• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

কাউখালীতে স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

notesofatik by notesofatik
March 29, 2026
in সারাদেশ
0
কাউখালীতে স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এবং বিদ্যালয়ের জমিদাতা সদস্য এস.এম. আহসান কবির।

আরো পড়ুন

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কাউখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ রিয়াদ মাহমুদ সিকদার।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিজেইউএস প্রধান কার্যালয়ের (ভোলা) জুনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল হাই, সিনিয়র অফিসার মিজানুর রহমান রকি, কাউখালী উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম ও ফিল্ড ফ্যাসিলিটেটর টিটু চন্দ্র দে সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুয়ারা খানম, লিটন কৃষ্ণ কর, অসীম দাস, স্বপন বিশ্বাস, রাজলক্ষ্মী কুন্ডু, নাসরিন আক্তার, ভারতী সাহা, ফারহানা , রোজিনা খানম , নুরজাহান আক্তারী ও তন্বী সাহা।

সরকারের আর্থিক সহযোগিতায় এবং উদ্যোক্তা সংগঠন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পরিচালিত হবে। কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের সপ্তাহজুড়ে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হবে।

উদ্বোধনের দিন কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়। কাউখালী উপজেলায় ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৫ সহস্রাধিক শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় দুপুরের খাবার পাবে।

বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশে দারিদ্র্যপীড়িত এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন স্কুল ফিডিং কর্মসূচি যা ২০২৫ সালের নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সাল পর্যন্ত চলবে । ফলে বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, ঝরে পড়ার হার কমানো, শিশুদের পুষ্টি চাহিদা পূরণ, শারীরিক ও মানসিক বিকাশ এবং শেখার ক্ষমতা বৃদ্ধি পাবে ।

এই কর্মসূচির উদ্দেশ্য হলো শুধুমাত্র ক্ষুধা মেটানো নয়, বরং একটি সুষম ও পুষ্টিকর খাবার নিশ্চিত করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সহ বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, দেশের দারিদ্র্যপীড়িত ও দুর্গম এলাকার ১৬৫টি উপজেলার প্রায় ১৯ হাজার ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৫ লাখ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে । বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর কারিগরি সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে ।

সপ্তাহে ৫ দিন ভিন্ন ভিন্ন পুষ্টিকর খাবার ফোর্টিফায়েড বিস্কুট, কলা বা মৌসুমি ফল, বনরুটি, সিদ্ধ ডিম , ইউএইচটি (UHT) দুধ দেওয়া হয়।  এর মধ্যে রবিবার ডিম-রুটি, সোমবার দুধ-রুটি, মঙ্গলবার বিস্কুট ও কলা এবং বুধবার ও বৃহস্পতিবার রুটি-ডিম প্রদান করা হবে।

আরও পড়ুন

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
3
কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
সারাদেশ

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

August 31, 2026
7
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সারাদেশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

August 31, 2026
4
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ
সারাদেশ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026
13
বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন অসম্ভব: সিআইপিজি
সারাদেশ

বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন অসম্ভব: সিআইপিজি

August 29, 2026
5
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

August 28, 2026
6
Next Post
দেশের ১১ ডিসি প্রত্যাহার

দেশের ১১ ডিসি প্রত্যাহার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In