• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, August 10, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

বাউফলে নারীদের হেনস্তার প্রতিবাদে মহিলাদের বিক্ষোভে কঠোর হুঁশিয়ারি ১১ দলীয় জোট প্রার্থীর

notesofatik by notesofatik
February 9, 2026
in পটুয়াখালী, বাউফল
0
বাউফলে নারীদের হেনস্তার প্রতিবাদে মহিলাদের বিক্ষোভে কঠোর হুঁশিয়ারি ১১ দলীয় জোট প্রার্থীর
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাউফল প্রতিনিধি: বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিএনপি কর্মীদের দ্বারা গর্ভবতী নারীসহ সাধারণ নারীদের উপর হামলা ও হেনস্তার প্রতিবাদে মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে বাউফল সরকারি কলেজের সামনে সড়কে এক বিশাল সমাবেশের মাধ্যমে শেষ হয়। ডা. জাকিয়া ফারহানার নেতৃত্বে শুরু হওয়া এ বিক্ষোভে এক পর্যায়ে পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

পবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যকে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সংবর্ধনা

মির্জাগঞ্জে মামলায় হাজিরা না দেওয়ায় ওয়ারেন্ট, আইনজীবীকে কোপানোর অভিযোগ

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাউফলের ইতিহাসে এত বিপুল সংখ্যক নারীর অংশগ্রহণে এমন বিক্ষোভ মিছিল ও সমাবেশ আগে কখনো দেখা যায়নি।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আবার যদি আমাদের মা-বোনদের হেনস্তা করার দুঃসাহস করা হয়, তাহলে যেভাবে আমরা থানা ঘেরাও করেছি, ঠিক সেভাবেই বাউফলের জনগণ তাদের বাড়ি ও এলাকা ঘেরাও করবে। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। জীবন বাজি রেখে হলেও আমরা তাদের সম্মান রক্ষা করব।”

নারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “৭১–এ আপনারা রাস্তায় নেমেছিলেন, বিজয় এসেছে। স্বৈরাচারের বিরুদ্ধে নেমেছিলেন, বিজয় এসেছে। ২৪–এ ফ্যাসিবাদের বিরুদ্ধে নেমে পতন ঘটিয়েছেন। আপনারা ২৬–এও বিজয় নিয়েই ঘরে ফিরবেন।”

তিনি অভিযোগ করে বলেন, চন্দ্রদ্বীপে তাদের অন্তত ২৫ জন নেতাকর্মীকে কুপিয়ে ও মারাত্মকভাবে আহত করা হয়েছে। এমনকি তিন মাসের গর্ভবতী এক মায়ের পেটে লাথি মেরে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে বাউফলের জনগণ লংমার্চসহ কঠোর কর্মসূচি গ্রহণ করে দোষীদের বেঁধে প্রশাসনের হাতে তুলে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

মহিলা জামায়াত নেত্রী ডা. জাকিয়া ফারহানা বলেন, “আমরা নারীরা জুলাই বিপ্লবে অংশ নিয়েছি, আমাদের অধিকার ও নিরাপত্তার দাবি জানিয়েছি। অথচ বিপ্লবের মাত্র কয়েক মাস পরই আমাদের মা-বোনদের উপর এমন বর্বরতা চালানো হচ্ছে। চন্দ্রদ্বীপ, দাসপাড়া ও ধুলিয়ায় আমাদের হিজাব টেনে খুলে নেওয়া হয়েছে, বোরকা খুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এটি শুধু নারীদের উপর হামলা নয়, মানবতার উপর আঘাত।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি প্রশাসনের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং বলেন, “আমরা নিরাপত্তার নিশ্চয়তা নিয়েই ঘরে ফিরতে চাই। আগামী ১২ তারিখ জনগণ উপযুক্ত জবাব দেবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন মহিলা বিভাগের উপজেলা সেক্রেটারি হেদারা বেগম, সহকারী সেক্রেটারি ফেরদৌসী বেগম, কর্মপরিষদ সদস্য রাহিবে বেগম, আফরোজা বেগম, শাহনাজ বেগম, খাদিজা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় কয়েক হাজার নারী নেতাকর্মী বিক্ষোভে অংশ।

আরও পড়ুন

পবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যকে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সংবর্ধনা
দুমকি

পবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যকে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সংবর্ধনা

August 10, 2026
2
মির্জাগঞ্জে মামলায় হাজিরা না দেওয়ায় ওয়ারেন্ট, আইনজীবীকে কোপানোর অভিযোগ
পটুয়াখালী

মির্জাগঞ্জে মামলায় হাজিরা না দেওয়ায় ওয়ারেন্ট, আইনজীবীকে কোপানোর অভিযোগ

August 10, 2026
8
বাউফলে এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, অবস্থা আশঙ্কাজনক
পটুয়াখালী

বাউফলে এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, অবস্থা আশঙ্কাজনক

August 10, 2026
3
দুমকিতে ১,৬১০ পিস ইয়াবাসহ যুবক আটক
দুমকি

দুমকিতে ১,৬১০ পিস ইয়াবাসহ যুবক আটক

August 10, 2026
6
দশমিনায় সাড়ে ৩ ফুট গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার
দশমিনা

দশমিনায় সাড়ে ৩ ফুট গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

August 10, 2026
7
গলাচিপায় এসএসসিতে প্রথম লাইসা আনান, আনন্দে পরিবার ও এলাকাবাসী
গলাচিপা

গলাচিপায় এসএসসিতে প্রথম লাইসা আনান, আনন্দে পরিবার ও এলাকাবাসী

August 10, 2026
23
Next Post
রিফাইন্ড আ.লীগ নামে আবার আ.লীগ ফিরে আসতে চায় : আলতাফ হোসেন চৌধুরী

রিফাইন্ড আ.লীগ নামে আবার আ.লীগ ফিরে আসতে চায় : আলতাফ হোসেন চৌধুরী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
28
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In