• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, August 16, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ায় কাগজে শতভাগ বিদ্যুতায়ন, বাস্তবে তিন গ্রামের শতাধিক পরিবার এখনো বিদ্যুৎবিহীন

notesofatik by notesofatik
February 27, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কলাপাড়ায় কাগজে শতভাগ বিদ্যুতায়ন, বাস্তবে তিন গ্রামের শতাধিক পরিবার এখনো বিদ্যুৎবিহীন
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কলাপাড়া প্রতিনিধি: কাগজপত্রে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শতভাগ পরিবারকে বিদ্যুৎ সুবিধার আওতায় দেখানো হয়েছে ২০২১ সালে। অথচ গত চার বছর পরও কলাপাড়ার তিন গ্রামের শতাধিক পরিবার রয়েছেন বিদ্যুৎ সুবিধার বাইরে।

মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালীর একাংশ, উত্তরচরপাড়া গ্রামের একাংশ ও ইসলামপুর গ্রামে বসবাস এসব পরিবার রয়েছেন বিদ্যুৎ সুবিধার বাইরে। এসব পরিবার প্রধানরা পল্লী বিদ্যুৎ সমিতির অফিস, তাঁদের ঠিকাদারের লোকজন, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে শতবার ধর্ণা দিয়েছেন। সবাই আশ্বাস দিয়েছেন। কিন্তু আজ অবধি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। ঠিকাদারের লোকজন কারো কারো কাছ থেকে আবার বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে টাকাও হাতিয়ে নিয়েছে। কিন্তু বিদ্যুৎ সংযোগ পায়নি। ভুক্তভোগী এসব পরিবারের সন্তানেরা লেখাপড়াসহ বিদ্যুৎ সংশ্লিষ্ট সুবিধার বাইরে রয়েছেন।

আরো পড়ুন

শত শত কোটি টাকার লোকসানের শঙ্কায় জেলে-ট্রলার ও আড়ত মালিকরা

দশমিনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

পশ্চিম মধুখালী গ্রামের টাওয়ার রোডের কালভার্টের পরের বাসীন্দা আবু ইউসুফ আকন জানান, তাঁদের বাড়িসহ আশপাশের অন্তত দশটি পরিবার বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছেন। তাঁদের কারো কাছ থেকে এক হাজার টাকা করে নিয়েছে বিদ্যুতের খুঁটি বসানো ঠিকাদার। তিনটি খুটি বসানো হয়েছে। কিন্তু তার টানা হয়নি। সংযোগও জোটেনি। ওই গ্রামের অন্তত ৫০টি পরিবার রয়েছেন বিদ্যুত সুবিধার বাইরে।

আরামগঞ্জ মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ওখানকার বাসীন্দা মো. সিয়াম জানায় তাঁদের কেরোসিনের ল্যাম্প, হ্যারিকেন জ্বালিয়ে পড়তে হয়। রাতে ভোগান্তির শেষ নেই। কারো কারো সোলার রয়েছে। কিন্তু তাতে সংকুলান হয় না। বর্ষায় সোলারে অনেক সময় চার্জ থাকে না। পড়তে সমস্যা হয়। ক্লাশ থ্রিতে পড়ুয়া ইয়াসিন জানায়, তাদের কারেন্ট না থাকায় সমস্যা অনেক।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

গ্রামটির অসংখ্য মানুষ জানান, তারা কবে নাগাদ বিদ্যুৎ পাবেন তাও জানেন না। অনেকের প্রশ্ন, তারা কি এই দেশের নাগরিক? বিদ্যুৎ বঞ্চিত পরিবারগুলোর জিজ্ঞাসা, ২০২১ সালে কীভাবে তাদের বিদ্যুৎ সংযোগ না দিয়ে শতভাগ বিদ্যুতায়নের প্রত্যয়নপত্র দেওয়া হলো। এসব মানুষের প্রশ্ন দেশের চাহিদার অন্তত ১৫ভাগ বিদ্যুৎ কলাপাড়ায় উৎপাদন করা হচ্ছে। অথচ তাঁরা বঞ্চিত রয়েছেন।

মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল জানান, এই তিন গ্রামের শতাধিক পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য উপজেলা প্রশাসনসহ পল্লী বিদ্যুৎ অফিসে বহুবার বলা হয়েছে। কিন্তু সুরাহা করা হয়নি।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিসের ডিজিএম জয় প্রকাশ নন্দী জানান, এসব পরিবার ছাড়াও আরও পাঁচটি গ্রামের আংশিক কিছু পরিবার বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছেন। এক্ষেত্রে নতুন প্রায় ১৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করতে হবে। বিষয়টি সময়সাপেক্ষ হলেও প্রক্রিয়াধীন রয়েছে। কিছুটা অগ্রগতিও হয়েছে বলে এই কর্মকর্তা জানালেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, এই তিনগ্রামের মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার জন্য উপজেলা পরিষদের ও জেলা পরিষদের সভায় লিখিত সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।

আরও পড়ুন

শত শত কোটি টাকার লোকসানের শঙ্কায় জেলে-ট্রলার ও আড়ত মালিকরা
কলাপাড়া

শত শত কোটি টাকার লোকসানের শঙ্কায় জেলে-ট্রলার ও আড়ত মালিকরা

August 16, 2026
7
দশমিনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
দশমিনা

দশমিনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

August 16, 2026
6
মির্জাগঞ্জে আইনজীবীকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার
পটুয়াখালী

মির্জাগঞ্জে আইনজীবীকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

August 16, 2026
9
গলাচিপায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ পালিত
গলাচিপা

গলাচিপায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ পালিত

August 16, 2026
5
পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
পটুয়াখালী

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

August 16, 2026
5
নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি, গলাচিপা-রাঙ্গাবালীর নিচু এলাকা প্লাবিত
গলাচিপা

নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি, গলাচিপা-রাঙ্গাবালীর নিচু এলাকা প্লাবিত

August 15, 2026
8
Next Post
মির্জাগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী

মির্জাগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
28
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In