পটুয়াখালী শহরের ঈদগাহ সড়ক সংলগ্ন সায়মা আঞ্জুমানের জমির সীমানা প্রাচীর আজ শুক্রবার (৩ এপ্রিল) দুষ্কৃতকারীরা ভেঙে ফেলেছে।
শুক্রবার ২৫-৩০ জনের মতো দুষ্কৃতকারি জমির চারপাশের ইটের তৈরি সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে।
জমির মালিক সায়মা আঞ্জুমান বলেন, “আমাদের জমির বৈধ দলিল রয়েছে। ইতিপূর্বে একাধিকবার মামলার মাধ্যমে মীমাংসা হলেও মিজানুর রহমান ও দুলাল মৃধা আমাদের বৈধ জমির উপর দাবি জানিয়ে আসছিল।পুলিশ প্রশাসনের আশ্বাসে সাম্প্রতি সীমানা প্রাচীর নির্মাণ শুরু করা হয়। আজ সকালে ২৫-৩০ জনের মতো লোক এসে আমাদের দেয়াল ভেঙে দিয়ে যায়। এ সময় রাজু,খোকন,কবির,সুমন উপস্থিত ছিল। আমার প্রশ্ন কোন প্রকার নোটিশ ছাড়া এভাবে বেআইনী ভাবে আমাদের দেয়াল ভাঙ্গার এখতিয়ার তাদের আছে কিনা”
সর্বশেষ তথ্যমতে, এ ব্যাপারে পটুয়াখালী সদর থানায় অভিযোগ করা হয়েছে।









