এবিএম মিজানুর রহমান: পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার উদ্যাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে বাউফল সরকারি কলেজ মাঠ থেকে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা মিছিল বের করে বাউফল পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশ করে।
ইসলামী আন্দোলনের বাউফল উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা মো. আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের বাউফল উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম, জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল হাকিম প্রমুখ।
বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এই বাংলাদেশে আর কোনো সরকার স্বৈরাচার হওয়ার সুযোগ পাবে না। স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নাই। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার ও সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করার পরেই নির্বাচন হবে, এর আগে নয়।









