• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

গাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট-বক্স বিতরণ

notesofatik by notesofatik
March 31, 2026
in সারাদেশ
0
গাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট-বক্স বিতরণ
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ভেটেরিনারি শিক্ষার প্রায়োগিক দক্ষতা আরও সমৃদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ের ডিভিএম ১২তম ব্যাচের ৪র্থ বর্ষের দুই জন বিদেশিসহ ৫৯ জন শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল কিট-বক্স বিতরণ (২০২৫) অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের আয়োজনে এবং নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সৌজন্যে আজ ৩১ মার্চ (মঙ্গলবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

আরো পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তৈমুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নাভানার ভেটেরিনারি বিভাগের আঞ্চলিক উদ্যোক্তা মোঃ মাসুদুর রহমান।

এ সময় ডিভিএম প্রোগ্রামে কিট বক্স প্রাপ্ত শিক্ষার্থী, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধাসহ অনুষদের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গাকৃবির গাইনিকোলজি, অবস্টেট্রিকস অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ্ বিভাগের প্রফেসর ড. আ ন ম আমিনুর রহমান। পরে কিট বক্স প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনির্বান মণ্ডল এবং মোসাঃ সারাবান তহুরা অনুভূতি প্রকাশ করেন। অনুভূতি ব্যক্ত শেষে ভাইস-চ্যান্সেলর শিক্ষার্থীদের হাতে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল কিট-বক্স তুলে দেন। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে মোঃ মাসুদুর রহমান বলেন, ‘‘মানুষের চিকিৎসার চেয়ে পশু চিকিৎসা বেশ কষ্টসাধ্য বিধায় ভেটেরিনারিয়ানদের বিশ্বব্যাপী গুরুত্ব রয়েছে।” দক্ষ ভেটেরিনারি চিকিৎসক গড়ে তুলতে শিক্ষার্থীদের পাশে থাকতে নাভানা ফার্মা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “আজ শিক্ষার্থীদের হাতে এই সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল কিট-বক্স তুলে দেওয়ার মধ্য দিয়ে তারা মানবিক ও দক্ষ পশুচিকিৎসক হওয়ার পথে আনুষ্ঠানিকভাবে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করলো। হাতে প্রয়োজনীয় এসব চিকিৎসা সরঞ্জামের বাস্তবমুখী অনুশীলনের মাধ্যমে তারা ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও প্রাণীর কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বৈশ্বিক মানের জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে বিদেশে ইন্টার্নশিপসহ উৎকর্ষ সাধনের যেকোনো উদ্যোগ গ্রহণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় অঙ্গীকারবদ্ধ।

সভাপতির সংক্ষিপ্ত ও তাৎপর্যপূর্ণ সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘটে। পরবর্তীতে দ্বিতীয় পর্বে নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ভেটেরিনারি বিভাগের ব্র্যান্ড এক্সিকিউটিভ ডা. মোঃ তৌফিক মাহমুদ পাভেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিটের সঠিক ব্যবহার ও বাস্তব প্রয়োগ সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি পেশাগত জীবনে দক্ষতা, দায়িত্ববোধ এবং মানবিকতার সমন্বয়ে একজন আদর্শ ভেটেরিনারি চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান। সার্বিকভাবে এই আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে পেশাগত অনুপ্রেরণা সঞ্চার এবং বাস্তবমুখী শিক্ষার গুরুত্ব উপলব্ধির এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
Uncategorized

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

September 4, 2026
3
বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩
সারাদেশ

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

September 4, 2026
2
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
3
কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
সারাদেশ

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

August 31, 2026
7
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সারাদেশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

August 31, 2026
4
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ
সারাদেশ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026
13
Next Post
গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In