পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ১৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অপু সরোয়ার, জেলা শিক্ষা অফিসার মুহা: মুজিবুর রহমান, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মৃণাল কান্তি বড়াল, পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিল ও শিফট ইন-চার্জ (প্রভাতী শাখা) মুঃ বাবুল আখতার, সম্পাদক হিসেবে ছিলেন দিবা শাখার সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) সাঈদুল হক আজাদ, সহসম্পাদক হিসেবে ছিলেন প্রভাতী শাখার সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ মনজু মিয়া।
পরে কয়েকঘন্টা ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকাল সাড়ে ৪ টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।









