• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, August 10, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না : নুরুল হক নুর

notesofatik by notesofatik
February 9, 2026
in গলাচিপা, পটুয়াখালী
0
আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না : নুরুল হক নুর
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

গলাচিপা প্রতিনিধি: নুরুল হক নুর বলেন, ‘গলাচিপার মানুষের যে জোয়ার আমরা দেখছি আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আগামী ১২ তারিখ শান্তিপূর্ণভাবে ভোট দেবেন, বিজয়ের পরে শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করবেন এটাই আমাদের অঙ্গীকার।’

তিনি আরো বলেন, ‘বাস্তবতা হলো পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলন কিংবা জামায়াতে ইসলামীর এককভাবে বিজয়ের মতো ভোট এখনো গড়ে ওঠেনি। একজন স্বতন্ত্র প্রার্থী আছেন, যিনি একসময় বিএনপির নেতা ছিলেন, বর্তমানে বহিষ্কৃত। এই বাস্তবতায় যদি আমরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যতে এই এলাকার জন্য দুর্ভোগ ছাড়া কিছুই অপেক্ষা করছে না।’

আরো পড়ুন

পায়রা সেতুর টোল চেকপোস্টে স্কুলব্যাগে ১৬শ ইয়াবাসহ আটক ২

লেবুখালী টোলপ্লাজায় তল্লাশি: স্কুলব্যাগে ১৬১০ পিস ইয়াবাসহ আটক ২

আজ সোমবার বিকেল ৪টায় গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে পটুয়াখালী-৩ আসনের বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নুরের নির্বাচনী প্রচারণার শেষ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন নুরুল হক নুর।

নুর বলেন, ‘সবচেয়ে কম বয়সী তরুণ জনপ্রতিনিধি প্রার্থীদের একজন হিসেবে আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের সন্তান হিসেবে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সময়ের স্বল্পতা ও নানা প্রতিকূলতার কারণে আমি সবার কাছে যেতে পারিনি, সব বাজারে ঘুরতে পারিনি, সবাইকে ফোনও দিতে পারিনি। অনেকেই হয়তো প্রত্যাশা করেছিলেন সংসদ সদস্য প্রার্থী নিজে এসে ঘরে ঘরে কথা বলবেন, কাজ করার আহ্বান জানাবেন। সেটি সম্ভব হয়নি—আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

তিনি বলেন, ‘দলমত নির্বিশেষে আমি এই এলাকার উন্নয়নের জন্য আপনাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি। আগামী ১২ তারিখ ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করুন। আমাদের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুণ। আমরা পরিকল্পিতভাবে রাস্তাঘাট নির্মাণ করতে চাই, যেন মানুষ স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে চলাচল করতে পারে। চর ও দুর্গম এলাকায় রাতে কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গেলেও উপযুক্ত ডাক্তার পাওয়া যায় না। দুই উপজেলার উপজেলা হাসপাতাল আধুনিক করে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কৃষক যেন ভয়হীনভাবে তরমুজসহ ফসল চাষ করতে পারে, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়, আধুনিক কৃষি উপকরণ ও সরকারি সুবিধা পায় সে ব্যবস্থাই আমরা করব। জেলে ও মৎস্যচাষীরা যেন হয়রানী ছাড়াই নিরাপদ পরিবেশে কাজ করতে পারে সেটা নিশ্চিত করব।’

নুর বলেন, ‘আমি নিজে ঝড়-বৃষ্টি, অভাব-অনটনের মধ্য দিয়ে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম এবং পরে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলাম। সেই অভিজ্ঞতা থেকেই বলতে চাই এই অঞ্চলের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করব। এছাড়া তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। বেকারত্ব দূর করাই হবে আমাদের অন্যতম অগ্রাধিকার।’

নুর বলেন, ‘আমি বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও সম্মান রক্ষার দায়িত্ব আমাদের। কেউ যদি আপনাদের দিকে বঁাকা চোখে তাকায়, আমরা তার বিরুদ্ধে দঁাড়াব। আজ আপনাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে এই জনপদকে ঘুরে দঁাড় করানোর। তারেক রহমানের নেতৃত্বে, আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমরা এই অঞ্চলকে উন্নয়ন, সম্প্রীতি ও ন্যায়ের উদাহরণ হিসেবে গড়ে তুলতে চাই।’

গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ হোসেন, গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির প্রমুখ।

আরও পড়ুন

পায়রা সেতুর টোল চেকপোস্টে স্কুলব্যাগে ১৬শ ইয়াবাসহ আটক ২
দুমকি

পায়রা সেতুর টোল চেকপোস্টে স্কুলব্যাগে ১৬শ ইয়াবাসহ আটক ২

August 10, 2026
4
লেবুখালী টোলপ্লাজায় তল্লাশি: স্কুলব্যাগে ১৬১০ পিস ইয়াবাসহ আটক ২
দুমকি

লেবুখালী টোলপ্লাজায় তল্লাশি: স্কুলব্যাগে ১৬১০ পিস ইয়াবাসহ আটক ২

August 10, 2026
4
পবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যকে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সংবর্ধনা
দুমকি

পবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যকে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সংবর্ধনা

August 10, 2026
3
মির্জাগঞ্জে মামলায় হাজিরা না দেওয়ায় ওয়ারেন্ট, আইনজীবীকে কোপানোর অভিযোগ
পটুয়াখালী

মির্জাগঞ্জে মামলায় হাজিরা না দেওয়ায় ওয়ারেন্ট, আইনজীবীকে কোপানোর অভিযোগ

August 10, 2026
14
বাউফলে এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, অবস্থা আশঙ্কাজনক
পটুয়াখালী

বাউফলে এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, অবস্থা আশঙ্কাজনক

August 10, 2026
3
দুমকিতে ১,৬১০ পিস ইয়াবাসহ যুবক আটক
দুমকি

দুমকিতে ১,৬১০ পিস ইয়াবাসহ যুবক আটক

August 10, 2026
6
Next Post
পটুয়াখালী-১ আসনে ত্রিমুখী লড়াই, প্রচারে ধানের শীষ এগিয়ে

পটুয়াখালী-১ আসনে ত্রিমুখী লড়াই, প্রচারে ধানের শীষ এগিয়ে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
28
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In