• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, August 16, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দুমকি

বর্ণাঢ্য আয়োজনে পবিপ্রবির ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

notesofatik by notesofatik
February 26, 2026
in দুমকি, পটুয়াখালী
0
বর্ণাঢ্য আয়োজনে পবিপ্রবির ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

দুমকি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। দিনব্যাপী আয়োজন ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে উৎসবের আবহ সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১০টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন দিবসটি উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. মামুন অর রশীদ ।

আরো পড়ুন

শত শত কোটি টাকার লোকসানের শঙ্কায় জেলে-ট্রলার ও আড়ত মালিকরা

দশমিনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

এরপর সকাল সাড়ে ১০টায় পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রো-ভাইস চ্যান্সেলর। উদ্বোধন শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন অনুষদ, হল ও দপ্তরের প্রতিনিধিরা ব্যানার-ফেস্টুনসহ অংশ নেন।

পরে টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কীটতত্ত্ব বিভাগের সিনিয়র প্রফেসর ড. মো. হামিদুর রহমান ও উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।

বিজয় ২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ মাসুদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিবিএ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. বদিউজ্জামান, কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. জহিরুল হক, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, লথ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ জামাল হোসেন, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার, প্রফেসর ড. মোস্তফা আনোয়ার, ড. এবিএম সাইফুল ইসলাম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদের সভাপতি মো. আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, প্রধান খামার তত্ত্বাবধায়ক আরিফুর রহমান নোমান, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, লোকমান হোসেন মিঠু, কর্মচারী মাহবুবুর রহমান ও মোশাররফ হোসেন প্রমুখ।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “২৪ বছরের পথচলায় পবিপ্রবি আজ দক্ষিণাঞ্চলের কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। সীমিত সম্পদ ও নানা চ্যালেঞ্জ অতিক্রম করে বিশ্ববিদ্যালয়টি গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গবেষণা, আধুনিক পাঠদান পদ্ধতি এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে পবিপ্রবি আরও উচ্চতায় পৌঁছাবে।চ্ তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী বর্তমান গণতান্ত্রিক সরকারের শিক্ষা ও গবেষণাবান্ধব উদ্যোগ বিশ্ববিদ্যালয়গুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

ঐক্য, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে পবিপ্রবিকে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করাই আমাদের অঙ্গীকার।

দিবসটি উপলক্ষে জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বর্তমান গণতান্ত্রিক সরকার ও পবিপ্রবির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মো. আবদুল কুদ্দুস।

উৎসবমুখর পরিবেশে উদযাপিত ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস পবিপ্রবির গৌরবময় অতীত, অর্জন ও আগামীর অঙ্গীকারকে নতুনভাবে স্মরণ করিয়ে দেয়।

আরও পড়ুন

শত শত কোটি টাকার লোকসানের শঙ্কায় জেলে-ট্রলার ও আড়ত মালিকরা
কলাপাড়া

শত শত কোটি টাকার লোকসানের শঙ্কায় জেলে-ট্রলার ও আড়ত মালিকরা

August 16, 2026
3
দশমিনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
দশমিনা

দশমিনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

August 16, 2026
4
মির্জাগঞ্জে আইনজীবীকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার
পটুয়াখালী

মির্জাগঞ্জে আইনজীবীকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

August 16, 2026
6
গলাচিপায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ পালিত
গলাচিপা

গলাচিপায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ পালিত

August 16, 2026
5
পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
পটুয়াখালী

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

August 16, 2026
5
নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি, গলাচিপা-রাঙ্গাবালীর নিচু এলাকা প্লাবিত
গলাচিপা

নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি, গলাচিপা-রাঙ্গাবালীর নিচু এলাকা প্লাবিত

August 15, 2026
8
Next Post
কলাপাড়ায় অটো রাইসমিলের খড়কুটার গুদামে অগ্নিকান্ড

কলাপাড়ায় অটো রাইসমিলের খড়কুটার গুদামে অগ্নিকান্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
28
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In