• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, September 5, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

শিক্ষক সংকটে কাউখালী সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান

notesofatik by notesofatik
April 4, 2026
in সারাদেশ
0
শিক্ষক সংকটে কাউখালী সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীর অন্যতম দুই শীর্ষ বিদ্যাপীঠ কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় এবং কাউখালী সরকারি এস বি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট বর্তমানে চরম আকার ধারণ করেছে।

দীর্ঘদিন ধরে অধিকাংশ শিক্ষকের পদ শূন্য থাকায় নিয়মিত পাঠদান প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, উভয় প্রতিষ্ঠানেই অনুমোদিত পদের বিপরীতে কর্মরত শিক্ষকের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম।

আরো পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয় গণিত, ইংরেজি, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় স্থায়ী শিক্ষকের অভাব সবচেয়ে বেশি।সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ গুরুত্বপূর্ণ বিষয়ের ১১জন শিক্ষক পদ শূন্য থাকায় প্রশাসনিক কাজ ও শ্রেণি কার্যক্রম ভেঙ্গে পড়েছে। ১৭টি পদের মধ্যে মাত্র ৬ জন শিক্ষক রয়েছে। ইংরেজি, গণিত, বাংলা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক সংকট রয়েছে।

এছাড়া অফিস সহকারী সহ ৪ জন চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বিদ্যালয়তে বর্তমানে ৩১৫ জন ছাত্র রয়েছে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন মোঃ আমিনুর রহমান। তিনি জানান, শিক্ষার্থীদের মৌলিক চাহিদা শিক্ষক না থাকায় তারা মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে। কোনমতে জোড়া তালি দিয়ে ক্লাস চলছে। প্রশাসনিক কাজের ফাঁকেও আমি দৈনিক ৬ টি ক্লাস নিচ্ছি। শিক্ষক সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানানো সত্বেও কোন ফলাফল পায়নি।এদিকে কাউখালী সরকারি এসবি বালিকা উচ্চ বিদ্যালয়েও একই অবস্থা বিরাজমান।

বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ ১৭টি পদের মধ্যে মাত্র ৭ জন শিক্ষক রয়েছে। প্রধান শিক্ষক ১০জন শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। অফিস সহকারি সহ ৪জন চতুর্থ শ্রেণীর কর্মচারী পদ শূন্য রয়েছে। গণিত, জীববিজ্ঞান, ব্যবসায়ী শিক্ষা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক নেই। বর্তমানে বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা রয়েছে ৪৫৬ জন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আখতার হোসেন হাওলাদার জানান, শিক্ষক সংকটের কারণে অতি কষ্টে কোন মতে ক্লাস চালিয়ে নিচ্ছি। আমি প্রশাসনিক কাজের ফাঁকেও দৈনিক ৬ টি ক্লাস নিচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানানো সত্বেও এখন পর্যন্ত প্রয়োজনীয় শিক্ষক পাওয়া যায়নি।

একাধিক শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, নিয়মিত ক্লাস না হওয়ায় সিলেবাস শেষ করা নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছে। অনেক বিষয়ের মৌলিক পাঠ তারা শ্রেণিকক্ষে পাচ্ছে না। ফলে বাধ্য হয়ে অনেককে চড়া মূল্যে প্রাইভেট বা কোচিংয়ের ওপর নির্ভর করতে হচ্ছে।

অভিভাবকদের মতে, প্রতিষ্ঠান দুটি সরকারি হওয়ার পর থেকে মানসম্মত শিক্ষার আশা থাকলেও শিক্ষক সংকটের কারণে তা পূরণ হচ্ছে না। স্থানীয় সচেতন মহল মনে করেন, দ্রুত শিক্ষক নিয়োগ বা বদলি প্রক্রিয়ার মাধ্যমে এই শূন্যতা পূরণ না করলে এলাকার মাধ্যমিক শিক্ষার ভিত দুর্বল হয়ে পড়বে।

এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, কাউখালী সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকটের কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাছাড়া আমি জেলা প্রশাসক মহোদয় ও স্থানীয় মাননীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর স্যারকে অবহিত করেছি। আশা করা যায় সমস্যার সমাধান হয়ে যাবে।

আরও পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
Uncategorized

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

September 4, 2026
3
বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩
সারাদেশ

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

September 4, 2026
2
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
3
কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
সারাদেশ

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

August 31, 2026
7
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সারাদেশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

August 31, 2026
4
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ
সারাদেশ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026
13
Next Post
গাকৃবিতে স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল চিকন ধানের জাত ‘জিএইউ ধান ৪’ উদ্ভাবন

গাকৃবিতে স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল চিকন ধানের জাত ‘জিএইউ ধান ৪’ উদ্ভাবন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In