• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, August 15, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

মির্জাগঞ্জে ফল ব্যবসায়ীর কাছে বিএনপি নেতার চাঁদা দাবির অভিযোগ

notesofatik by notesofatik
February 23, 2026
in পটুয়াখালী, মির্জাগঞ্জ
0
মির্জাগঞ্জে ফল ব্যবসায়ীর কাছে বিএনপি নেতার চাঁদা দাবির অভিযোগ
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে এক হিন্দু ফল ব্যবসায়ীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদাদাবী ও মারধর করে আহত করায় বিচারের দাবীতে উপজেলা বিএনপি নেতা ও তার সহোযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মির্জাগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে অভিযুক্ত মোঃ সুজন সিকদার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পশ্চিম সুবিদখালী গ্রামের মৃত শাহজাহান সিকদারের ছেলে।

আরো পড়ুন

নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি, গলাচিপা-রাঙ্গাবালীর নিচু এলাকা প্লাবিত

কলাপাড়ায় পায়রা বন্দরের আবাসন প্রকল্প থেকে ৭ ট্রাক মালামাল আটক

এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী নির্মল দাস মির্জাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনের সময়ে নির্মল দাসের স্ত্রী পাশে ছিলেন।

সংবাদ সম্মেলনে নির্মল দাস বলেন – আমি সুবিদখালী বাজারের একজন প্রবীন ব্যবসায়ী ও দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করছি। মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন সিকদার দীর্ঘদিন যাবৎ আমার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল।

গত রবিবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমি পশ্চিম সুবিদখালীস্থ বাসা থেকে সুবিদখালী বন্দরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় সুজন সিকদার আমাকে দেখে পুনঃরায় চাঁদা দাবী করেন।

এসময় আমি চাঁদা দিতে অস্বীকার করলে বিএনপি নেতা সুজন সিকদার এবং তার সহযোগীরা আমাকে মারধর করে আহত করে এবং এ বিষয়ে কাউকে কিছু জানালে তার আমাকে প্রাননাশের ভয়ভীতি দেখায়।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন – আমি আমার পরিবার নিয়ে এখন নিরাপত্তাহীনতায় আছি। আপনাদের সাংবাদিকদের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি।

অভিযুক্ত বিএনপি নেতা সুজন সিকদার বলেন, ফল ব্যবসায়ী নির্মল দাসের ছেলে ঋত্বিক দাস মাদক সেবনসহ মাদকসেবীদের সাথে চলাফেরা করে। এ বিষয়ে তার পিতা নির্মল দাসকে জানাই এবং ছেলেকে নিরাপদে রাখতে বলায় আমার বিরুদ্ধে চাঁদা দাবীর মিথ্যা অভিযোগ করেছেন। তাকে কোনো মারধর করা হয়নি, কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। চাঁদা চাওয়ার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মির্জাগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মোঃ সাহাবুদ্দিন নান্নু বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চাঁদাবাজ সে যে কেউ হোক। অন্যায়কারীকে সহোযোগিতার কোনো সুযোগ নাই। সে দোষী হলে সাংগঠনিক অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুস ছালাম জানান,এ ঘটনায় ব্যবসায়ী নির্মল দাস থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি, গলাচিপা-রাঙ্গাবালীর নিচু এলাকা প্লাবিত
গলাচিপা

নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি, গলাচিপা-রাঙ্গাবালীর নিচু এলাকা প্লাবিত

August 15, 2026
2
কলাপাড়ায় পায়রা বন্দরের আবাসন প্রকল্প থেকে ৭ ট্রাক মালামাল আটক
Uncategorized

কলাপাড়ায় পায়রা বন্দরের আবাসন প্রকল্প থেকে ৭ ট্রাক মালামাল আটক

August 15, 2026
6
পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত
পটুয়াখালী

পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

August 15, 2026
8
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
পটুয়াখালী

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

August 15, 2026
3
সতর্কবাণীর দাবিতে কুয়াকাটায় আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি
কলাপাড়া

সতর্কবাণীর দাবিতে কুয়াকাটায় আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

August 15, 2026
3
পটুয়াখালীতে ৫৩৮ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান
পটুয়াখালী

পটুয়াখালীতে ৫৩৮ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান

August 15, 2026
5
Next Post
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মহিপুরে ছাত্রদল নেতা সিয়াম মাহমুদ বহিষ্কার

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মহিপুরে ছাত্রদল নেতা সিয়াম মাহমুদ বহিষ্কার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
28

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In