দশমিনা প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাফর আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মোঃ হাচনাই পারভেজ, মা ও শিশু হাসপাতালের মেডিকেল অফিসার ফারজানা ইয়াসমিন লিসা, শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা এসএম আরিফুর রহমান, একাডেমিক সুপারভাইজার মু.নেছার উদ্দিন, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন প্রমুখ।
এছাড়াও মুক্তিযোদ্ধা প্রতিনিধি সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, ইমাম, সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।









