• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, September 10, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

বিডিআর বিদ্রোহে কর্নেল কাজী এমদাদ হত্যার ১৭ বছরেও ন্যায় বিচার পায়নি পরিবার

notesofatik by notesofatik
February 25, 2026
in সারাদেশ
0
বিডিআর বিদ্রোহে কর্নেল কাজী এমদাদ হত্যার ১৭ বছরেও ন্যায় বিচার পায়নি পরিবার
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: বিডিআর বিদ্রোহে নিহত হয়েছিল পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের শীর্ষা গ্রামের কৃতি সন্তান কর্নেল কাজী এমদাদ। হত্যার ১৭ বছর অতিবাহিত হয়ে গেলেও ন্যায় বিচার পায়নি তার পরিবার।

২০০৯ সালে এই দিনে রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংগঠিত হয় নারকীয় হত্যাকাণ্ড। নারকীয় হত্যাকাণ্ডের আজ ১৭ বছর পূর্ণ হল। নারকীয় হত্যাকাণ্ডে শহীদ হন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ প্যারাসুটার জঙ্গি দমনে সফল সেনা কর্মকর্তা পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের শীর্ষ গ্রামের কর্নেল কাজী এমদাদুল হক (পি.এস.সি)।

আরো পড়ুন

নতুন দুই মামলায় আবারও গ্রেফতার সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ

আগুনে ক্ষতিগ্রস্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্ভার, ব্যাহত অভ্যন্তরীণ ইন্টারনেট

হত্যাকান্ডের ১৭ বছর হলেও কাউখালীবাসী আজও তাকে স্মরণ করে তার রুহের মারফত করেন।তার আত্মীয়-স্বজনসহ শুভাকাঙ্ক্ষীরা তার প্রতি শ্রদ্ধা নিবেদনসহ দোয়া মাহফিলের আয়োজন করেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তরে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডে জাতি হারিয়েছিল ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তাঁদেরই একজন ছিলেন তৎকালীন সেক্টর কমান্ডার কর্নেল কাজী এমদাদুল হক। বিডিআর বিদ্রোহের সেই কালো দিনে ঘাতকদের বুলেটে প্রাণ হারান এই দেশপ্রেমিক সৈনিক। ২৫ ফেব্রুয়ারি সকালে পিলখানার দরবার হলে যখন বিডিআর সপ্তাহ উপলক্ষে দরবার চলছিল, তখনই বিদ্রোহের সূচনা হয়।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্নেল কাজী এমদাদুল হক সেই সময় তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে অবিচল ছিলেন। কিন্তু বিদ্রোহী সদস্যদের অতর্কিত আক্রমণ ও নির্মমতার শিকার হন তিনি। পরবর্তীকালে পিলখানার গণকবর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

কর্নেল কাজী এমদাদুল হক ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান এবং জওয়ানদের কাছে অত্যন্ত জনপ্রিয় কর্মকর্তা। সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর সহকর্মীদের মতে, তিনি শুধু একজন দক্ষ অফিসারই ছিলেন না, বরং একজন মানবিক গুণসম্পন্ন মানুষ ছিলেন।

বিডিআরের শৃঙ্খলা ও আধুনিকায়নে তাঁর বিশেষ অবদান ছিল। কর্নেল এমদাদের মৃত্যুতে তাঁর পরিবারে নেমে আসে গভীর শোক। প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি তাঁর স্মরণে দোয়া মাহফিল ও স্মৃতিচারণ করা হয়। বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আদালত অনেক আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।

তবে নিহতের পরিবারগুলো আজও পূর্ণাঙ্গ বিচার কার্যকর হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। দেশপ্রেমের যে দৃষ্টান্ত কর্নেল এমদাদ রেখে গেছেন, তা বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর মতো অফিসারের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।

আরও পড়ুন

নতুন দুই মামলায় আবারও গ্রেফতার সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ
সারাদেশ

নতুন দুই মামলায় আবারও গ্রেফতার সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ

September 9, 2026
7
আগুনে ক্ষতিগ্রস্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্ভার, ব্যাহত অভ্যন্তরীণ ইন্টারনেট
সারাদেশ

আগুনে ক্ষতিগ্রস্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্ভার, ব্যাহত অভ্যন্তরীণ ইন্টারনেট

September 9, 2026
2
মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা
সারাদেশ

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

September 9, 2026
2
ফসল উৎপাদনে জৈব-কীটনাশকের বর্তমান অবস্থা নিয়ে বাপার আলোচনা সভা
সারাদেশ

ফসল উৎপাদনে জৈব-কীটনাশকের বর্তমান অবস্থা নিয়ে বাপার আলোচনা সভা

September 8, 2026
3
ইতালিতে বাঁধনের ওপর হামলা, নিন্দা জানালেন আসিফ মাহমুদ ও সারজিস
সারাদেশ

ইতালিতে বাঁধনের ওপর হামলা, নিন্দা জানালেন আসিফ মাহমুদ ও সারজিস

September 8, 2026
4
১৫ মাসের শিশুসহ ৭ দিন কারাগারে ছিলেন ফাতেমা, পুলিশের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন
সারাদেশ

১৫ মাসের শিশুসহ ৭ দিন কারাগারে ছিলেন ফাতেমা, পুলিশের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন

September 8, 2026
3
Next Post
ডিজিটাল বিপ্লবের সুবিধা কাজে লাগাতে পটুয়াখালীতে তরুণদের প্রশিক্ষণ কর্মশালা

ডিজিটাল বিপ্লবের সুবিধা কাজে লাগাতে পটুয়াখালীতে তরুণদের প্রশিক্ষণ কর্মশালা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
15
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In