• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, August 7, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়তে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: এবিএম মোশাররফ হোসেন

notesofatik by notesofatik
January 29, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়তে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: এবিএম মোশাররফ হোসেন

Oplus_16908288

0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কুয়াকাটা প্রতিনিধি: কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ এলাকার পরিবারগুলোকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী ও মহিপুর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় কুয়াকাটার রাখাইন মহিলা মার্কেট মাঠে কুয়াকাটা পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন

পলিথিন মাথায় রাত কাটানো অসহায় দম্পতির পাশে রাঙ্গাবালীর ইউএনও

​প্রজ্ঞাপন অনুযায়ী পাওনা আদায়ের দাবিতে পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্তদের মহাসমাবেশ

এবিএম মোশাররফ হোসেন বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার কারণেই মানুষ সবসময় বিএনপির পাশে থাকে। দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। পাশাপাশি কুয়াকাটাকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন নগরীতে রূপান্তর করা হবে।

তিনি আরও বলেন, কুয়াকাটার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে এবং বেড়িবাঁধের বাইরে বসবাসরত পরিবারগুলোর জন্য পরিকল্পিত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করতে পারেন।

জনসভায় তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক ভাতা চালু করা হবে। যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে প্রতিটি স্কুল ও কলেজে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর ফলে একদিকে যুবসমাজ সুস্থ ধারায় ফিরবে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

রাজনৈতিক প্রসঙ্গ তুলে ধরে এবিএম মোশাররফ হোসেন বলেন, “বাংলাদেশে মূলত দুটি বড় রাজনৈতিক দল ছিল—আওয়ামী লীগ ও বিএনপি। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনিশ্চিত। ফলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির বিজয় নিশ্চিত হবে।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি সংসদে থাকলে কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন অনেক সহজ হবে। তিনি এসব এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

অতীতের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০০৪ সালের ১০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কলাপাড়া সফরের সময় এলাকাবাসীর উত্থাপিত অধিকাংশ দাবি বাস্তবায়িত হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটাকে ঘিরে একটি উন্নয়ন রোল মডেল গড়ে তোলা হবে।

কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মনিরুজ্জামান, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল ভুইয়া, মহিপুর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান, কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

জনসভা সঞ্চালনা করেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মতিউর রহমান হাওলাদার।

আরও পড়ুন

পলিথিন মাথায় রাত কাটানো অসহায় দম্পতির পাশে রাঙ্গাবালীর ইউএনও
Uncategorized

পলিথিন মাথায় রাত কাটানো অসহায় দম্পতির পাশে রাঙ্গাবালীর ইউএনও

August 7, 2026
4
​প্রজ্ঞাপন অনুযায়ী পাওনা আদায়ের দাবিতে পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্তদের মহাসমাবেশ
পটুয়াখালী

​প্রজ্ঞাপন অনুযায়ী পাওনা আদায়ের দাবিতে পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্তদের মহাসমাবেশ

August 7, 2026
4
ডিপুটি স্পিকারের ডিও লেটার স্বাক্ষর জাল, রাঙ্গাবালীর সাবেক ভূমি কর্মকরতার বিরুদ্ধে মামলা
পটুয়াখালী

ডিপুটি স্পিকারের ডিও লেটার স্বাক্ষর জাল, রাঙ্গাবালীর সাবেক ভূমি কর্মকরতার বিরুদ্ধে মামলা

August 7, 2026
7
পটুয়াখালীতে তরুণ উদ্যোক্তার স্বপ্নে আঘাত: সৌদি খেজুর বাগান কেটে ছারখার, আসামি গ্রেপ্তার
কলাপাড়া

পটুয়াখালীতে তরুণ উদ্যোক্তার স্বপ্নে আঘাত: সৌদি খেজুর বাগান কেটে ছারখার, আসামি গ্রেপ্তার

August 7, 2026
85
পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
দুমকি

পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

August 6, 2026
13
দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন
দশমিনা

দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন

August 6, 2026
2
Next Post
চরফ্যাশনে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, নারী হেনস্থার অভিযোগ অস্বীকার জামায়াতের

চরফ্যাশনে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, নারী হেনস্থার অভিযোগ অস্বীকার জামায়াতের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In