মু. খালিদ হোসেন মিল্টন, গলাচিপা: আসন্ন-১লা- বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ শুভ নববর্ষ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার বেলা ১১ টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন হলরুম উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসানে সভাপতিত্বে, সংস্কৃতিক মন্ত্রণালয়ের এবং জেলা প্রশাসনের কর্মসূচির আলোকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচিগুলো হলো:- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা রেলি মিছিল, শিক্ষার্থীদের চিত্রাঙ্গন ও কাবাডি খেলা পুরস্কার বিতরণ ইত্যাদি। এছাড়াও বৈশাখী শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্য পশু পাখি সহ নানা উপকরণের বৈশাখী গান পরিবেশিত হবে।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেজবাউদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরজু আক্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, উপজেলা জামায়াতের আমির ডাঃ জাকির হোসেন ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন।
এ ছাড়া প্রস্ততি সভায়-সরকারী কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিল্পকলার সাধারণ সম্পাদকসহ সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যম কর্মীরা অংশ নেয়।









