• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, August 9, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

পায়রা বন্দর আরও আধুনিকায়ন করা হবে : এবিএম মোশাররফ

notesofatik by notesofatik
February 7, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
পায়রা বন্দর আরও আধুনিকায়ন করা হবে : এবিএম মোশাররফ
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কলাপাড়া প্রতিনিধি: “করব কাজ, গড়বো দেশ—সবার আগে কলাপাড়া” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা নির্বাচনী অগ্রাধিকারমূলক উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন।

টিম ৯১-এর আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়। পরিকল্পনাগুলো তুলে ধরেন টিম ৯১-এর সদস্য মাসুদ মনিরুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবিএম মোশাররফ হোসেন।

আরো পড়ুন

গ্রাহকের টাকা আত্মসাৎ: আল-আরাফাহ ব্যাংকের আউটলেট ম্যানেজার গ্রেফতার

ইউজিসির ৪ সদস্যের সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ

টিম ৯১-এর সমন্বয়ক মুশফিকুর রহমান বিশ্বাস লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক লায়ন মনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষারসহ টিম ৯১-এর রুমি কাওসার প্রমুখ।

ঘোষিত উন্নয়ন পরিকল্পনায় বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে পায়রা সমুদ্র বন্দরকে পূর্ণাঙ্গভাবে সচল ও আধুনিকায়ন করা হবে। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগে উৎসাহ প্রদান, পায়রা বন্দরে শিল্প-কারখানা স্থাপন, কুয়াকাটাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, কলাপাড়ার অবকাঠামো ও নান্দনিকতা বৃদ্ধি, কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের দু’পাশে বৃক্ষরোপণ ও খাস জমিতে বনায়ন করা হবে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এছাড়াও কৃষি ব্যবস্থার উন্নয়ন, সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, দক্ষ যুবশক্তি তৈরি, খাল খনন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, “টিম ৯১ যে ৩৭ দফা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করেছে, বিএনপি ক্ষমতায় এলে তা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও বলেন, “বিগত সরকার পায়রা বন্দরে প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয় করেছে। অথচ বর্তমানে পায়রাকে যথাযথ গুরুত্ব না দিয়ে সরকার মাদারবাড়ি নিয়ে বেশি ব্যস্ত। বিএনপি ক্ষমতায় এলে পায়রা সমুদ্র বন্দরকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।”

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কথা উল্লেখ করে জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিএনপি ক্ষমতায় এলে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে কলাপাড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং টিম ৯১-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

গ্রাহকের টাকা আত্মসাৎ: আল-আরাফাহ ব্যাংকের আউটলেট ম্যানেজার গ্রেফতার
কলাপাড়া

গ্রাহকের টাকা আত্মসাৎ: আল-আরাফাহ ব্যাংকের আউটলেট ম্যানেজার গ্রেফতার

August 9, 2026
25
ইউজিসির ৪ সদস্যের সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ
দুমকি

ইউজিসির ৪ সদস্যের সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ

August 9, 2026
6
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল “অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী”
পটুয়াখালী

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল “অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী”

August 9, 2026
7
৫১ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে মিলল নিখোঁজ যুবকের মরদেহ
দশমিনা

৫১ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

August 9, 2026
9
সাপের কামড়ে মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে তদন্ত
গলাচিপা

সাপের কামড়ে মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে তদন্ত

August 9, 2026
3
গলাচিপায় পুকুরে সাঁতার কাটতে গিয়ে শিশুর মৃ”ত্যু
গলাচিপা

গলাচিপায় পুকুরে সাঁতার কাটতে গিয়ে শিশুর মৃ”ত্যু

August 9, 2026
13
Next Post
কাউখালীতে আ.লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান-মেম্বারদের ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

কাউখালীতে আ.লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান-মেম্বারদের ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
28
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In