• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, September 6, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কুয়াকাটা উপকূলে তেলের সংকটে সাগরে মাছ শিকার বন্ধ, ২০ হাজার জেলে পরিবারে হাহাকার

notesofatik by notesofatik
April 3, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কুয়াকাটা উপকূলে তেলের সংকটে সাগরে মাছ শিকার বন্ধ, ২০ হাজার জেলে পরিবারে হাহাকার
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কলাপাড়া প্রতিনিধি: ঈদের লম্বা ছুটির পরে সাগরে মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন ফিশিং ট্রলার (এফবি মা-বাবার দোয়া) মালিক ইউসুফ ফকির। প্রয়োজনীয় বরফসহ ১৬ জন জেলের বাজারঘাট নিয়ে অন্তত ৫০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু প্রয়োজনীয় জ্বালানি তেলের সংকটে আর সাগরে যাওয়া হয়নি। পাঁচ-ছয়দিন মহিপুর ঘাটে বসেই বাজার-সওদা শেষ করেছেন। কবে নাগাদ তেলের যোগান পাবেন তা নিশ্চিত করে বলতে পারছেন না ইউসুফ ফকির।

জানালেন শতকরা ৮০ ভাগ ট্রলারের সাগওে মাছ শিকার বন্ধ রয়েছে। মহিপুর আলীপুর মৎস্য বন্দরের অধিকাংশ ট্রলার ঘাটে ভিড়ে আছে। কবে নাগাদ জ্বালানি তেলের সংকট কাটবে তা এক মহা অনিশ্চয়তার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কোথাও তেল পাওয়ার কোন সুখবর মিলছে না। অন্তত ২০ হাজার জেলে বেকার হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।

আরো পড়ুন

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

বললেন ইউসুফ ফকির, ‘বেতন, দাদন দেওয়া লোকজনকে। মুদি থেকে শুরু করে বাকি ধার-দেনার শেষ নাই। সামনে পাওনাদারদের চৈত্রের হিসাব-নিকাশ মেটানোর তাগাদা। জেলেদের কষ্টের শেষ নাই। বলার কথা নয় যে এতো সমস্যা। বহু জেলে এখন ট্রলার ছেড়ে কামলা-বদলা দেয়।’

জানালেন, একেকটি ট্রলারে ৮০০ থেকে কারও ছয়-সাত হাজার লিটার জ্বালানি তেলের দরকার হয়। স্থানীয় পাম্পে তো পরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহনে দেওয়া হচ্ছে। তাও চাহিদা মেটাতে পারছে না। যেন মহাবিপদের মধ্যে পড়েছেন এই পেশার সকল ট্রলার মালিক, জেলে, আড়তমালিকসহ পেশা সংশ্লিষ্টরা। এভাবে মহিপুর-আলীপুর মৎস্য বন্দরের খাপড়াভাঙ্গা নদীতে তিন শতাধিক ছোট-বড় ফিশিং বোট সপ্তাহকাল ধরে ভিড়ে আছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

স্থানীয় পাম্প ছাড়াও মহিপুর-আলীপুর বন্দরের ডিজেল-পেট্রোল বিক্রেতাদের আট-নয় ব্যবসায়ীর দোকানও বন্ধ হয়ে গেছে। যেন জ্বালানি তেলের হাহাকার চলছে। বন্দরটিতে নেই প্রাণচাঞ্চল্য নেই। কারণ একেতো ঈদের পরে এখন পর্যন্ত অধিকাংশ ট্রলার মালিক কিংবা একটি ট্রিপও সাগওে মাছ শিকাওে যেতে পারেননি। কবে নাগাদ তেল পাবেন তাও অনিশ্চিত। তারউপওে আগামি ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এসব কারণে জেলেসহ এই পেশার মানুষ অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন।

মহিপুর মৎস্য আড়ত মালিক সমবায় সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা জানান, এখানে দৈনিক ৩০-৩২ হাজার লিটার পেট্রোল ও ৫৫-৬০ হাজার লিটার ডিজেলের চাহিদা রয়েছে। কিন্তু এর এক দশমাংশ সরবরাহ নেই। ফলে জেলে পেশায় ভয়াবহ সংকট দেখা দিয়েছে। এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। অন্তত চার হাজার জেলে পরিবার শুধুমাত্র মহিপুরেই বেকার বসে দিন কাটাচ্ছে।

শুধুমাত্র পাথরঘাটা, কক্সবাজারসহ বিভিন্ন ঘাট থেকে জ্বালানি সংগ্রহ করে সাগরে মাছ শিকারে যাওয়া কিছু ট্রলার কিছু পরিমাণ মাছ নিয়ে এখানে ফিরছে। এছাড়া স্থানীয় সকল ট্রলার ঘাটে বাঁধা রয়েছে। জ্বালানি তেলের সংকট সহসা কাটবে এমন আশার কথাও কেউ শোনাতে পারছেন না।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক জানান, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সর্বাত্মক চেষ্টা চলছে। যে পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে তা সঠিকভাবে বিতরণের জন্য তারা সর্বাত্মক সচেষ্ট রয়েছেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কলাপাড়া উপজেলায় মোট চারটি ফিলিং স্টেশনে (পাম্পে) ২৭৭৪ লিটার অকটেন, ৯৯৭৭ লিটার পেট্রোল ও ১৬১৫২ লিটার ডিজেল মজুদ রয়েছে বলে উপজেলা প্রশাসনসূত্র নিশ্চিত করেছে।

আরও পড়ুন

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার
কলাপাড়া

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার

September 6, 2026
78
দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক
দশমিনা

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

September 6, 2026
7
বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু
দশমিনা

বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু

September 6, 2026
6
পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

September 6, 2026
1
পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
পটুয়াখালী

পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

September 6, 2026
4
কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে
কলাপাড়া

কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে

September 6, 2026
11
Next Post
আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই পটুয়াখালী ১৩২০ ‘আরপিসিএল-নোরিনকে’ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই পটুয়াখালী ১৩২০ ‘আরপিসিএল-নোরিনকে’ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In