• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, August 7, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য প্রতি পরিবারে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে: এবিএম মোশাররফ হোসেন

notesofatik by notesofatik
January 22, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য প্রতি পরিবারে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে: এবিএম মোশাররফ হোসেন
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মহিপুর প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী ও মহিপুর) আসনের ধানের শীষ প্রতীকের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেছেন, মানুষ যদি ভোট দিতে পারে, আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। আর বিএনপি ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পরিবারে একটি করে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন

পটুয়াখালীতে তরুণ উদ্যোক্তার স্বপ্নে আঘাত: সৌদি খেজুর বাগান কেটে ছারখার, আসামি গ্রেপ্তার

পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

এবিএম মোশাররফ হোসেন বলেন, “বাংলাদেশে মূলত দুটি বড় রাজনৈতিক দল ছিল—একটি আওয়ামী লীগ এবং অন্যটি বিএনপি। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, কারণ তাদের কার্যক্রম সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। ফলে যে কোনো দিক বিবেচনায় স্পষ্ট, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ সুগম হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি যদি ক্ষমতায় যায় এবং সেই সরকারের অংশ হিসেবে আপনাদের নির্বাচিত প্রতিনিধি সংসদে থাকে, তাহলে এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা অনেক সহজ হবে। কলাপাড়া, রাঙ্গাবালী ও মহিপুরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের কাজ করার সুযোগ দিন।”

অতীতের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, “২০০৪ সালের ১০ ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়া কলাপাড়ায় সফর করেছিলেন। সে সময় এলাকাবাসীর পক্ষ থেকে যেসব দাবি উত্থাপন করা হয়েছিল, তার অধিকাংশই বাস্তবায়িত হয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলেও কিছু উন্নয়ন হয়েছে, কারণ তারা বুঝেছিল—উন্নয়ন ছাড়া রাজনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তবে এই উন্নয়নযাত্রার সূচনা বিএনপিই করেছিল। বিএনপি আবার ক্ষমতায় এলে কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটাকে ঘিরে একটি উন্নয়ন রোল মডেল গড়ে তোলা হবে।”

মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লী, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান, কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং এলাকার হাজার হাজার নারী-পুরুষ।

সভায় মহিপুর থানা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক হেলেন কেলার বিউটি ও থানা মহিলা দলের অন্যতম নেত্রী মোসা: নাজমার নেতৃত্বে মহিপুর সদর ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোসা: রানী বেগমসহ শতাধিক নারী ফুল দিয়ে এবিএম মোশাররফ হোসেনকে শুভেচ্ছা জানান এবং বিএনপিতে যোগদান করেন।

সভা সঞ্চালনা করেন মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।

আরও পড়ুন

পটুয়াখালীতে তরুণ উদ্যোক্তার স্বপ্নে আঘাত: সৌদি খেজুর বাগান কেটে ছারখার, আসামি গ্রেপ্তার
কলাপাড়া

পটুয়াখালীতে তরুণ উদ্যোক্তার স্বপ্নে আঘাত: সৌদি খেজুর বাগান কেটে ছারখার, আসামি গ্রেপ্তার

August 7, 2026
4
পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
দুমকি

পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

August 6, 2026
11
দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন
দশমিনা

দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন

August 6, 2026
1
সরকারি আদেশ অমান্য করে বাউফলের মাদ্রাসায় পালিত হয়নি ‘দ্বিতীয় গণঅভ্যুত্থান দিবস’, তদন্তের আশ্বাস ইউএনওর
পটুয়াখালী

সরকারি আদেশ অমান্য করে বাউফলের মাদ্রাসায় পালিত হয়নি ‘দ্বিতীয় গণঅভ্যুত্থান দিবস’, তদন্তের আশ্বাস ইউএনওর

August 6, 2026
14
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসা থেকে গ্যাস সিলিন্ডার চুরি: মূল আসামি গ্রেফতার
পটুয়াখালী

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসা থেকে গ্যাস সিলিন্ডার চুরি: মূল আসামি গ্রেফতার

August 6, 2026
2
কলাপাড়ায় ৫৭ দুস্থ, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৭০ হাজার টাকার অনুদান
কলাপাড়া

কলাপাড়ায় ৫৭ দুস্থ, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৭০ হাজার টাকার অনুদান

August 6, 2026
3
Next Post
দুদক অভিযানের ২৪ দিনের মাথায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের সেই স্টোর রুমে আগুন

দুদক অভিযানের ২৪ দিনের মাথায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের সেই স্টোর রুমে আগুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In