• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, August 9, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

‎চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা হবে না: মহিলা সমাবেশে নুরুল ইসলাম নয়ন

notesofatik by notesofatik
February 7, 2026
in সারাদেশ
0
‎চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা হবে না: মহিলা সমাবেশে নুরুল ইসলাম নয়ন
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ‎ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, চাঁদাবাজ যেই হোক না কেন, আমি আপনাদের কথা দিচ্ছি তাদের বিএনপি করতে দেওয়া হবে না। দখলদারদেরও বিএনপিতে জায়গা হবে না। দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী, চোর-ডাকাত ও সন্ত্রাসীদের বিএনপিতে থাকার কোনো প্রয়োজন নেই। এদের ছাড়াই বিএনপি ভালোভাবে চলবে।

‎শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন

বাকেরগঞ্জে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

বাকেরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ১১ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রস্তাব

‎নয়ন বলেন, রাজনীতিকে ব্যবহার করে যারা সাধারণ মানুষের ওপর জুলুম, নির্যাতন ও চাঁদাবাজি করে, বিএনপির রাজনীতিতে তাদের কোনো স্থান নেই। বিএনপি জনগণের দল। এই দলে অপরাধীদের কোনো আশ্রয় দেওয়া হবে না। জনগণের কষ্টার্জিত টাকা লুট করে যারা নিজেদের স্বার্থ হাসিল করে, তাদের বিরুদ্ধে আমি কঠোর অবস্থানে থাকব।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

‎তিনি আরও বলেন, অনেকেই মনে করেন ভোটের আগে প্রার্থীরা অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোটের পর আর খোঁজ থাকে না। আমি স্পষ্টভাবে বলতে চাই ভোটের পরও আমি আপনাদের পাশে থাকব। আপনাদের দাবি রয়েছে রাস্তাঘাট উন্নয়ন, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, স্কুল-কলেজের অবকাঠামো উন্নয়ন, কবরস্থান সংস্কার, নিরাপদ পানির জন্য টিউবওয়েল স্থাপনসহ মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার। নির্বাচিত হলে এসব কাজ পরিকল্পিত ও ধারাবাহিকভাবে বাস্তবায়ন করব।

‎নারীদের উদ্দেশ্যে নুরুল ইসলাম নয়ন বলেন, আপনাদের সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমার অগ্রাধিকার। নারীরা নিরাপদ না হলে সমাজ নিরাপদ হতে পারে না। আমি চাই, আপনারা মাথা উঁচু করে বাঁচুন, ন্যায় ও ন্যায্যতার সঙ্গে জীবন যাপন করুন। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে চরফ্যাশনকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলা হবে।

‎সমাবেশে হাজার হাজার নারী ভোটার অংশ নেন। এছাড়াও চরফ্যাশন উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বাকেরগঞ্জে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
সারাদেশ

বাকেরগঞ্জে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

August 8, 2026
4
বাকেরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ১১ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রস্তাব
সারাদেশ

বাকেরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ১১ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রস্তাব

August 8, 2026
2
বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’
সারাদেশ

বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’

August 8, 2026
3
বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা
সারাদেশ

বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা

August 6, 2026
5
নানা আয়োজনে গাকৃবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
সারাদেশ

নানা আয়োজনে গাকৃবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

August 5, 2026
8
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

August 5, 2026
3
Next Post
একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছেন, কিন্তু এর নিশ্চয়তা কে দিবে: নুরুল ইসলাম

একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছেন, কিন্তু এর নিশ্চয়তা কে দিবে: নুরুল ইসলাম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
28
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In