• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ায় জেলেদের চাল বিতরণে হরিলুট, ৮০ কেজিতে দেয়া হয়েছে ৪৮-৫৮ কেজি

notesofatik by notesofatik
April 8, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কলাপাড়ায় জেলেদের চাল বিতরণে হরিলুট, ৮০ কেজিতে দেয়া হয়েছে ৪৮-৫৮ কেজি
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ধুলাসার ইউনিয়নে জেলেদের বিশেষ ভিজিএফ এর চাল বিতরণে হয়েছে হরিলুট। সরকারের নিয়মানুসারে প্রত্যেক কার্ডধারী জেলে পরিবারকে ৮০ কেজি করে, দুই মাসের চাল বরাদ্দ দেয়া রয়েছে। কিন্তু দরিদ্র জেলেদের কার্ড আটকে রেখে স্লিপের মাধ্যমে ৫০ থেকে ৬০ কেজি করে চাল নিতে বাধ্য করা হয়েছে। প্রত্যেক জেলেকে ৩০-২০ কেজি করে চাল কম দেয়া হয়েছে। এরপরও ৩০ ও ৫০ কেজির প্রত্যেক বস্তায় ওজনে আরও ২-৩ কেজি করে কম দেয়া হয়েছে।

প্রকৃত অর্থে দরিদ্র জেলেদের ভাগ্যে জুটেছে ৪৮-৫৮ কেজি করে চাল। মঙ্গলবার বিতরনকালে সরেজমিনে গিয়ে এমন অরাজক লুটপাটের দৃশ্য দেখা গেছে। দরিদ্র সমুদ্রগামী জেলেদের জিম্মি করে এসব করা হয়েছে। ভয়ে বঞ্চিত জেলেরা নাম পর্যন্ত বলতে সাহস পায় না। এছাড়া চাল গোডাউন থেকে নেয়ার পরিবহন খরচ বাবদ নগদ এক শ’ করে টাকা জনপ্রতি হাতিয়ে নেয়া হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ও সরকারের নিয়োজিত তদারকি অফিসারের যোগসাজশে দরিদ্র জেলেদের সরকারের দেয়া চাল এভাবে লুটে নেয়া হয়েছে।

আরো পড়ুন

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা

জাটকা আহরণে বিরত থাকার কারণে বেকার জেলে জনগোষ্ঠীকে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত চার মাসে কার্ডধারী জেলেদের মধ্যে মোট ১৩ হাজার জেলেদের প্রতি মাসে ৪০ কেজি করে চাল সরকার বরাবরের মতো বরাদ্দ দেয়। প্রথম দুই মাসের জন্য ৮০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম কলাপাড়ায় শুরু হয়েছে। কিন্তু মঙ্গলবারে ধুলাসার ইউনিয়নে বরাদ্দকৃত ১৪৫০ জন জেলের জন্য বরাদ্দকৃত ৮০ কেজি চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। বঞ্চিত, দরিদ্র এসব জেলেরা হতাশ হয়ে বিবর্ণ চেহারা নিয়ে ৪৮ থেকে ৫৮ কেজি চাল নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। সন্ধ্যা পর্যন্ত বিতরণ করা প্রত্যেক জেলের কাছ থেকে কম দিয়ে ২২-৩২ কেজি করে চাল হাতিয়ে নেয়া হয়েছে। এভাবে ১৪৫০ জন জেলের বরাদ্দ চাল থেকে অন্তত ৩৬ মেট্রিক টন চাল লোপাট করা হয়েছে।

এছাড়া পরিবহনের খরচের নামে নগদ এক শ’ করে টাকাও রেখে দেওয়া হয়েছে। ধুলাসার ইউনিয়ন পরিষদে বসে এই চাল বিতরণ করা হয়েছে।

কাউয়ারচর গ্রামের জুয়েল হাওলাদার দেখালেন, ৩০ কেজির দুইটা বস্তা দেয়া হয়েছে। তাও বস্তায় ওজনে কমপক্ষে দেড় কেজি করে কম। রেজাউল দেখালেন তাকে ৫০ কেজির একটা বস্তা দেয়া হয়েছে। ওজনে অন্তত সেখান থেকেও দুই কেজি কম রয়েছে।

একই অভিযোগ মতি মোল্লা, চান মিয়া মল্লিক, দুলাল বয়াতি, জুয়েল ও দুলাল গাজীর। অসংখ্য মানুষ এনিয়ে ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেন। তারা হতাশ হয়ে বলেন, কইলে কী অইবে। কেউ অ্যাগো বিচার করে না। গরিব-ক্ষয়রাতির চাউল চুরি করছে। লজ্জাও নাই।’

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এ ব্যাপাওে কথা বলার জন্য ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহিমের সঙ্গে বিকাল থেকে রাত পর্যন্ত বহুবার মোবাইল করা হয়। কিন্তু তার নম্বর বন্ধ পাওয়া গেছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বিষয়টি তিনি গণমাধ্যমের কাছ থেকে শুনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে এখনো কিছু চাল বিতরণ করা হয়নি বলে তিনি জানালেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক জানান, তিনি বিষয়টি জেনেছেন। চেয়ারম্যানকে মোবাইলে পাওয়া যায়নি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন তিনি।

আরও পড়ুন

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
দশমিনা

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

September 3, 2026
11
পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা
কলাপাড়া

পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা

September 3, 2026
17
পবিপ্রবির ভেটেরিনারি অনুষদের প্রধান ফটক উদ্বোধন,
পটুয়াখালী

পবিপ্রবির ভেটেরিনারি অনুষদের প্রধান ফটক উদ্বোধন,

September 3, 2026
12
প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির
পটুয়াখালী

প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির

September 3, 2026
20
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পটুয়াখালী

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
9
দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা
দশমিনা

দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা

September 3, 2026
8
Next Post
পায়রা সেতুতে ঘুষ নিয়ে ওভারলোডেড ট্রাক ছাড়ায় টোল কালেক্টর বরখাস্ত

পায়রা সেতুতে ঘুষ নিয়ে ওভারলোডেড ট্রাক ছাড়ায় টোল কালেক্টর বরখাস্ত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In