• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, September 5, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দশমিনা

দশমিনায় বৈশাখ উপলক্ষ্যে চলছে পলো দিয়ে মাছ ধরা উৎসব

notesofatik by notesofatik
April 12, 2026
in দশমিনা, পটুয়াখালী
0
দশমিনায় বৈশাখ উপলক্ষ্যে চলছে পলো দিয়ে মাছ ধরা উৎসব
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

দশমিনা প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামাঞ্চলের ছোট নদী-নালা, খাল-বিল, পুকুর, জলাশয়, ডোবা ও বিল-ঝিলে পানি কমে যাওয়ার ফলে পলো দিয়ে মাছ শিকারের মহা উৎসব চলছে। বিভিন্ন বয়সের মানুষ এই উৎসবে অংশ নেয়। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ খালে পেশাদার ও অপেশাদার জেলেরা মাছ ধরার পলো নিয়ে খালে ঝাপিয়ে পড়েছে।

জানা গেছে,উপজেলার মাছের ক্ষেত্র হিসাবে পরিচিত আলীপুরা, বাঁশবাড়িয়া, রনগোপালদী, চরবোরহান,দশমিনা, বেতাগী সানকিপুর ইউনিয়নসহ চরাঞ্চল এখন মাছ শূন্য হয়ে গেছে।

আরো পড়ুন

দশমিনায় কশোরগ্যাং এর হামলায় ২ জন আহত, আটক ৫

কলাপাড়ায় দুই অভিযানে ৪৬ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

উল্লেখিত এলাকায় বোয়াল, মাগুর, শিং, কৈ, টেংরা, শোল, টাকি, পুটি, গজার, চাপিলা, খৈইলশা, পাবদা, আইড়, চিংড়ি, মলা, বাইন, বেলেসহ প্রায় অর্ধ শতাধিক প্রজাতির মাছ প্রায় বিলুপ্ত হবার পথে রয়েছে।

উপজেলার সর্বত্র নিষিদ্ধ ঘোষিত জালের অবাধ ব্যবহার, কৃষি জমিতে সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, বষার্কালে প্রজনন মৌসুমে ডিমওয়ালা মা মাছ সহ পোনা নিধন,শুস্ক মৌসুমে মাছ ধরার প্রবনতা এবং মাছের বিচরন ক্ষেত্র কমে যাওয়া সহ প্রভৃতি কারনে এই অঞ্চলের অর্থনৈতিক ফসল হিসাবে পরিচিত মৎস্য সম্পদ আজ বিলুপ্ত হতে চলছে। এছাড়া মাছের প্রজনন মৌসুম ও পোনা মাছের বৃদ্ধিকালীন সময় অবাধে ছোট-বড় মাছ ধরা এবং মৎস্য আইনের যথাযথ প্রয়োগ না থাকায় মৎস্য সম্পদ দিন দিন হারিয়ে যাচ্ছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বিগত ২০বছর আগে গ্রামাঞ্চলে সর্বত্র দেশী প্রজাতির মাছ পাওয়া গেলেও এখন আর সেই অবস্থা নেই। চাষকৃত মাছের কাছে দেশী প্রজাতির মাছ টিকতে না পেরে হারিয়ে যাচ্ছে। মাছ না থাকায় পলো উৎসব এখন আর আগের মত জমছে না।

উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের রাকিব হোসেন ও বাঁশবাড়িয়া গ্রামের গ্রামের হারুন, লাল মিয়া এবং সেলিম হোসেন বলেন, তাদের বাড়ির পাশেই বিশাল বড় বিল। বর্ষা মৌসুমে টানাজাল পেতে বিল থেকে মাছ ধরেন। বিলের জল কোমর কিংবা হাঁটু সমান নেমে এলে গ্রামের মানুষ দলবেঁধে পলো নিয়ে মাছ ধরতে নেমে পড়েন।

এই সময় আশপাশের বেশ কয়েকটি গ্রামের শত শত মানুষ আসেন। তিনি আরও বলেন, সব দেশি প্রজাতির মাছ। অতি সুস্বাদু। পলো বাওয়ার দিন একেক জন গড়ে ৫-১০ কেজি মাছ ধরেন। পেশাদার শিকারিরা আধা মণ থেকে এক মণ মাছ শিকার করেন।

সবচেয়ে মজার ব্যাপার হলো মাছ ধরায় কেউ বাধা দেয় না। গ্রামের মানুষেরা দলে দলে এসে বিলের পারে বসেন। গল্প গুজব করেন। এরপর সবাই একসঙ্গে নেমে পড়েন। ছোটবেলা থেকে দেখে আসছেন, পলো দিয়ে মাছ ধরার বিরাট এই উৎসব হয়।

উপজেলা সদর ইউনিয়নের বাসিন্দা ও গণমাধ্যম কর্মী আহাম্মদ ইব্রাহিম অরবিল বলেন, এক সময় তাদের এলাকার বিলে প্রচুর মাছ ধরা পড়ত। বড় বড় বোয়াল, রুই, কাতলা পলোর নিচে আটকা পড়ত। তখন পাশের পলোওয়ালাও মাছটা তুলতে সহযোগিতায় এগিয়ে আসতেন। মাছ নিয়ে বাড়ি ফেরার দৃশ্যও ছিল অতি চমৎকার। প্রায় সবাই কোনো না কোনো মাছ পেয়ে থাকে। নদীর পানি মিষ্টি। বর্ষা মৌসুমে এই পানি খাল বিলে প্রবেশ করে বিধায় এখানে প্রচুর দেশি প্রজাতির মাছ পাওয়া যায়।

তবে এক শ্রেণির কৃষক ফসলি জমিতে কিটনাশক দেন। যার কারণে প্রাকৃতিক ভাবে দেশী প্রজাতির মাছের প্রজনন ক্ষমতা কমে গেছে। দেশি মাছের প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে প্রতিটি খাল, বিলসহ জলাশয়ে মাছের অভয়াশ্রম নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর দেয়া প্রয়োজন। পাশাপাশি প্রাকৃতিক ভাবে মাছের প্রজনন ক্ষমতা বৃদ্ধি ও রক্ষার্থে স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেয়া দরকার। প্রতি বছর জাকজমকভাবে পলো উৎসবে সকলের অংশ গ্রহন গ্রামীন সংস্কৃতি ও ঐতিহ্যকে বার বার স্মরন করে দেয়।

আরও পড়ুন

দশমিনায় কশোরগ্যাং এর হামলায় ২ জন আহত, আটক ৫
দশমিনা

দশমিনায় কশোরগ্যাং এর হামলায় ২ জন আহত, আটক ৫

September 4, 2026
5
কলাপাড়ায় দুই অভিযানে ৪৬ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪
কলাপাড়া

কলাপাড়ায় দুই অভিযানে ৪৬ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

September 4, 2026
8
গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ
গলাচিপা

গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ

September 4, 2026
5
তেঁতুলিয়ার তীরে ৫ কিলোমিটার মানববন্ধন, বেড়িবাঁধ ও সেতুর দাবি
পটুয়াখালী

তেঁতুলিয়ার তীরে ৫ কিলোমিটার মানববন্ধন, বেড়িবাঁধ ও সেতুর দাবি

September 4, 2026
13
জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা
পটুয়াখালী সদর

জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা

September 4, 2026
9
ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬
কলাপাড়া

ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬

September 4, 2026
11
Next Post
সরবরাহ পাঁচগুন বেশি, তারপরও কলাপাড়া উপকূলে জ্বালানি তেলের সংকট কাটছে না!

সরবরাহ পাঁচগুন বেশি, তারপরও কলাপাড়া উপকূলে জ্বালানি তেলের সংকট কাটছে না!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In