• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, June 13, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

শিক্ষানীতিকে নতুন করে ঢেলে সাজাতে হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
March 3, 2026
in পটুয়াখালী, বাউফল
0
শিক্ষানীতিকে নতুন করে ঢেলে সাজাতে হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাউফল প্রতিনিধি: পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দেশের শিক্ষানীতিকে সময়োপযোগী ও আদর্শভিত্তিকভাবে নতুন করে ঢেলে সাজাতে হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর জোর দিয়ে বলেন, বর্তমান ব্যবস্থায় শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ ঠাকুর–এর জীবনী জানার সুযোগ পেলেও আল্লাহর রাসূল (সা.), সাহাবায়ে কেরাম ও পবিত্র কুরআনের শিক্ষা যথাযথভাবে অর্জনের সুযোগ পায় না।

তিনি বলেন, “শুধু ট্যালেন্টপুল বা ভালো ফলাফল দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনবে না; শিক্ষাকে হতে হবে নৈতিকতা ও আদর্শে সমৃদ্ধ। আমাদের শিক্ষার্থীদের জান্নাতের উপযোগী করে গড়ে তুলতে হবে।”

আরো পড়ুন

ভরিপাশা জনকল্যাণ সমিতির কমিটি গঠন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সংবর্ধনায় সিক্ত পবিপ্রবির নতুন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার উদ্যোগে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

ড. মাসুদ কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা আমাদের মুখ উজ্জ্বল করেছ, পরিবার ও বাউফলেকে সম্মানিত করেছ। অর্জন করা সহজ, কিন্তু অর্জন ধরে রাখা আরও কঠিন। শুধু ভালো ফল করলেই চলবে না, একজন ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।”

তিনি আরও বলেন, “আজ তোমাদের হাতে যে ক্রেস্ট, উপহার ও রজনীগন্ধার ফুল তুলে দেওয়া হচ্ছে, এটা শুধু ক্রেস্ট ও ফুল নয় এটা ভবিষ্যতের বড় দায়িত্বের বোঝা । আমরা সংবর্ধনা দিচ্ছি আগামী দিনের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ এবং দেশ-বিদেশের উন্নত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের”

সংসদ সদস্য বলেন, “আমরা ভোট চেয়েছি মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে। গরু চুরি, রিকশা চুরি, ব্যাটারি চুরি কিংবা তরমুজ চুরির মতো অপরাধের পেছনে বড় কারণ মাদক। মাদক নির্মূল করা গেলে সমাজে অপরাধ অনেকাংশে কমে যাবে।”

তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগে এক সপ্তাহের মধ্যেই মাদক নির্মূল সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।

ড. মাসুদ বলেন, “চরিত্র ছাড়া ক্যারিয়ার গঠন উন্মুক্ত সিংহের চেয়েও ভয়ংকর। ইসমাইল (আ.)-এর মতো সন্তান পেতে হলে হযরত ইব্রাহিম (আ.) ও হাজেরা (আ.)–এর মতো বাবা-মা হতে হবে।”

তিনি আরও বলেন, “আমি এমপি বা জনপ্রতিনিধি নই, আমি মানুষের সেবক। মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত, দখলদারমুক্ত ও দুর্নীতিমুক্ত আধুনিক বাউফল গড়তে চাই।” এ লক্ষ্যে ইমাম-খতিব, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময়ের কথাও জানান তিনি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার সভাপতি লিমন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় ও দাওয়া সম্পাদক অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, সাবেক কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান নজরুল, সাবেক জেলা সভাপতি মো. রাকিবুল ইসলাম নুর, মুজাহিদুল ইসলাম ও সেক্রেটারি আরিফুর রহমান।

অনুষ্ঠানে বাউফলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে পঞ্চম ও অষ্টম শ্রেণির সাধারণ ও ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মোট ১৬৬ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও উপহার হিসেবে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি।

আরও পড়ুন

ভরিপাশা জনকল্যাণ সমিতির কমিটি গঠন
পটুয়াখালী

ভরিপাশা জনকল্যাণ সমিতির কমিটি গঠন

June 13, 2026
62
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সংবর্ধনায় সিক্ত পবিপ্রবির নতুন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান
দুমকি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সংবর্ধনায় সিক্ত পবিপ্রবির নতুন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান

June 13, 2026
6
দশমিনা উপজেলায় টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত, আহত ৪
দশমিনা

দশমিনা উপজেলায় টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত, আহত ৪

June 13, 2026
4
পটুয়াখালীতে এক রাতে দুই গৃহস্থের ৬টি গরু চুরি, এলাকায় আতঙ্ক
পটুয়াখালী

পটুয়াখালীতে এক রাতে দুই গৃহস্থের ৬টি গরু চুরি, এলাকায় আতঙ্ক

June 13, 2026
4
পটুয়াখালীতে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
পটুয়াখালী

পটুয়াখালীতে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

June 13, 2026
7
পটুয়াখালীতে  পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন
পটুয়াখালী

পটুয়াখালীতে  পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

June 13, 2026
5
Next Post
মির্জাগঞ্জে বাজার মনিটরিংয়ে ইউএনও, ব্যসবায়ীদের জরিমানা

মির্জাগঞ্জে বাজার মনিটরিংয়ে ইউএনও, ব্যসবায়ীদের জরিমানা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
23
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
10
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In