কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় রাস্তার পাশের জলাধার থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে মো. খলিল (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। চাকামইয়া ইউনিয়নের দারোগার তবক গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দন্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক এই অভিযানের নেতৃত্ব দেন।
তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ (১) ধারানুসারে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।









