• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, August 21, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ায় এক-দেড় বছর আগের এলজিইডির সংষ্কার করা সড়কে ফের খানা-খন্দ

notesofatik by notesofatik
March 15, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কলাপাড়ায় এক-দেড় বছর আগের এলজিইডির সংষ্কার করা সড়কে ফের খানা-খন্দ
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কলাপাড়া প্রতিনিধি: মাত্র এক বছর আগে লোন্দা থেকে নমরহাট পর্যন্ত সড়কটির সংষ্কার করা হয়েছে। অন্তত টানা সাতটি বছর সড়কটিতে খানাখন্দে একাকার ছিল। পিচ ছিল না। দেবে গর্ত হয়ে মাটি বের হয়ে গিয়েছিল। অনেক কাঙ্খিত ছিল সড়কটির সংস্কার কাজ করার। মানুষ যেন স্বস্তি খুঁজে পেয়েছেন।

কিন্তু এখন আবার সড়কটি নিয়ে এলাকার মানুষের শঙ্কা দেখা দিয়েছে। সড়কটির স্লোপের মাটি ধসে গেছে। পাকা অংশসহ দুই তিন ফুট ভেঙে গেছে। এমন অন্তত ৬০টি স্পটে এমন নতুন খানা-খন্দ তৈরি হয়েছে। এজিংসহ ধসে গেছে বহু স্পটে। কোথাও মাঝ বরাবর নষ্ট হয়ে গেছে। পিচ নষ্ট হয়ে গেছে।

আরো পড়ুন

মির্জাগঞ্জে: মির্জাগঞ্জ ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাউফলে সাংবাদিকের ভিডিও নকল ও কপিরাইট স্ট্রাইক: শাইখ সিরাজকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের নোটিশ

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালীর লোন্দা থেকে নমরহাট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এলজিইডি নির্মিত বেড়িবাঁধ সড়কটিতে ফের খানা-খন্দ শুরু হওয়ার কারণে মানুষ উৎকন্ঠা প্রকাশ করেছেন। সাতটি বছর সড়কটি ছিল যান চলাচলের অনুপযোগী। তাই নতুন ভোগান্তির শঙ্কায় পড়েছেন। অন্তত তিন গ্রামের মানুষ। শুক্রবার সরেজমিনে এসব দৃশ্য দেখা গেছে। মানুষের দাবি টুকিটাকি যে সমস্যা এখন হয়েছে তা দ্রুত সংস্কার করা প্রয়োজন।

জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন মো. ইব্রাহিম। তিনি বললেন, ‘অল্প ঢালাই দেছে। টাকা বাছাইছে। কাম ভালো করে নাই।’ আবার ভিন্নমত লুৎফর রহমানের। বললেন, ‘ ট্রলি হামজা চালাইয়া রাস্তা মেরামত করার আগেই ভাইঙ্গা দিছে। হামজায় রাস্তাঘাট সব ধ্বংস করছে।’ সাত বছর ধরে ভাঙা রাস্তাটি এখন আবার খারাপ হয়ে যাচ্ছে তাই এসব মানুষ ক্ষুব্ধ হয়ে আছেন।

একই দশা কলাপাড়া পৌরশহরের শেষপ্রান্ত ফিশারি অফিস থেকে বালিয়াতলী ব্রিজ পর্যন্ত সড়কটির। গেল বছর সড়কটির সংষ্কার কাজ করা হয়েছে। কয়েকটি জায়গায় স্লোপসহ (সোল্ডার) মেইন রাস্তা ধসে গেছে। কোথাও কোথাও দেবে গেছে। এই বর্ষার আগে ভাঙা অংশ রিপেয়ার না করলে সড়কটিতে খানাখন্দেও আশঙ্কা করছেন মানুষ।

বালিয়াতলী থেকে কুয়াকাটাগামী বিকল্প সড়কটিরও বহু অংশে স্লোপসহ রাস্তার সিলকোটসহ ধসে গেছে। মাত্র দেড় বছর আগে এই সড়কটিও সংষ্কার করা হয়েছে।

রাস্তার পাশের বাসীন্দা বাদশা মিয়া ক্ষুব্ধ কন্ঠে জানালেন, হামজা ট্রলি চলাচল করায় রাস্তাটি ভেঙে গেছে। বিলে হামজা ট্রলি নামানো আর উঠানোর কারণে রাস্তা ভেঙে গেছে। এসব মানুষ এখনই জরুরি মেরামত করে ভাঙা অংশ ঠিক করার দাবি করেছেন। তাদের মতামত এখন অল্প টাকা ব্যয় করে মেরামত করা সম্ভব। পরে কোটি কোটি টাকা লাগবে। সকল মানুষের দাবি রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হওয়ার আগেই টুকটাক যতটুকু খারাপ হয়েছে তা জরুরিভাবে মেরামত করা দরকার।

ভাড়াটে মোটর সাইকেল চালক মধাব চন্দ্রের দাবি রাস্তা মেরামতের সময় দুই পাশের স্লোপে ঠিকমতো মাটি না দেওয়ায় রাস্তাগুলোর এইভাবে ভেঙে যাচ্ছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

স্থানীয় সরকার বিভাগের কলাপাড়া উপজেলা প্রকৌশলী মো: মনিরুজ্জামান জানান, ঈদের পর থেকে যেসব রাস্তার স্লোপের কমবেশি সমস্যা হয়েছে তা মেরামত করা কাজ শুরু করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, উপজেলা পরিষদের উদ্যোগে এসব সড়ক জরুরিভাবে রক্ষণাবেক্ষণের পদক্ষেপ নেওয়া হবে। মানুষের ভোগান্তি লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

মির্জাগঞ্জে: মির্জাগঞ্জ ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পটুয়াখালী

মির্জাগঞ্জে: মির্জাগঞ্জ ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

August 20, 2026
30
বাউফলে সাংবাদিকের ভিডিও নকল ও কপিরাইট স্ট্রাইক: শাইখ সিরাজকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের নোটিশ
পটুয়াখালী

বাউফলে সাংবাদিকের ভিডিও নকল ও কপিরাইট স্ট্রাইক: শাইখ সিরাজকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের নোটিশ

August 20, 2026
14
কলাপাড়ায় খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ, এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড
কলাপাড়া

কলাপাড়ায় খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ, এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড

August 20, 2026
127
মির্জাগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ করেছে কোস্ট গার্ড
পটুয়াখালী

মির্জাগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ করেছে কোস্ট গার্ড

August 20, 2026
11
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের সফল জীবনের জন্য ‘মাইন্ডসেট’ তৈরির সেমিনার
দুমকি

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের সফল জীবনের জন্য ‘মাইন্ডসেট’ তৈরির সেমিনার

August 20, 2026
7
গলাচিপা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জেলা পরিষদ প্রশাসকের বৃক্ষরোপণ ও ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ
গলাচিপা

গলাচিপা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জেলা পরিষদ প্রশাসকের বৃক্ষরোপণ ও ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ

August 20, 2026
3
Next Post
পটুয়াখালীতে আইডিইবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালীতে আইডিইবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In