• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, August 13, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

আমি সেবক, এমপি বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

notesofatik by notesofatik
February 22, 2026
in পটুয়াখালী, বাউফল
0
আমি সেবক, এমপি বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাউফল প্রতিনিধি: বিপুল ভোটে বিজয়ের পর বাউফল পাবলিক মাঠে আয়োজিত বিশাল শুকরিয়া সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। রবিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী ২ (বাউফল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমি আপনাদের সেবক, আর এমপি হল বাউফলের সাড়ে চার লক্ষ জনগণ। আপনারা ব্যক্তি মাসুদকে নয়— ইনসাফ, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত বাউফল গড়ার পক্ষে ভোট দিয়েছেন।”

তিনি আরও বলেন, “ব্যক্তি মাসুদকে পরাজিত করা যেতে পারে, কিন্তু বাউফলবাসীকে পরাজিত করা সম্ভব নয়। কোনো ষড়যন্ত্রই আর আপনাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না।”

আরো পড়ুন

প্রবাসী মায়ের ত্যাগে তিন সন্তানের সাফল্য, দূর দেশে থেকেও গর্বিত মা

গলাচিপায় খাস জমির বন্দোবস্তে ‘জালিয়াতির’ অভিযোগ, বাতিল চেয়ে ডিসির কাছে আবেদন

উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল হাসান, বিশিষ্ট মুফাসসির শায়েক জামাল উদ্দিন, জেলা সেক্রেটারি শহিদুল্লাহ আল কায়সারী, সাবেক জেলা আমির ও গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শাহ আলম, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আইয়ুব বিন মুসা, নির্বাচন পরিচালক আতিকুর রহমান নজরুল, প্রধান এজেন্ট অ্যাডভোকেট মমতাজির মুজাহিদ এবং এনসিপি নেতা মো. জাকির হোসেন প্রমুখ।

এসময় বাউফল উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সংসদ সদস্য ডঃ শফিকুল ইসলাম মাসুদ বিভিন্ন সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় ভূষিত হন।

বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এমপি মাসুদ বলেন, “অনেকে আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, হামলা-মামলার শিকার হয়েছেন— তবুও বিজয় ছিনিয়ে এনেছেন। আল্লাহ আমাদের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন।”

তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচার করা হচ্ছে। তবে জনগণ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সঠিক তথ্য তুলে ধরুন। নইলে সাংবাদিকতা ছেড়ে রাজনীতির মঞ্চে চলে আসুন।”

ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, ৬০ দিনের মধ্যে মাদক এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতি নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি ঢুকে পড়েছে। এগুলো নির্মূল করতে সময় লাগবে। যেমন একজন মালীকে সতর্ক থাকতে হয়, তেমনি বাউফলবাসীকেও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।”

সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়

আরও পড়ুন

প্রবাসী মায়ের ত্যাগে তিন সন্তানের সাফল্য, দূর দেশে থেকেও গর্বিত মা
গলাচিপা

প্রবাসী মায়ের ত্যাগে তিন সন্তানের সাফল্য, দূর দেশে থেকেও গর্বিত মা

August 13, 2026
1
গলাচিপায় খাস জমির বন্দোবস্তে ‘জালিয়াতির’ অভিযোগ, বাতিল চেয়ে ডিসির কাছে আবেদন
গলাচিপা

গলাচিপায় খাস জমির বন্দোবস্তে ‘জালিয়াতির’ অভিযোগ, বাতিল চেয়ে ডিসির কাছে আবেদন

August 13, 2026
2
গলাচিপায় নিম্নমানের ইটে ব্রিজের এপ্রোচ সড়ক নির্মাণের অভিযোগ
গলাচিপা

গলাচিপায় নিম্নমানের ইটে ব্রিজের এপ্রোচ সড়ক নির্মাণের অভিযোগ

August 13, 2026
3
দরিদ্র মেধাবী ছাত্রী কল্যাণ তহবিলে ৫ লাখ টাকার চেক হস্তান্তর
পটুয়াখালী

দরিদ্র মেধাবী ছাত্রী কল্যাণ তহবিলে ৫ লাখ টাকার চেক হস্তান্তর

August 13, 2026
6
পবিপ্রবির বিজয়-২৪ হলে র‍্যাগিংয়ের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি
দুমকি

পবিপ্রবির বিজয়-২৪ হলে র‍্যাগিংয়ের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি

August 13, 2026
2
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারের ‘স্বপ্নের ঠিকানা’র ঘরের দলিল সম্পন্ন
কলাপাড়া

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারের ‘স্বপ্নের ঠিকানা’র ঘরের দলিল সম্পন্ন

August 13, 2026
4
Next Post
পাওনা টাকা আদায় নিয়ে কলাপাড়ায় ছাত্রদলনেতার নেতৃত্বে হাসপাতালে হামলা-ভাংচুর

পাওনা টাকা আদায় নিয়ে কলাপাড়ায় ছাত্রদলনেতার নেতৃত্বে হাসপাতালে হামলা-ভাংচুর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
28

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In