গণদাবী রিপোর্ট: পটুয়াখালীতে প্রতি শুক্রবার সারাদিন বন্ধ থাকবে দোকানপাট। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পটুয়াখালী দোকান মালিক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে পটুয়াখালী দোকান মালিক সমিতি ও কল কারখানা পরিদর্শন অধিদপ্তর, বরিশাল- একটি নোটিশ জারি করেছেন।
নোটিশটি নিচে তুলে ধরা হলো:-
– একটি বিশেষ ঘোষণা:
এত দ্বারা সকল ব্যবসায়ীবৃন্দ ও জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১১৪ অনুযায়ী প্রত্যেক দোকান প্রতিষ্ঠান সপ্তাহে বৃহস্পতিবার অর্ধ বেলা ও শুক্রবার সারাদিন বন্ধ রাখার বিধান আছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সর্বশেষ গেজেট অনুযায়ী পটুয়াখালী জেলার দোকান প্রতিষ্ঠানসমূহ বৃহস্পতিবার অর্ধদিবস ও শুক্রবার সারাদিন বন্ধ রাখার প্রজ্ঞাপন রয়েছে। উক্ত নির্দেশনা মোতাবেক সকল ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে শ্রম আইন অনুযায়ী আগামী কাল শুক্রবার থেকে প্রতি শুক্রবার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
পটুয়াখালী শহরস্ত্র ফার্মেসি ও খাবার দোকান ব্যতীত সকল দোকান সমূহ বন্ধ রাখতে নির্দেশনা প্রধান করা হয়েছে।
এই আইন অমান্য করে দোকান প্রতিষ্ঠান খোলা রাখলে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হইবে। তাই সকল ব্যবসায়ীগণকে এ সিদ্ধান্ত মেনে চলার জন্য অনুরোধ করা হলো।
প্রচারে: পটুয়াখালী দোকান মালিক সমিতি ও কল কারখানা পরিদর্শন অধিদপ্তর, বরিশাল বিভাগ।









