্মসূচী ঘোষণা করবো।

তৃতীয় লিঙ্গের ব্যক্তি জহুরুল ইসলাম ওরফে বিজলী খাতুন বলেন, আমাকে উপজেলা প্রশাসন বরাদ্দ দিয়েছিল। সেখানে দুটো জরাজীর্ণ ও মরা গাছ কেটে দোকান ঘর করছিলাম। কিন্তু শুরুর সময় সাবেরী, টিপু সহ কয়েকজন বাধা দেয়। আমি সেটার বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি। তবে আমি মিথ্যা বলবো না, আমার কাছ কেউ চাঁদা চায়নি।

ফরিদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মনোয়ার হোসেন ও নাজির জমির উদ্দিন বলেন, বিজলীকে জমি বরাদ্দের বিষয়টি উপজেলা সমন্বয় মিটিংয়ে পাশ করে রেজুলেশন করে বরাদ্দ দিয়েছিলেন এসি ল্যান্ড। বাধা দেওয়ার পর সেটি বন্ধ আছে। কাটা কাছ আমাদের অফিসের সামনে রাখা আছে। নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। আর জায়গা বরাদ্দ স্থগিত রাখা হয়েছে।

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের
বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের

October 17, 2026
2
নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ
সারাদেশ

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ

October 16, 2026
0
যবিপ্রবির প্যাথলজি ল্যাব ১০ মাস ধরে বন্ধ, ডেঙ্গু পরীক্ষা করাতে ভোগান্তিতে শিক্ষার্থীরা
সারাদেশ

যবিপ্রবির প্যাথলজি ল্যাব ১০ মাস ধরে বন্ধ, ডেঙ্গু পরীক্ষা করাতে ভোগান্তিতে শিক্ষার্থীরা

October 15, 2026
2
পাবনায় ভেজাল দুধের বিরুদ্ধে জিরো টলারেন্স, সিন্ডিকেট ভাঙার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
সারাদেশ

পাবনায় ভেজাল দুধের বিরুদ্ধে জিরো টলারেন্স, সিন্ডিকেট ভাঙার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

October 14, 2026
3
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষের বিকল্প নেই: যবিপ্রবি উপাচার্য
বিশ্ববিদ্যালয়

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষের বিকল্প নেই: যবিপ্রবি উপাচার্য

October 14, 2026
11
নাগেশ্বরী কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ
সারাদেশ

নাগেশ্বরী কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

October 13, 2026
7
Next Post
কুয়াকাটায় অক্ষয় তৃতীয়ায় সমুদ্রস্নানে হাজারো সনাতন ধর্মাবলম্বী

কুয়াকাটায় অক্ষয় তৃতীয়ায় সমুদ্রস্নানে হাজারো সনাতন ধর্মাবলম্বী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In