• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, August 7, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

বাউফলে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান

notesofatik by notesofatik
January 24, 2026
in পটুয়াখালী, বাউফল
0
বাউফলে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের পটুয়াখালী-২ আসনে মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে বাউফলে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলার পাবলিক মাঠে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

ডিপুটি স্পিকারের ডিও লেটার স্বাক্ষর জাল, রাঙ্গাবালীর সাবেক ভূমি কর্মকরতার বিরুদ্ধে মামলা

পটুয়াখালীতে তরুণ উদ্যোক্তার স্বপ্নে আঘাত: সৌদি খেজুর বাগান কেটে ছারখার, আসামি গ্রেপ্তার

সমাবেশে বাউফল থানা জামায়াতে ইসলামীর আমীর মাও: মো: ইসহাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক ও প্রধান বক্তা হিসেবে ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্ময়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শামীম সাঈদী।

নির্বাচনী এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, ‘‘১০ দলীয় ঐক্য গঠিত হয়েছে একক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয়, কোন একটি দলের স্বার্থ উদ্ধার করার জন্য নয়, ১০টি দলের ভাগ্য গড়বার জন্য নয়, গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য গড়বার জন্য, ১০ দল নিজের দলের প্রতিষ্ঠার জন্য নির্বাচন করছে না, নির্বাচন করছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য।’’

তিনি আরো বলেন, ‘‘ভিনদেশী শক্তি বিদেশি আধিপত্যবাদী শক্তি যুগের পর যুগ বছরের পর বছর বাংলার মানুষের মাথার ওপর তাদের দোসর এবং সেবা দাসদেরকে বসিয়ে বাংলাদেশ থেকে তারা রক্ত চুষে খেয়েছে, লুটেপুটে খেয়েছে, এক দোসরের দিন শেষ হলে নতুন আরেক দোসরকে বসানোর পায় তারা চালিয়েছে।

এবার বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আর কোন দোসরের চেহারা তারা দেখতে চায় না, বাংলার মানুষ এবার নিজেদের ভাগ্য নিজেরা গড়তে চায়। তাই তারা দিশেহারা হয়ে পড়েছে, যা তা বলা শুরু করেছে। এটাই প্রমাণ করে যে তারা তাদের পরাজয়ের পূর্বাভাস দেখতে পাচ্ছে।’’

মামুনুল হক বলেন, ‘‘আমরা পরিষ্কার ভাষায় বলি, ইনসাফের যে বাংলাদেশ গর্বার জন্য ওসমান হাদীরা শাহাদাত বরণ করেছে, আমাদের ভাইয়েরা যে ইনসাফের জন্য রক্ত দিয়েছে, ব্যালট বিপ্লবের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ আমরা গড়েই ছাড়বো। ইনশাল্লাহ।’’

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘‘বাউফলবাসী সৌভাগ্যবান, বাউফল বাসী তাদের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সংসদ সদস্য পেতে যাচ্ছে। এই মাসুদ ভাই শুধু বাউফলের সম্পদ নয় তিনি সারা বাংলাদেশের সম্পদ, তিনি হলেন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক, হাদী ভাইয়ের উত্তরসূরী।’’

তিনি বাউফলের ভোটারদের উদ্দেশ্যে বলেন, কোন চাঁদাবাজ, ‘‘টেন্ডারবাজের কাছে ভোটকেন্দ্র ছেড়ে দেয়া যাবে না। আপনাদের যারা ভয় দেখায় তারা আসলে ভয় পেয়ে গেছে এ কারণে ভয় দেখাতে এসেছে। আপনার সকালেই ভোট কেন্দ্রে চলে যাবেন।’’

তিনি আরো বলেন, ‘‘অতীতে যেটা হতো- সংসদে গিয়ে মানুষ চুরি করতো, সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পরে চোর হতো, টেন্ডারবাজ হতো, লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করতো। এইবার দেখালাম একটা দল ৪৫ জন চোরকে আবার সংসদে ডোকাচ্ছে, সংসদে যাওয়ার আগেই আবার ডাকাত হয়ে যাচ্ছে। আবার ইলেকশন কমিশন হেঁসে হেঁসে বলছে- মনে কষ্ট নিয়ে তাদেরকে যেতে দিলাম।’’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘‘আমাদের জুলাই অভ্যুত্থানে শহীদের রক্তের ওপরে দাঁড়িয়ে, যারা পঙ্গু হয়েছে যারা আহত হয়েছে তাদের ওপরে দাঁড়িয়ে ইলেকশন কমিশন আপনাদেরকে ডাকাত এবং চোরদের সেইভ এক্সিট দিয়ে সংসদে পাঠাতে আপনাদেরকে ইলেকশন কমিশনে বসানো হয়নাই।’’

বাউফলের ১০ দলীয় নির্বাচনী ঐক্যের পটুয়াখালী-২ আসনের মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘‘আমি ঘোষণা দিচ্ছি; এমপি হলে আমি কোন সরকারি সুবিধা নিবো না, প্লট, ট্যাক্স ফ্রি গাড়ি নিবো না। আমার সরকারি সুযোগ সুবিধা যা আছে বাউফল বাসীর কাজে লাগাবো

তিনি আরো বলেন, ৬০ দিনের মধ্যে বাউফলে মাদক ও ৯০ দিনের মধ্যে দুর্নীতির কবর রচনা করা হবে।’’

ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, ‘‘বাউফলের প্রধান সড়ক দুই লাইন বা চার লাইন করার প্রয়োজন হয় তা করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। চরের জমি যার, ফসল তার এই ইনসাফের লড়াই চলবে। তিনি বলেন, ক্ষমতায় গেলেও না গেলেও বাউফলের নাগরিক হিসেবে বগা সেতু বাস্তবায়ন করা হবে।’’

এছাড়াও নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আইউব বিন মুছা, পটুয়াখালী-১ আসনে ১০ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো: আনোয়ার হোসেন প্রমুখ।

আরও পড়ুন

ডিপুটি স্পিকারের ডিও লেটার স্বাক্ষর জাল, রাঙ্গাবালীর সাবেক ভূমি কর্মকরতার বিরুদ্ধে মামলা
পটুয়াখালী

ডিপুটি স্পিকারের ডিও লেটার স্বাক্ষর জাল, রাঙ্গাবালীর সাবেক ভূমি কর্মকরতার বিরুদ্ধে মামলা

August 7, 2026
5
পটুয়াখালীতে তরুণ উদ্যোক্তার স্বপ্নে আঘাত: সৌদি খেজুর বাগান কেটে ছারখার, আসামি গ্রেপ্তার
কলাপাড়া

পটুয়াখালীতে তরুণ উদ্যোক্তার স্বপ্নে আঘাত: সৌদি খেজুর বাগান কেটে ছারখার, আসামি গ্রেপ্তার

August 7, 2026
11
পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
দুমকি

পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

August 6, 2026
12
দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন
দশমিনা

দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন

August 6, 2026
1
সরকারি আদেশ অমান্য করে বাউফলের মাদ্রাসায় পালিত হয়নি ‘দ্বিতীয় গণঅভ্যুত্থান দিবস’, তদন্তের আশ্বাস ইউএনওর
পটুয়াখালী

সরকারি আদেশ অমান্য করে বাউফলের মাদ্রাসায় পালিত হয়নি ‘দ্বিতীয় গণঅভ্যুত্থান দিবস’, তদন্তের আশ্বাস ইউএনওর

August 6, 2026
15
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসা থেকে গ্যাস সিলিন্ডার চুরি: মূল আসামি গ্রেফতার
পটুয়াখালী

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসা থেকে গ্যাস সিলিন্ডার চুরি: মূল আসামি গ্রেফতার

August 6, 2026
2
Next Post
পটুয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার

পটুয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In