• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, August 15, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

বাউফলে বিএনপি নেতার অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে মানববন্ধন

notesofatik by notesofatik
February 24, 2026
in পটুয়াখালী, বাউফল
0
বাউফলে বিএনপি নেতার অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে মানববন্ধন
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে এক বিএনপি নেতা ও তাঁর বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি।

চাঁদাবাজি, অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষা পেতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবিতে আজ মঙ্গলবার চন্দ্রদ্বীপ খেয়াঘাট এলাকায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগি নারী ও পুরুষেরা।

আরো পড়ুন

নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি, গলাচিপা-রাঙ্গাবালীর নিচু এলাকা প্লাবিত

কলাপাড়ায় পায়রা বন্দরের আবাসন প্রকল্প থেকে ৭ ট্রাক মালামাল আটক

আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে খেয়াঘাট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। এর আগে তাঁরা সংবাদ সম্মেলন করেন।

দেড় ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে ভুক্তভোগিরা তাঁদের হয়রানি, অত্যাচার ও নির‌্যাতনের কথা তুলে ধরে বক্তৃতা করেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বক্তারা বলেন,চন্দ্রদ্বীপের মানুষ একই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. রুহুল রাঢ়ী (৪২) ও তাঁর বাহিনীর নেতৃত্বে চন্দ্রদ্বীপ ইউনিয়নবাসি অতিষ্ঠ। নিজের জমি নিজেরা চাষাবাদ করতে পারছেন না।তাঁদের জমি জোরপূর্বক তরমুজ চাষীদের কাছে জমি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁর অন্যায় কাজের প্রতিবাদ করলে মারধর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনেরও নেতৃত্ব দিচ্ছেন রুহুল রাঢ়ী। এতে ভাঙনের ঝুঁকিতে চন্দ্রদ্বীপ ইউনিয়নের হাজারো মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন,‘তরমুজ খেতের প্রতি তাওয়া তৈরি করতে তাঁরা (কৃষক) তিন টাকা পেয়ে থাকলে সেখান থেকে রুহুল বাহিনীকে তাওয়া প্রতি এক টাকা চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে তাঁদেরকে মারধর করা হয়। তাঁরা আর চাঁদা দিতে চান না।’

সত্যতা নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির শীর্ষ এক নেতা বলেন,রুহুলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চন্দ্রদ্বীপের সাধারণ মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাঁরা নিরুপায় হয়ে জামায়াতে ভোট দিয়েছে।’

চরওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আহসান হাবিব বলেন, চন্দ্রদ্বীপ ইউনিয়নের মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে। উপার্জনের দুটি পথ, কৃষি ও নদীতে মাছ ধরা। এরপরেও প্রতিনিয়ত তাঁদের চাঁদা দিতে হয়, না দিলে অত্যাচার করা হয়। বিচার চাইতে গেলে অত্যাচারের পরিমান আরও বেড়ে যায়। এ কারণে নীরবে সব অত্যাচার সহ্য করে আসছিলেন চন্দ্রদ্বীপবাসী।

কিন্তু এই আসনে জামায়াতের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মানুষ প্রতিবাদ করার সাহস পাচ্ছে। জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল- দলিল যাঁর জমি তাঁর এবংমাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাউফল গড়বেন।’

তিনি আরও বলেন, নদী বেষ্টিত দরিদ্র মানুষদের ভালো রাখতে হলে এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা খুবই জরুরী।

বিএনপি নেতা রুহুল রাঢ়ী অভিযোগ অস্বীকার করে বলেন,‘আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতা-কর্মীদের ওপর যাঁরা অত্যাচার নির‌্যাতন করেছে, তাঁরা তাঁর বিরুদ্ধে অপপ্রচার করছে। যাঁরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে কিছু জামায়াত ছাড়া সবাই আওয়ামী লীগ। আওয়ামী লীগকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন,‘লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি, গলাচিপা-রাঙ্গাবালীর নিচু এলাকা প্লাবিত
গলাচিপা

নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি, গলাচিপা-রাঙ্গাবালীর নিচু এলাকা প্লাবিত

August 15, 2026
4
কলাপাড়ায় পায়রা বন্দরের আবাসন প্রকল্প থেকে ৭ ট্রাক মালামাল আটক
Uncategorized

কলাপাড়ায় পায়রা বন্দরের আবাসন প্রকল্প থেকে ৭ ট্রাক মালামাল আটক

August 15, 2026
10
পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত
পটুয়াখালী

পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

August 15, 2026
12
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
পটুয়াখালী

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

August 15, 2026
3
সতর্কবাণীর দাবিতে কুয়াকাটায় আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি
কলাপাড়া

সতর্কবাণীর দাবিতে কুয়াকাটায় আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

August 15, 2026
3
পটুয়াখালীতে ৫৩৮ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান
পটুয়াখালী

পটুয়াখালীতে ৫৩৮ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান

August 15, 2026
11
Next Post
মির্জাগঞ্জে চাঁদা দাবী ও ব্যবসায়ীকে মারধরের অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

মির্জাগঞ্জে চাঁদা দাবী ও ব্যবসায়ীকে মারধরের অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
28
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In