কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘ বিএনপি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে, আর এ কারণে এলাকার উন্নয়ন করতে ধানের শীষের প্রার্থী কে ভোট দিয়ে এমপি নির্বাচিত করতে হবে।’
তিনি আজ শনিবার বিকালে চম্পাপুর ইউনিয়নের মাহের উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় (এম ইউ) মাঠের এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, ‘ বিগত দিনে এই আসনে নির্বাচিত এমপিরা মন্ত্রী হয়েও এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন করেনি। তাই আপনাদের ভাগ্যের উন্নয়ন হয়নি।’
চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহসভাপতি জাফরুজ্জামান খোকনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন।









