• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, September 5, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

গাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

notesofatik by notesofatik
April 14, 2026
in সারাদেশ
0
গাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাংলা নববর্ষ ১৪৩৩ কে উচ্ছ্বাস, ঐতিহ্য ও মানবিক উষ্ণতায় বরণ করল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। পহেলা বৈশাখকে ঘিরে পুরো ক্যাম্পাস যেন পরিণত হয়েছিল এক অনন্য রঙিন মিলনমেলায় যেখানে ছিলো বাঙালির সংস্কৃতির শেকড়, আবেগ আর নতুন দিনের স্বপ্নের এক অপূর্ব সমাহার। দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাজানো হয় দৃষ্টিনন্দন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড আর আলপনায়। পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করার এক উষ্ণ, সম্মিলিত প্রয়াস ছিল প্রতিটি আয়োজনের কেন্দ্রে।

১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৯টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারবর্গসহ বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সমবেত অংশগ্রহণে বের হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।

আরো পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

প্রশাসনিক ভবন সংলগ্ন ৩৬শে জুলাই চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বৈশাখী চত্বরে গিয়ে শেষ হয়। হাত তালির তালে, মুখোশের বর্ণিলতায়, আর ‘ এসো, এসো হে বৈশাখ, এসো এসো’ ধ্বনিতে মুখরিত এই শোভাযাত্রা যেন নতুন বছরকে স্বাগত জানানোর এক প্রাণবন্ত প্রতীক হয়ে ওঠে। পরে সকাল ১০টায় শহিদ মিনার সংলগ্ন বৈশাখী চত্বরে বর্ষবরণ ও বৈশাখী মেলার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর।

এ সময় তিনি মেলার বিভিন্ন স্টল ‘মায়াকুঞ্জ’, ‘ছায়াবিথী’, ‘কিশলয়’, ‘মাটির টান’সহ বাঙালি ঐতিহ্যের নানা উপকরণে সাজানো ১৭টি স্টল পরিদর্শন করেন। এসব স্টলে ছিল দেশীয় খাবার, হস্তশিল্প, অলংকার, পোশাক ও খেলনার বাহার, যা দর্শনার্থীদের মুগ্ধ করে।

পরবর্তীতে পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের সহযোগিতায় বৈশাখী চত্বরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ তাদের পরিবারের সদস্যবৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, ‘‘বাংলা নববর্ষ কেবল একটি দিন নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐক্য ও নতুন করে শুরু করার প্রেরণা। সুতরাং বাঙালি সংস্কৃতিকে শতভাগ ধারণ করতে হবে।’’ তিনি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও সফল জীবনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিমনা শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীগণ নৃত্য, সংগীতের মাধ্যমে তুলে ধরেন বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির রূপকথা। অনুষ্ঠানে ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি, আজ ধানের ক্ষেতে রোদ্র ছায়ায়, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ’ প্রভৃতি সংগীত, শিশুদের নৃত্য ও বাঁশির সুরে বৈশাখী প্রাঙ্গন ওঠে প্রাণবন্ত ও হৃদয়ছোঁয়া। সবমিলিয়ে, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পহেলা বৈশাখ উদযাপন ছিল ঐতিহ্য, আনন্দ ও মানবিকতার এক অপূর্ব সম্মিলন, যেখানে নতুন বছরের আহ্বান প্রতিধ্বনিত হয়েছে সবার হৃদয়ে নতুন আশার সুর হয়ে।

উল্লেখ্য, বৈশাখের এ দিনকে আরো স্মরণীয় করে রাখতে রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’ গাকৃবি শাখা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করে।

আরও পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
Uncategorized

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

September 4, 2026
3
বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩
সারাদেশ

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

September 4, 2026
2
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
3
কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
সারাদেশ

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

August 31, 2026
7
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সারাদেশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

August 31, 2026
4
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ
সারাদেশ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026
13
Next Post
কৃষি কার্ডসহ কৃষি প্রণোদনা কৃষকদের আর্থিক উন্নয়নে বিরল দৃষ্টান্ত: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

কৃষি কার্ডসহ কৃষি প্রণোদনা কৃষকদের আর্থিক উন্নয়নে বিরল দৃষ্টান্ত: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In