• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 23, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

বাউফলকে আধুনিক মানবিক জনপদ গড়ার ৮ দফা অঙ্গীকার ড. শফিকুল ইসলাম মাসুদের

notesofatik by notesofatik
February 5, 2026
in পটুয়াখালী, বাউফল
0
বাউফলকে আধুনিক মানবিক জনপদ গড়ার ৮ দফা অঙ্গীকার ড. শফিকুল ইসলাম মাসুদের
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাউফল প্রতিনিধি: পটুয়াখালী–২ (বাউফল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলাবাজারস্থ উপজেলা জামায়াত কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও স্থানীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

১২ বছরের শিশু ও মাকে নির্যাতনের অভিযোগ, কালাপাড়া বিএনপি নেতাকে শোকজ

গুণী শিক্ষক নির্বাচিত পটুয়াখালী সরকারি মহিলা কলেজের রাশিদুল হাসান

ঘোষিত ইশতেহারে বাউফলের সার্বিক উন্নয়ন ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ৮ দফা অঙ্গীকার এবং ইউনিয়নভিত্তিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।

ইশতেহারের গুরুত্বপূর্ণ অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে— ৬০ দিনের মধ্যে মাদক নির্মূল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ কমিটি গঠন এবং ৯০ দিনের মধ্যে সকল প্রকার দুর্নীতি নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহণ। বগা সেতু বাস্তবায়ন, কালাইয়া–পটুয়াখালী–বগা–বাহেশ্বর সড়ক টু-লেনে উন্নীতকরণ, নদী তীরবর্তী এলাকায় স্থায়ী সিসি ব্লক ও বাঁধ নির্মাণের মাধ্যমে নদী ভাঙন প্রতিরোধের পরিকল্পনার কথা জানানো হয়।

এছাড়া বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করে পর্যায়ক্রমে ২৫০ শয্যায় উন্নীতকরণ, ক্রীড়ামোদী যুবসমাজের জন্য একটি আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণ, দখলকৃত সকল খাল দখলমুক্তকরণ এবং জলাবদ্ধতা নিরসনে নৌ চলাচলের সুবিধার্থে খাল খননের উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করা হয়।

বেকারত্ব দূরীকরণে স্থানীয় শিল্পকারখানা স্থাপন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, কাঁচা ও ভাঙা সড়ক সংস্কার, কালিশুরী অঞ্চলসহ উত্তর বাউফলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী পুলিশ ফাঁড়ি ও ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনাও ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।

নাজিরপুর, কেশবপুর ও ধুলিয়া নদী ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসন, ডিজিটাল ট্যাক্স ব্যবস্থা, নাগরিক সেবা অ্যাপ ও অনলাইন অভিযোগ গ্রহণের মাধ্যমে বাউফল পৌরসভাকে আধুনিক ও স্মার্ট শহরে রূপান্তরের কথাও তুলে ধরা হয়।

গণমাধ্যমকর্মীদের জন্য সাংবাদিক তহবিল গঠন, চিকিৎসা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, হিন্দু সম্প্রদায়ের জন্য শ্মশানঘাট নির্মাণ, মন্দির সংস্কার ও স্থাপন, ‘স্বাবলম্বী নারী—সমৃদ্ধ বাউফল’ স্লোগানে নারীর ক্ষমতায়নে বিশেষ পরিকল্পনা, জেলে সম্প্রদায়ের জীবিকা ও নিরাপত্তা, কৃষি ও কৃষকের উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা এবং বাউফলকেন্দ্রিক ট্যুরিজম উন্নয়নে পৃথক কর্মপরিকল্পনার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সবশেষে ‘শাসন নয়, সেবা’—এই স্লোগানকে সামনে রেখে উন্নয়ন প্রকল্পের অর্থব্যয় জনগণের সামনে প্রকাশ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ।

ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সহকারী সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ, বাউফল উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া, খিলাফত মজলিসের প্রতিনিধি আইউব বিন মুসা, এবি পার্টির অ্যাডভোকেট রুহুল আমিন, অধ্যক্ষ মাওলানা আব্দুল গনি, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি, বাউফলের সাতজন শহীদ পরিবারের সদস্য, ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ জেলা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুন

১২ বছরের শিশু ও মাকে নির্যাতনের অভিযোগ, কালাপাড়া বিএনপি নেতাকে শোকজ
পটুয়াখালী

১২ বছরের শিশু ও মাকে নির্যাতনের অভিযোগ, কালাপাড়া বিএনপি নেতাকে শোকজ

September 23, 2026
2
গুণী শিক্ষক নির্বাচিত পটুয়াখালী সরকারি মহিলা কলেজের রাশিদুল হাসান
পটুয়াখালী

গুণী শিক্ষক নির্বাচিত পটুয়াখালী সরকারি মহিলা কলেজের রাশিদুল হাসান

September 22, 2026
13
পটুয়াখালীতে চুরির অপবাদে শিশু ও তার মাকে মারধরের অভিযোগ
পটুয়াখালী

পটুয়াখালীতে চুরির অপবাদে শিশু ও তার মাকে মারধরের অভিযোগ

September 22, 2026
7
ইমামকে ফাঁসাতে ধর্ষণ মামলা, পিবিআই তদন্তে গ্রেফতার নারী
পটুয়াখালী

ইমামকে ফাঁসাতে ধর্ষণ মামলা, পিবিআই তদন্তে গ্রেফতার নারী

September 22, 2026
2
পটুয়াখালীতে ৫০ পিস ইয়াবাসহ সোহেল সিকদার গ্রেপ্তার
পটুয়াখালী

পটুয়াখালীতে ৫০ পিস ইয়াবাসহ সোহেল সিকদার গ্রেপ্তার

September 22, 2026
4
পটুয়াখালীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

September 22, 2026
12
Next Post
নির্বাচনে নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সেনাবাহিনীর

নির্বাচনে নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সেনাবাহিনীর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In