• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, August 10, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

পটুয়াখালী-৩ আসনের সকলে ঐক্যবদ্ধ হয়ে জনগণের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেছে: হাসান মামুন

notesofatik by notesofatik
February 8, 2026
in গলাচিপা, পটুয়াখালী
0
পটুয়াখালী-৩ আসনের সকলে ঐক্যবদ্ধ হয়ে জনগণের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেছে: হাসান মামুন
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

গলাচিপা প্রতিনিধি: হাসান মামুন বলেন, পটুয়াখালী-৩ আসনে আজ হিন্দু-মুসলমান, নারী-পুরুষ নির্বিশেষে সব শ্রেণির মানুষ ঐক্যবদ্ধ হয়ে জনগণের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেছে। আমরা উন্নয়ন পরিকল্পনা নিয়ে নির্বাচন করছি। ফেরিঘাট ও অবকাঠামো উন্নয়নসহ জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ হতে দেওয়া হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা চলছে এবং আমরা আপনাদের পাশে থাকব। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সব ধর্ম ও বর্ণের মানুষের অধিকার এখানে সমান। সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। প্রতিটি ঘটনার বিচার হবে।

তিনি বলেন, শুরু থেকে পটুয়াখালী-৩ আসনের মনোনয়ন নিয়ে যে তালবাহানা ও খেলা শুরু হলো, একপর্যায়ে আমরা দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন না দিয়ে সম্পূর্ণ গণবিচ্ছিন্ন ও অজনপ্রিয় এক জোটের নেতাকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে গলাচিপা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল সাংগঠনিক ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে নির্দলীয় প্রার্থী হিসেবে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছি।

আরো পড়ুন

কলাপাড়ায় ৯ ছানাসহ বিলুপ্তপ্রায় মা বালিহাঁস উদ্ধার

গ্রাহকের টাকা আত্মসাৎ: আল-আরাফাহ ব্যাংকের আউটলেট ম্যানেজার গ্রেফতার

তিনি আরো বলেন, এই সিদ্ধান্তের পর আমি দল থেকে পদত্যাগ করার পরও আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, তা মেনে নিয়ে নির্বাচনের পথে অটল থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের উপজেলা, অঙ্গসংগঠন, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে পদবঞ্চিত করা হয়েছে। তারপরও আমরা সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এই নির্বাচনে অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বীতা এবং বিজয় অর্জনের শপথ নিয়েছি।

হাসান মামুন বলেন, ইতোমধ্যে বিভিন্নভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র, হয়রানি ও অপপ্রচার চলছে। তবুও আমি আপনাদের আশ্বস্ত করছি নিরাপদ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সব অপপ্রচার, বিভ্রান্তি ও মিথ্যাচারের বিরুদ্ধে আজকের মতো নানা বাধা উপেক্ষা করে আপনারা মাঠে উপস্থিত হয়েছেন। আগামী নির্বাচনের দিন সকাল থেকেই আপনারা ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি বলেন, আজ বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের ওপর হামলা হয়েছে, হয়রানি করা হয়েছে। তবুও আমাদের কর্মীরা মাঠে আছে। মনে রাখবেন জনসমুদ্রের উত্তাল ঢেউ বালু দিয়ে আটকে রাখা যায় না। আগামী নির্বাচনে আপনারা আপনাদের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। এরপর একটি নতুন গণতান্ত্রিক অধ্যায়ের সূচনা হবে।)

রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণার শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পটুয়াখালী- ৩ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন।

স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার হাওলাদার, এডভোকেট মো. শামীম, সাংবাদিক ইশরাত হোসেন লিপটন, এডভোকেট হাবিবুর রহমান হিরন, দশমিনা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডলি খানম প্রমুখ।

জনসভা শেষে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নেতৃত্বে গলাচিপা পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কে একটি নির্বাচনী শোডাউন দেওয়া হয়।

আরও পড়ুন

কলাপাড়ায় ৯ ছানাসহ বিলুপ্তপ্রায় মা বালিহাঁস উদ্ধার
কলাপাড়া

কলাপাড়ায় ৯ ছানাসহ বিলুপ্তপ্রায় মা বালিহাঁস উদ্ধার

August 10, 2026
12
গ্রাহকের টাকা আত্মসাৎ: আল-আরাফাহ ব্যাংকের আউটলেট ম্যানেজার গ্রেফতার
কলাপাড়া

গ্রাহকের টাকা আত্মসাৎ: আল-আরাফাহ ব্যাংকের আউটলেট ম্যানেজার গ্রেফতার

August 9, 2026
38
ইউজিসির ৪ সদস্যের সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ
দুমকি

ইউজিসির ৪ সদস্যের সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ

August 9, 2026
6
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল “অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী”
পটুয়াখালী

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল “অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী”

August 9, 2026
9
৫১ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে মিলল নিখোঁজ যুবকের মরদেহ
দশমিনা

৫১ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

August 9, 2026
10
সাপের কামড়ে মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে তদন্ত
গলাচিপা

সাপের কামড়ে মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে তদন্ত

August 9, 2026
3
Next Post
ভারত ও আমেরিকার ইনসাফ দেখতে চাই না, ইসলামের ইনসাফ দেখতে চাই: চরমোনাই পীর

ভারত ও আমেরিকার ইনসাফ দেখতে চাই না, ইসলামের ইনসাফ দেখতে চাই: চরমোনাই পীর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
28
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In