ত্রয়োদশ জাতীয় এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেননি নুরুল হক নুর।
নুরুল হক নুর বিএনপি জোটের শরিক গণঅধিকার পরিষদের সভাপতি পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে এমপি হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর ১টা ৩৫ মিনিটে নুরুল হক নুর, স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৬ জন নির্বাচিত প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
এর আগে জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেন এনসিপির মনোনয়নে নির্বাচিতরা। তারা পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবেও শপথ নেন। তারা যে জোট থেকে ভোটের মাঠে ছিলেন, সেই ১১ দলীয় জোটের জামায়াতসহ অন্যরাও দুটি শপথ পাঠ করেছেন।









