• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, August 7, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

notesofatik by notesofatik
January 28, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: ৬৯ এর গণ অভ্যূত্থানে দক্ষিণাঞ্চলের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ জানুয়ারি। ১৯৬৯ সালের এই দিনে বরিশাল শহরে পাকিস্তানি স্বৈর-শাসকদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন।

এ বছর এ দিবসে কিছু কর্মসূচি হাতে নিয়েছে ‘শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ কলাপাড়া’। কর্মসূচির মধ্যে সকালে কালোব্যাজ ধারন। কলাপাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে ও হাজীপুরে শহীদ আলাউদ্দিনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। অনুষ্ঠিত হবে স্মরণ সভা। আলাউদ্দিন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন। পারিবারিভাবে আলাউদ্দিনের বাড়ি কলাপাড়ার হাজীপুরে দোয়া মোনাজাত আয়োজন করা হয়েছে।

আরো পড়ুন

পলিথিন মাথায় রাত কাটানো অসহায় দম্পতির পাশে রাঙ্গাবালীর ইউএনও

​প্রজ্ঞাপন অনুযায়ী পাওনা আদায়ের দাবিতে পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্তদের মহাসমাবেশ

জানা গেছে, ওই সময়ে আলাউদ্দিন খান ছিলেন বরিশাল আসমত আলী খান ইনস্টিটিউশনের (একে স্কুলের) দশম শ্রেণির শিক্ষার্থী। ১৯৬৯ সালে পাকিস্তানি স্বৈর শাসক আইউব বিরোধী আন্দোলনে ২৮ জানুয়ারি বরিশাল শহরে ১৪৪ ধারা জারি করা হয়। ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্র সংগ্রাম পরিষদ আহুত বিক্ষোভ প্রদর্শন শুরু হয়। বিক্ষোভ চলাকালে বরিশালের বিভিন্ন রাস্তার মোড়ে পুলিশের সঙ্গে খন্ড খন্ড সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয় বেশ কিছু ছাত্র-জনতা।

এ সময় মোহাম্মদ আলাউদ্দিন খানও শহরের গুলবাগ মোড়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে ঢলে পড়েন। দ্রুত তাকে বরিশাল সদর হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাত ১১টার দিকে সে মারা যায়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পরের দিন বরিশাল থেকে লাশ কলাপাড়ার উদ্দেশ্যে আনার পথে পটুয়াখালী লঞ্চঘাটের কাছে শিশুপার্কে রাখা হয়েছিল। ’৮১ সালে ছাত্রজনতার দাবির মুখে পটুয়াখালী শিশু পার্কের নাম করন করা হয় শহীদ মোহাম্মদ আলাউদ্দিন শিশু পার্ক। আলাউদ্দিনকে তার গ্রামের বাড়ি কলাপাড়া উপজেলার পূর্ব হাজিপুর গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এর ১৫ দিন পরে বরিশালের ছাত্র নেতারা তার কবর বাঁধাই করে দিয়ে যায়। পরবর্তীতে ২০১৫ সালে শহীদ আলাউদ্দিনের কবরটি টাইলস করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়।

৭০ সালের নির্বাচনের পূর্বে স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ চাঁদা তুলে আলাউদ্দিনের স্মৃতি রক্ষার জন্য কলাপাড়ায় একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন। ৭১ সালে পাকিস্তানি সৈন্যরা ওই স্মৃতি সৌধ ভেঙ্গে ফেলে। ৮৩ সালে তৎকালীন ইউএনও মজিবুর রহমান শহীদ মোহাম্মদ আলাউদ্দিন খান স্মৃতি সৌধটি উপজেলা পরিষদ ক্যাম্পাসে পুন:নির্মান করেন। এর পর থেকে আলাউদ্দিন স্মৃতিসৌধ কলাপাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে ব্যাবহার হয়ে আসছিল। নয় বছর আগে কলাপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হলে শহীদ আলাউদ্দিন স্মৃতি সৌধটি অযত্নে পড়ে থাকছে।

উল্লেখ্য, শহীদ আলাউদ্দিন খান ১৯৫২ সালের ১ জানুয়ারি কলাপাড়ার পূর্ব হাজীপুর গ্রামে জন্ম গ্রহন করেন।

আরও পড়ুন

পলিথিন মাথায় রাত কাটানো অসহায় দম্পতির পাশে রাঙ্গাবালীর ইউএনও
Uncategorized

পলিথিন মাথায় রাত কাটানো অসহায় দম্পতির পাশে রাঙ্গাবালীর ইউএনও

August 7, 2026
4
​প্রজ্ঞাপন অনুযায়ী পাওনা আদায়ের দাবিতে পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্তদের মহাসমাবেশ
পটুয়াখালী

​প্রজ্ঞাপন অনুযায়ী পাওনা আদায়ের দাবিতে পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্তদের মহাসমাবেশ

August 7, 2026
4
ডিপুটি স্পিকারের ডিও লেটার স্বাক্ষর জাল, রাঙ্গাবালীর সাবেক ভূমি কর্মকরতার বিরুদ্ধে মামলা
পটুয়াখালী

ডিপুটি স্পিকারের ডিও লেটার স্বাক্ষর জাল, রাঙ্গাবালীর সাবেক ভূমি কর্মকরতার বিরুদ্ধে মামলা

August 7, 2026
7
পটুয়াখালীতে তরুণ উদ্যোক্তার স্বপ্নে আঘাত: সৌদি খেজুর বাগান কেটে ছারখার, আসামি গ্রেপ্তার
কলাপাড়া

পটুয়াখালীতে তরুণ উদ্যোক্তার স্বপ্নে আঘাত: সৌদি খেজুর বাগান কেটে ছারখার, আসামি গ্রেপ্তার

August 7, 2026
64
পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
দুমকি

পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

August 6, 2026
13
দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন
দশমিনা

দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন

August 6, 2026
2
Next Post
শিশু শিক্ষার্থীদের ক্রীড়া সংস্কৃতি চর্চায় অন্তরে আনন্দ বয়ে আনে : ইউএনও মাহমুদুল হাসান

শিশু শিক্ষার্থীদের ক্রীড়া সংস্কৃতি চর্চায় অন্তরে আনন্দ বয়ে আনে : ইউএনও মাহমুদুল হাসান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In