• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, August 24, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

বরিশাল চরকাউয়ার স্বনির্ভর খাল পরিদর্শনে আসবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান

notesofatik by notesofatik
March 23, 2026
in সারাদেশ
0
বরিশাল চরকাউয়ার স্বনির্ভর খাল পরিদর্শনে আসবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

স্বনির্ভর খাল পরিদর্শনে আসবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এমনটিই জানিয়েছে চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার।

আজ বরিশাল সদরের চরকাউয়ায় স্বনির্ভর খালের খনন কাজ পরিদর্শন করেন, বরিশাল ৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার এমপি,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার সহ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ । এ সময় খনন কাজের সার্বিক পরিস্থিতির খোঁজ নিয়ে বরিশাল বিভাগে খাল খনন কর্মসূচির বাস্তবায়ন ও বরিশাল বিভাগের উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ড. জিয়াউদ্দিন হায়দার।

আরো পড়ুন

৯ বিয়ের অভিযোগে তোলপাড়, এবার ‘মুবাহালা’র চ্যালেঞ্জ ইসলামি বক্তা মিছবাহর

বৈষম্য-সহিংসতার বিরুদ্ধে খুলনায় নারীদের ঐক্যবদ্ধ আওয়াজ

সোমবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা, সংসদ সদস্যকে সাথে নিয়ে জেলা প্রশাসক, বরিশাল, পুলিশ কমিশনারসহ খাল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, “খাল বাংলাদেশের প্রাণ -এই খাল খননের মাধ্যমে বিএনপি’র নির্বাচনী ইশতেহার, যেমন পূর্ণ হবে তেমনি খালপাড়ে বৃক্ষ রোপণের মাধ্যমে বিএনপির অঙ্গীকার পূর্ণ হবে। এই মুহূর্তে উন্নয়নের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নই হবে দলের প্রধান কাজ।”

বিএনপির চেয়ারপার্সনের এই উপদেষ্টা জানান, আমরা আশা করি অচিরেই বরিশালে এই খাল খনন কর্মসূচি পরিদর্শনে আসবেন বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের মাটিতে কার্বনের পরিমাণ কমে যাওয়ায় পানি ধারণ ক্ষমতা কমে গেছে। এছাড়া বরিশালের সুনীল অর্থনীতি বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার পরিকল্পনা প্রধানমন্ত্রীর রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও তার রয়েছে বিশেষ চিন্তা ভাবনা, বিশেষ করে বর্জ্য থেকে সার উৎপাদন করে জমির উর্বরা শক্তি বাড়িয়ে তোলার বিষয়টি পরিকল্পনায় রয়েছে।

তিনি বলেন, “ইতোমধ্যে এই খালটি মডেল খাল হিসাবে চিহ্নিত হয়েছে -এটি খননের মাধ্যমে -এই অঞ্চলের কৃষি ও মৎস্য সেক্টরে এর ব্যাপক প্রভাব পড়বে”

সংসদ সদস্য মুজিবর রহমান বলেন, “ফারাক্কার প্রভাবে আমাদের খাল গুলো পানি পাচ্ছে না -এর আগে খাল খনন হলেও খালে প্রবাহ নেই, সেগুলো ভরাট হয়ে যাচ্ছে -এবার খাল খননের মাধ্যমে, কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি হবে।

বিএডিসি নির্বাহী প্রকৌশলী সৈয়দ ওয়াহিদ মুরাদ জানান, ছয় কিলোমিটার এই খালের খনন কাজ, আগামী ১৫ দিনের মধ্যে শেষ হবে। এটি বাস্তবায়িত হলে, সদর উপজেলার চরকাউয়া, ও কর্ণ কাটি ইউনিয়নের প্রায় ৬ হাজার একর কৃষিজমি জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়ে সেচ সুবিধার আওতায় আসবে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি জানান, গত তিন বছরে বরিশাল, ঝালকাঠী, ভোলা ও পিরোজপুরে সাড়ে ৩৫০ কিলোমিটার খাল খনন করা হয়েছে। শুধুমাত্র বরিশাল জেলায়, ৯০ কিলোমিটার লক্ষ্যমাত্রার মধ্যে ৬০ কিলোমিটার খাল খনন করা হয়েছে। এসব খনন কাজ শেষ হলে খাদ্য উৎপাদন অন্তত এক তৃতীয়াংশ বৃদ্ধি পাবে।

পুলিশ কমিশনার, মোঃ শফিকুল ইসলাম জানান, “খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন যেমন বাড়বে তেমনি বাড়বে পর্যটন সম্ভাবনা। জেলা প্রশাসক মো:খায়রুল আলম সুমন জানান, এই খাল খনন মডেল খাল হিসাবে ইতোমধ্যে বিবেচিত হয়েছে। এই খাল খননে কোনোরকম অবৈধ দখল সহ্য করা হবে না। অচিরেই সব অবৈধ দখল উচ্ছেদ করা হবে।”

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক মো:মনিরুজ্জামান ফারুক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। ইতোঃপূর্বে খনন কাজ পরিদর্শন করেছেন আইএমইডির পরিচালক আবু সাঈদ মো. ফজলে এলাহী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাকসুদা ইয়াসমিন, বরিশাল জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন

৯ বিয়ের অভিযোগে তোলপাড়, এবার ‘মুবাহালা’র চ্যালেঞ্জ ইসলামি বক্তা মিছবাহর
সারাদেশ

৯ বিয়ের অভিযোগে তোলপাড়, এবার ‘মুবাহালা’র চ্যালেঞ্জ ইসলামি বক্তা মিছবাহর

August 23, 2026
3
বৈষম্য-সহিংসতার বিরুদ্ধে খুলনায় নারীদের ঐক্যবদ্ধ আওয়াজ
সারাদেশ

বৈষম্য-সহিংসতার বিরুদ্ধে খুলনায় নারীদের ঐক্যবদ্ধ আওয়াজ

August 23, 2026
5
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সারাদেশ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

August 22, 2026
7
এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য অধিকার চাই
সারাদেশ

এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য অধিকার চাই

August 22, 2026
4
পরিবেশ যোদ্ধা রফিকুল আলম রফিকের মৃত্যুতে বাপার শোক
সারাদেশ

পরিবেশ যোদ্ধা রফিকুল আলম রফিকের মৃত্যুতে বাপার শোক

August 19, 2026
4
স্বচ্ছ গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের আয়না: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
সারাদেশ

স্বচ্ছ গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের আয়না: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

August 19, 2026
6
Next Post
সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদারের বোনের জানাজা নামাজ অনুষ্ঠিত

সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদারের বোনের জানাজা নামাজ অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In